25/08/2026
বাগে জান্নাত বালিকা মাদরাসা ও
দারুল মা'আরিফ আইডিয়াল মাদরাসা
🌿 ছুটির ঘোষণা 🌿
এতদ্বারা বাগে জান্নাত বালিকা মাদরাসা ও
দারুল মা'আরিফ আইডিয়াল মাদরাসা-এর সকল শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষিকাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—
২৬ আগস্ট, বুধবার, ঈদে মিলাদুন্নবী সরকারি ছুটি
২৭ আগস্ট, বৃহস্পতিবার — মাসিক ছুটি
২৮ আগস্ট, শুক্রবার — সাপ্তাহিক সাধারণ ছুটি
অতএব, ২৯ আগস্ট, শনিবার থেকে মাদরাসার ক্লাসসহ সকল শিক্ষা কার্যক্রম যথারীতি চলবে, ইনশাআল্লাহ।
📌 বিশেষ নির্দেশনা
১। হিফজ বিভাগের ছাত্রীসহ কিতাব বিভাগের আবাসিক ছাত্রীরা বুধবার আসরের পর বাড়িতে যাবে এবং শুক্রবার মাগরিবের পূর্বেই মাদরাসায় উপস্থিত হওয়া বাধ্যতামূলক।
২। কিতাব বিভাগের অনাবাসিক ছাত্রী এবং নূরানী বিভাগের সকল ছাত্র-ছাত্রীকে ২৯ আগস্ট, শনিবার সকাল ৮:০০টায় মাদরাসায় উপস্থিত থাকা বাধ্যতামূলক।
অতএব, সকল শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষিকাকে নির্ধারিত সময়ে মাদরাসায় উপস্থিত থেকে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।
আদেশক্রমে
মুফতি মাহফুজুর রহমান সিরাজী
মুহতামিম অত্র মাদরাসা,
📞 মোবাইল: ০১৭৮৭-৫৫৩৮৮৮