19/09/2026
আসসালামু আলাইকুম।
সম্মানিত কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের অভিভাবকদের জানানো যাচ্ছে যে, যে সকল ছাত্রীরা ২০২৬ সালে এসএসসি পাস করেছ এবং যারা এইচএসসিতে কোনো কলেজে আবেদন করোনি, তাদেরকে অনুরোধ করব—তোমাদের কলেজ ভর্তি, বই ও সেশন ফির সব দায়িত্ব জৈতুন নাহার কাদের মহিলা কলেজের। এই উপজেলায় যাতে কোনো গরিব ছাত্রীর পড়াশোনা টাকার জন্য বন্ধ না হয়, আমরা ছাত্রীদের অনুরোধ করব, তোমরা শুধু তোমাদের কাগজপত্র নিয়ে কলেজে চলে এসো, বাকি দায়িত্ব আমাদের। কোনো টাকাপয়সা লাগবে না। আমরা সরকারি সব সুযোগ-সুবিধা দিয়ে থাকি; এছাড়াও উপবৃত্তি ও মেধাবৃত্তিতো আছেই।
ধন্যবাদান্তে
অধ্যক্ষ
জৈতুন নাহার কাদের মহিলা কলেজ
কোম্পানীগঞ্জ, নোয়াখালী
ফোন: ০১৭১১-১৬৫৯৮৩