18/05/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।
আপনারা জানেন যে, “মাসনা মাদরাসা, যশোর - Masna Madrasa, Jashore” এই ফেসবুক পেইজটির মাধ্যমে আমরা দীর্ঘ সময় মাদরাসার বিভিন্ন কার্যক্রম, দ্বীনি প্রচারণা এবং স্মৃতি আপনাদের সামনে তুলে ধরেছি। এই দীর্ঘ পথচলায় আপনাদের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে।
সময়ের প্রয়োজনে এবং প্রাতিষ্ঠানিক কিছু পরিবর্তনের কারণে, পেইজটির নাম ও ধরনে কিছুটা পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে। এর কারন হলো, আমি এখন আর সরাসরি প্রতিষ্ঠানটির দাপ্তরিক কার্যক্রমের সাথে যুক্ত নেই, তাই মাদরাসা কর্তৃপক্ষের সম্মান ও পেইজটির স্বচ্ছতা বজায় রাখতে আমরা এর নতুন নাম নির্ধারণ করেছি—
"মাসনা মাদরাসা আর্কাইভ - Masna Madrasah Archive”
এই পরিবর্তনের মূল উদ্দেশ্যগুলো হলো:
★ স্মৃতি সংরক্ষণ: এই মাদরাসার সাথে আমার এবং আপনাদের অনেক আবেগ ও সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। সেই মুহূর্তগুলো এবং গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো একটি সংগ্রহশালা বা আর্কাইভ হিসেবে এখানে সংরক্ষিত থাকবে।
★ স্বচ্ছতা বজায় রাখা: এটি এখন থেকে আর মাদরাসার কোনো অফিসিয়াল বা দাপ্তরিক পেইজ হিসেবে গণ্য হবে না, বরং একটি আর্কাইভাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
★ দ্বীনি সংযোগ: নাম পরিবর্তন হলেও আমাদের মূল লক্ষ্য—অর্থাৎ কল্যাণকর কিছু শেয়ার করা এবং আপনাদের সাথে জুড়ে থাকা—অপরিবর্তিত থাকবে।
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাদরাসা কর্তৃপক্ষের প্রতি এবং আপনাদের প্রতি যারা শুরু থেকে আজ পর্যন্ত আমাদের সাথে আছেন। আশা করি, নতুন এই পরিচয়েও আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের দোয়া ও ভালোবাসা অব্যাহত রাখবেন।
আল্লাহ আমাদের সবার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন।
শুভেচ্ছান্তে, তাওহীদ
বিঃদ্রঃ এরপরও যদি মাদরাসা কতৃপক্ষ এই নামকরণ নিয়ে আপত্তি করে তাহলে পুনরায় নাম পরিবর্তন কিংবা আইডি ডিজেবল করা হতে পারে।