30/06/2026
আলহামদুলিল্লাহ
আমাদের প্রিয় প্রতিষ্ঠান চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাযিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
এই গৌরবময় অর্জনের জন্য মাদরাসার মুহতারম অধ্যক্ষ মহোদয় সম্মানজনক এওয়ার্ড গ্রহণ করেছেন যা আমাদের জন্য গর্ব, অনুপ্রেরণা ও সম্মানের।
এই সাফল্য সংশ্লিষ্ট সকল উস্তাদে কেরাম, ছাত্রসমাজ ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত পরিশ্রমের ফসল।
আল্লাহ তায়ালা আমাদের প্রতিষ্ঠানকে আরও উন্নতির উচ্চতায় পৌঁছে দিন আমিন।