23/07/2026
মালয়েশিয়ার আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নেবে পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের দল
মেহেন্দিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল আন্তর্জাতিক বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য মালয়েশিয়ায় মনোনীত হয়েছে।
জানা যায়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বিষয়ক বিজ্ঞান প্রজেক্ট, গবেষণা ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে জাতীয় রাউন্ডে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর দলটি আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের গৌরব অর্জন করে।
দলের মডারেটর হিসেবে রয়েছেন মোঃ মাহাবুব আলম। সদস্য হিসেবে রয়েছেন শাহরিয়ার হোসেন, মঈন আহমেদ ও আশিকুর রহমান।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্জন সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের সকল শুভাকাঙ্ক্ষীর জন্য উৎসর্গ করা হয়েছে। পাশাপাশি মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে দেশের জন্য সম্মান বয়ে আনতে সকলের দোয়া কামনা করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ বুলেটিন