Jahangirnagar University C-1 practical Exam help zone

Jahangirnagar University C-1 practical Exam help zone নাটক ও চারুকলা বিভাগে ভর্তিচ্ছুদের সহযোগী প্রতিষ্ঠান।

৫৫ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠান।
15/06/2026

৫৫ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠান।

04/06/2026

নবীন ৫৫, তোমাকে দিলাম.....

Video credit- Himution-হিমুশন

বিস্তারিত কমেন্টে। ইউনিট ভেদে কমপক্ষে ১ টি থেকে ২০০ এর উপরেও সিট খালি আছে।
26/03/2026

বিস্তারিত কমেন্টে। ইউনিট ভেদে কমপক্ষে ১ টি থেকে ২০০ এর উপরেও সিট খালি আছে।

ফাঁকা আসনগুলোতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র যারা চয়েস ফরম পূরণ করতে পেরেছে/করেছে তাঁ...
19/03/2026

ফাঁকা আসনগুলোতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র যারা চয়েস ফরম পূরণ করতে পেরেছে/করেছে তাঁরাই আগামী ৩০ মার্চ ২০২৬ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইউনিট অফিস থেকে সশরীরে আবেদনপত্র সংগ্রহপূর্বক পূরণ করে জমা দিতে হবে। যদি কেউ অনুপস্থিত থাকে, তাহলে পরবর্তী কোন ধাপেই সে আর ভর্তির জন্য বিবেচ্য হবে না।

Photo credit - JU insiders

C-1 Unit ব্যবহারিক পরীক্ষার দিকনির্দেশনা- ১। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগঃ পরীক্ষা রুটিন অনুযায়ী পুরাতন কলা ভবনে পরীক্ষা বোর...
27/12/2025

C-1 Unit ব্যবহারিক পরীক্ষার দিকনির্দেশনা-
১। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগঃ
পরীক্ষা রুটিন অনুযায়ী পুরাতন কলা ভবনে পরীক্ষা বোর্ডে (ল্যাব রুমে) অনুষ্ঠিত হবে। সবাইকে একটি ফরম দিবে পূরন করার জন্য। যেখানে তুমি কি কি পারো- নাচ, গান, অভিনয়, বাদ্যযন্ত্র যেমন তবলা বা হারমোনিয়াম বা ঢোল ইত্যাদি উল্লেখ করতে হবে। ,কি নাটক দেখেছো, প্রিয় ব্যক্তিত্ব কে?, কি কি বই পড়েছ? ইত্যাদি নানা বিষয়ে লিখে ফরম পূরন করতে হবে।রুমে ঢোকার পর সেখান থেকে তোমাকে প্রশ্ন করা হবে। ফরমে কোনো ভুল বা মিথ্যা তথ্য দেয়া যাবে না।

**রুমে ঢোকার সময় যেসব জিনিস সাথে নিতে হবে- জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে কোন পুরস্কার পেয়ে থাকলে তার সনদ। যেমন- নাচ, গান, অভিনয়, স্পোর্টস বা যে কোন কিছুতে।

*এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এ যদি পুরস্কার থাকে তার সনদ।
* এছাড়াও কখনও থিয়েটার করে থাকলে সংশ্লিষ্ট সংগঠনের সনদ।
* কলম
* যদি বাদ্যযন্ত্র বাজাতে পার যেমন - গিটার, দোতারা, বাঁশি, তবলা ইত্যাদি সেগুলা সাথে নিয়ে যেতে হবে। বিভাগে হারমোনিয়াম ও ঢোল সাধারণত থাকে।

***ভেতরে যাবার পর তোমাকে জিজ্ঞেস করা হবে,২০ মার্কের ব্যবহারিক পরীক্ষার জন্য তুমি কি প্রস্তুতি নিয়ে এসেছো? বা কি করবে? বা তুমি কি পার? কিংবা শুরুর ১ মিনিট শুধু গল্পও করতে পারে তোমার সাথে। এরপর তুমি নাচ,গান,অভিনয়,কবিতা আবৃত্তি, বাদ্যযন্ত্র বা যে কোন কিছু, হতে পারে সেটা লাঠিখেলা বা মূকাভিনয় ইত্যাদি যে যেটা পারো বা প্রস্তুতি নিয়ে গেছো সেটা করবে। যদি একাধিক বিষয়ে প্রস্তুতি থাকে,তাহলে সবচেয়ে যেটা ভালো পারো, সেটা আগে করবে। যেমন তুমি নাচ ও পার গানও পার। কিন্তু গান ভাল গাইতে পারো নাচের তুলনায় সেক্ষেত্রে বোর্ডে বলবে আমি গান আগে শুনাতে চাই অথবা বোর্ডের শিক্ষকরা যেটা করতে বলেন।

***অভিনয়: অভিনয় এর ক্ষেত্রে অবশ্যই এমন নাটক এর দৃশ্য নির্বাচন করবে,যাতে একটি অথবা দুইটি চরিত্র থাকে।নাটক এর দৃশ্য ২-৪ মিনিটের বেশি রাখার দরকার নেই। আর চেষ্টা করবে ভালো লেখকের নাটক করতে,যদি না পাও তাহলে যেকোনো ভালো কাহিনীর নাটকের দৃশ্য করবে। ভয়েস,উচ্চারন পরিস্কার থাকতে হবে। কন্ঠ স্বাভাবিক অবস্থার চেয়ে উচ্চে থাকবে। তবে যে কেউ নিজের লিখা বা ছোট গল্প বা যে কোন চরিত্র - প্রেমিকা, কাজের লোক, ভিক্ষুক, খুনি, গ্রামের বুড়ি ইত্যাদি করতে পারবে চাইলে। অভিনয়ের আসলে ধরা বাধা কোন নিয়ম মানা জরুরি না ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে।

***নৃত্য : নাচের ক্ষেত্রে রবীন্দ্র/নজরুল/ক্লাসিক / ভরতনাট্যম/ কথাকলি/ মণিপুরি/ আদিবাসী কিংবা দেশাত্মবোধক সঙ্গীতের সাথে নৃত্য যেটা তুমি পার বা প্র‍্যাক্টিস করে এসেছ। আর কস্টিউম পরে আসলে ভাল নাহলে দরকার নেই। তবে এক্সট্রা অর্ডিনারি যেমন - ব্যালে, বেলিডান্স, ছৌনৃত্য, ফিউশন ইত্যাদি জানলে সেটা অবশ্যই বোর্ডে বলবে এবং করে দেখাবে।

***সংগীত: যেকোন দেশাত্মবোধক, আদিবাসী, ফোক, বাউল, রবীন্দ্র, নজরুল, দেশীয় (জারি-সারি কিংবা ভাটিয়ালি) পারলে ভালো অথবা যেটা তুমি প্রস্তুতি নিয়ে এসেছ।

***কবিতা আবৃত্তি : কবিতার ক্ষেত্রে বাংলা যেকোনো কবিতা চলবে। কবিতা মুখস্থ ও শুদ্ধ উচ্চারণে যে কোন দুই বা তিনটি প্র‍্যাক্টিস করে আসবে।

***বাদ্যযন্ত্র :যে কোন বাদ্যযন্ত্র বা ইন্সট্রুমেন্ট বাজাতে পারলে খুবই ভালো। এই বিষয়টির ভাল গুরুত্ব আছে। গীটার, দোতারা, তবলা, খোল, মন্দিরা, করতাল, একতারা, ঢোল, বাঁশি, কিবোর্ড, হারমোনিয়াম, হারমোনিকা, উকেলেলে, ম্যান্ডোলিন, বেহালা ইত্যাদি যেকোন বাদ্যযন্ত্র হতে পারে।

***অংকন: নাটকের পরীক্ষায় ছবি আঁকা প্র‍্যাক্টিসের দরকার নেই। বোর্ডের বাহিরে যখন ফরম দিবে তখন ফরমে শুধুমাত্র একটি গাছ বা ঘর বা টুকটাক কিছু আঁকতে দিবে।

***লাঠিখেলা/মূকাভিনয়/ড্রামস বাজান, কস্টিউম ডিজাইন, বই লিখা, প্রকাশনা থাকা, শর্টফিল্ম, ফিল্মের কাজ ইত্যাদি এক্সট্রা যেসব বিষয়ে তোমার দক্ষতা আছে সেগুলোও দেখাবে। শিল্পের এই বিষয় গুলা জানা থাকলে তা ব্যবহারিকের জন্য প্রয়োজনীয়।

অনেকের ভাবনা এমন যে, আমিতো জীবনে নাটক করিনি,দেখিনি। নাচ/গান অভিনয় কিছুই পারি না।আমার নাট্যতত্ত্বে চান্স হবে কিনা। প্রথমত নাট্যতত্ত্বে চান্স পেতে হলে তোমার তিনটা নম্বর যোগ করা হবে। লিখিত+প্র্যাকটিক্যাল+এসএসসি+ এইচএসসির রেজাল্ট। সব মিলে যাদের বেশি থাকবে তারাই চান্স পাবে বাকিরা ওয়েটিং লিস্টে। কেউ হয়তো নাচ/গান/অভিনয় কিছুই পারে না।তাকে প্র্যাকটিক্যালে শুধু পাশ নম্বর দেওয়া হলো, দেখা গেল তার লিখিত খুব ভালো হওয়ার কারনে সে এই নম্বর পেয়েও চান্স পেয়ে গেছে। অন্যদিকে কেউ প্র্যাকটিক্যালে ফুল নম্বর পেয়েও রিটেন খারাপ হওয়ার কারনে চান্স পায়নি।

***নাট্যাচার্য সেলিম আল দীন এই নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা। তার সম্পর্কে ইন্টারনেট বা বই থেকে পড়ে যাবে।

***এই ডিপার্টমেন্ট এ কেন পড়তে চাও? তোমার প্যাশন কি? স্বপ্ন কি? এখানে পড়ে ভবিষ্যতে কি হতে চাও? ইত্যাদি প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে।

**** পরীক্ষার রুমে স্পষ্ট ও শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে হবে। আই কন্ট্যাক্ট, স্মার্ট আচরণ, সুন্দর কথা বলার ভঙ্গি তোমাকে বোর্ডে টিচারদের কাছে গ্রহণযোগ্য করে তুলবে। কেউ ভুলেও বাংলিশ বলবে না।

২। চারুকলা বিভাগঃ
নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি চিত্র/ছবি/বিষয় আঁকতে হবে। বিষয় হতে পারে যেকোন দৃশ্য, বডি পার্টস-হাত,পা কিংবা পুরো শরীর, আবার হতে পারে জড়বস্তু। মোটকথা সহজ বাংলায় আধা বা একঘন্টায় অথবা নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি ছবি আঁকতে হবে।

***ছবি আঁকার সকল সরঞ্জাম (বিভিন্ন ধরনের পেন্সিল, এন্টিকাটার, বোর্ড, বোর্ড ক্লিপ ইত্যাদি) পরীক্ষার্থীকে সাথে নিয়ে যেতে হবে। মোটামুটি যাদের আর্ট চর্চায় আছে বাসায় আর্ট করা অভ্যাসে আছে তারা সর্বচ্চো চেষ্টা করে যাও নিশ্চয়ই চান্স পাবে। তবে যারা একেবারেই আর্ট পারনা বা কখনও চর্চা করনাই, হুট করে এই অল্প কিছুদিনে আসলে চান্স পাবার মত পর্যায়ে যেতে পারবে কিনা সেই বিষয়টা নিশ্চিতভাবে বলা একটু কঠিন।
***চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার সম্পূর্ন নাম্বার শুধুমাত্র ওই আঁকা ছবির উপরই নির্ভরশীল। এখানে কোন ভাইবা বা কথাবলা কিংবা নাচ,গান এগুলো কিছুই করতে হবে না।

শেষকথাঃ এই অল্প দিনে যদি সত্যিই তুমি ভাল মার্ক পেতে চাও সেক্ষেত্রে বাড়িতে নিজে নিজেই আর্ট, নাচ, গান বা অভিনয় এসব প্রতিদিন চর্চা কর। ইন্টারনেটের মাধ্যমে শিখে নেবার সবকিছুই এখন হাতের কাছে শুধু প্র‍য়োজন চেষ্টা। এই সল্প সময়ে এসব কোন কোচিং বা কর্মশালা বা ওয়ার্কশপে প্রতিদিন আসা-যাওয়া করে শিখে নেওয়াটাও যথেষ্ট পরিশ্রমের ব্যাপার। তবে তোমার যদি প্রচন্ড আগ্রহ থাকে এবং এই বিষয়গুলো কিছুটা হলেও পারবে বলে মনে কর সেক্ষেত্রে তুমি যেটা ভাল মনে কর। যাইহোক চেষ্টা করে যাও, প্রস্তুতি নাও, পরিশ্রম কর নিজের সবটুকু দিয়ে, সাফল্য আসবেই।

***নিচের ছবিগুলো আর্ট, অভিনয়, ডান্স ও ইন্সট্রুমেন্টের ধরন কেমন হতে পারে তার একটি সাধারণ ধারণা দেবার চেষ্টা হিসেবে সংযুক্ত করা হল।

তোমাদের সকলের প্রতি শুভকামনা রইল। এই লিখাটি আশা করছি পরীক্ষার্থীদের ব্যবহারিক নিয়ে সংশয় দূর করতে সাহায্য করবে।
ধন্যবাদ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (২০২৫-২৬) C1 ইউনিট "নাটক ও নাট্যতত্ত্ব" বিভাগের ব্যবহারিক পরীক্ষার শিডিউল ও লিখ...
25/12/2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (২০২৫-২৬) C1 ইউনিট "নাটক ও নাট্যতত্ত্ব" বিভাগের ব্যবহারিক পরীক্ষার শিডিউল ও লিখিত পরীক্ষার ফলাফল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (২০২৫-২৬) C1 ইউনিট "চারুকলা" বিভাগের ব্যবহারিক পরীক্ষা শিডিউল ও লিখিত পরীক্ষার ...
25/12/2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (২০২৫-২৬) C1 ইউনিট "চারুকলা" বিভাগের ব্যবহারিক পরীক্ষা শিডিউল ও লিখিত পরীক্ষার ফলাফল।

Address

পুরাতন কলাভবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার
ঢাকা।

Telephone

+8801869707131

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahangirnagar University C-1 practical Exam help zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jahangirnagar University C-1 practical Exam help zone:

Shortcuts

Share