আশিদ্রোন জামিউল উলূম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা

Call

আশিদ্রোন জামিউল উলূম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন
01647853704 এই নাম্বারে।

16/09/2026

পুরস্কার বিতরণ।
আসামাউল হুসনার ৩য় পর্ব।
#আশিদ্রোন_জামিউল_উলূম_হাফিজিয়া_মাদ্রাসা

08/09/2026

আলহামদুলিল্লাহ

প্রায় ২০০ শিক্ষার্থীর জন্য মসজিদ নির্মাণের উদ্যোগ—আশিদ্রোন জামিউল উলূম হাফিজিয়া মাদ্রাসায় নতুন স্বপ্ন।

১৯৭৪ সাল থেকে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে আশিদ্রোন জামিউল উলূম হাফিজিয়া মাদ্রাসা।

দীর্ঘ ৫২ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে অসংখ্য শিক্ষার্থী। বর্তমানে এখানে প্রায় ২০০ জন শিক্ষার্থী দ্বীনি শিক্ষায় অধ্যয়নরত রয়েছে।

তবে দীর্ঘদিন ধরে মাদ্রাসাটিতে নেই কোনো নিজস্ব মসজিদ।

পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা শিক্ষার্থীদের জন্য নিয়মিত আমলের অংশ হলেও, মসজিদের ব্যবস্থা না থাকায় পড়াশোনা ও শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার সুবিধার্থে ক্লাসরুমেই জামাতের মাধ্যমে নামাজ আদায় করতে হচ্ছে।

এ বাস্তবতায় শিক্ষার্থীদের জন্য একটি স্থায়ী মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের।

এরই ধারাবাহিকতায়, গতকাল মাদ্রাসার নির্বাহী কমিটির সভায় মসজিদ নির্মাণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় মাদ্রাসা প্রাঙ্গণে একটি স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষের প্রত্যাশা—সবার দোয়া, সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় খুব শিগগিরই এই মহৎ উদ্যোগ বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।

একটি মসজিদ নির্মাণ মানে শুধু একটি ভবন নির্মাণ নয়; বরং প্রায় ২০০ শিক্ষার্থীর নিয়মিত ইবাদত, দ্বীনি পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক বিকাশের জন্য একটি স্থায়ী ভিত্তি তৈরি করা।

আশিদ্রোন জামিউল উলূম হাফিজিয়া মাদ্রাসার এই মহৎ উদ্যোগ সফল হোক—এটাই প্রত্যাশা।

অসহনীয় লোডশেডিং এবং আই পি এস এর সাময়িক যান্ত্রিক ত্রুটিতে বেশ কয়েকদিন হলো ভোগান্তি যাচ্ছে। তবে থেমে নেই ইলম পিপাসু ছাত্র...
28/08/2026

অসহনীয় লোডশেডিং এবং আই পি এস এর সাময়িক যান্ত্রিক ত্রুটিতে বেশ কয়েকদিন হলো ভোগান্তি যাচ্ছে।
তবে থেমে নেই ইলম পিপাসু ছাত্রদের পড়া লেখার শুগুল। গরম কিংবা ঘামের কোনা তোয়াক্কা নাই তাদের, তাদের প্রয়োজন আলো, একটু আলোর জন্য কেউ নিজের টর্চ লাইট জ্বালিয়ে, কেউ মোমবাতি জ্বালিয়ে, কেউবা আবার ব্যাকাপ লাইটের নিভু নিভু আলোতে খোজতেছে ভবিষ্যতে দুনিয়া আলোকিত করার পাথেয়। আল্লাহ তাদের এই স্বতঃস্ফূর্ত মেহনতকে কবুল করুন আমিন।

28/08/2026

উপস্থিত প্রতিযোগিতা ও কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণ।
পুরস্কার স্পন্সর করেছেন জনাব শফিকুর রহমান
সহ সভাপতি আশিদ্রোন মাদ্রাসা

26/07/2026

আসমাউল হুসনা প্রতিযোগিতা ২য় পর্ব।

07/07/2026

আসমাউল হুসনা (আল্লাহর ৯৯ নাম) প্রতিযোগিতা।

07/06/2026
ফি আমানিল্লাহ্।   #আশিদ্রোন  #মাদ্রাসা
25/05/2026

ফি আমানিল্লাহ্।
#আশিদ্রোন #মাদ্রাসা

21/05/2026

Address

আশিদ্রোন শ্রীমঙ্গল মৌলভীবাজার
মৌলভীবাজার

Telephone

+8801760174495

Website

Alerts

Be the first to know and let us send you an email when আশিদ্রোন জামিউল উলূম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share