Dr. Momtaz Begum University of Science & Technology

Dr. Momtaz Begum University of Science & Technology Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Momtaz Begum University of Science & Technology, College & University, Banshgari, Bhairab Bazar.

Dr. Momtaz Begum University of Science and Technology was established in 2021 with a vision to provide quality education, innovative research, and academic excellence.

WELCOME TOAdmission Fair, Summer Semester 2026 (July to December) Intake. From 26th April to 5th May 2026 (Date may be e...
26/04/2026

WELCOME TO
Admission Fair, Summer Semester 2026 (July to December) Intake.
From 26th April to 5th May 2026 (Date may be extended).

*বাঁশগাড়ী, ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 'সামার ২০২৬ ভর্তি মেলা'-এর উদ্বোধন*আজ রবিবার,...
26/04/2026

*বাঁশগাড়ী, ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 'সামার ২০২৬ ভর্তি মেলা'-এর উদ্বোধন*

আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১১:৩০টায় কিশোরগঞ্জের ভৈরবের বাঁশগাড়ীতে অবস্থিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সামার সেমিস্টার ২০২৬ (জুলাই–ডিসেম্বর) উপলক্ষে ভর্তি মেলার উদ্বোধন করা হয়। আকর্ষণীয় ভর্তি সুবিধাসহ এ মেলার আয়োজন করা হয়েছে।

উক্ত ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত), অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক।

মেলা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে ৫০% ছাড়, স্পট অ্যাডমিশনে বিশেষ ডিসকাউন্ট এবং এসএসসি ও এইচএসসি (বা সমমান) ফলাফলের ভিত্তিতে ১০% থেকে ১০০% পর্যন্ত টিউশন ফি মওকুফসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য যে, এ সকল আকর্ষণীয় সুবিধা শুধুমাত্র ভর্তি মেলা চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য, যা ২৬ এপ্রিল ২০২৬ থেকে ৫ মে ২০২৬ পর্যন্ত (প্রয়োজনে সময়সীমা বৃদ্ধি করা হতে পারে) চলবে।

উদ্বোধন শেষে সম্ভাব্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে একটি ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। এ সময়ে শিক্ষার্থীরা ভর্তি বিষয়ে আগ্রহ প্রকাশ করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি ও ক্যাম্পাস পরিদর্শন শেষে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মো. জাকির হোসেন; বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এফ.এম. নজমুস সাদাত; ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ড. আকিম এম. রহমান; প্রক্টর জনাব মো. আবদুর রশিদ; এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

সেমিস্টার ফাইনাল স্কলারশিপ (সামার ২০২৫) প্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা এবং মাননীয় ভাইস চ্যান্সেলর ও বিভাগের চেয়ারম্যানে...
21/04/2026

সেমিস্টার ফাইনাল স্কলারশিপ (সামার ২০২৫) প্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা এবং মাননীয় ভাইস চ্যান্সেলর ও বিভাগের চেয়ারম্যানের উপস্থিতিতে কিছু স্মরণীয় মুহূর্ত।

20/04/2026

এস.এস.সি ও সমমান পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফলতা কামনা করছি।

*বাঁশগাড়ী, ভৈরবে অবস্থিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত*আজ পহেলা বৈশাখ ...
14/04/2026

*বাঁশগাড়ী, ভৈরবে অবস্থিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত*

আজ পহেলা বৈশাখ ১৪৩৩ (১৪ এপ্রিল ২০২৬) উপলক্ষে বাঁশগাড়ী, ভৈরব, কিশোরগঞ্জে প্রতিষ্ঠিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে আনন্দমুখর পরিবেশে বাংলা বর্ষবরণ উদযাপিত হয়। দিনের শুরুতে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস বাঁশগাড়ীতে‌ আলপনা উৎসবের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরে সবার সুস্থতা, শান্তি, সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের এই মহতী উৎসব সবার অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠুক—তিনি তাঁর বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি একটি সুন্দর, মানবিক ও শিক্ষাবান্ধব সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মো. জাকির হোসেন, সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এএফএম নাজমুস সাদাত, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. আকিম এম. রহমান এবং বর্ষবরণ অনুষ্ঠানের আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান জনাব মো. আব্দুর রশিদ। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এছাড়া, বর্ষবরণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টি ভৈরবের মেঘনা নদীর তীরে আয়োজিত বৈশাখী মেলায় অংশগ্রহণ করে। সেখানে ফ্রি হেলথ ক্যাম্প ও ভর্তি বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। মেলায় আগতদের মধ্যে বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, উচ্চতা ও ওজন পরিমাপসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম প্রদান করা হয়।

মেলা প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) মেলার আয়োজকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে স্টল নং ০১-এ পরিচালিত হেলথ ক্যাম্প ও ভর্তি তথ্যকেন্দ্র পরিদর্শন করেন এবং আগত সেবাগ্রহীতা ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা
13/04/2026

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা #২৬মার্চ  #২০২৬  #শুভেচ্ছা  #মার্চ
25/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা
#২৬মার্চ #২০২৬ #শুভেচ্ছা #মার্চ

২৫ মার্চ গণহত্যা দিবসে সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। #গণহত্যাদিবস  #২৫মার্চ  #২০২৬
24/03/2026

২৫ মার্চ গণহত্যা দিবসে সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
#গণহত্যাদিবস #২৫মার্চ #২০২৬

  MUBARAK #  Going on Spring Semester 2026.We are providing the following facilities:1. Quality education at low cost.2....
18/03/2026

MUBARAK #

Going on Spring Semester 2026.

We are providing the following facilities:

1. Quality education at low cost.
2. PhD holders experienced teachers with foreign degrees.
3. Own Permanent Campus with Green Environment.
4. Separate hostel facilities for boys and girls.
5. Indoor and Outdoor Games facilities.
6. Bus facilities.
7. Department wise 20 morden equipped laboratories.
8. Different waiver facilities with Scholarship for meritorious students.
9. Need based waiver for poor students.
10. Tuition fees payments system is available at installments or monthly.
11. Contract Admission is available for job holders.
12. 15% additional waiver is available only for female students.

Happy International Women's Day
07/03/2026

Happy International Women's Day

ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-তে ওবিই কোর্স প্ল্যান ও মূল্যায়ন উপকরণ প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠ...
25/02/2026

ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-তে ওবিই কোর্স প্ল্যান ও মূল্যায়ন উপকরণ প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

“ডেভেলপিং আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কোর্স প্ল্যানস অ্যান্ড অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্টস” শীর্ষক একটি কর্মশালা ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ডিজিটাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক। তিনি ওবিই কারিকুলামের আলোকে কোর্স প্ল্যান প্রণয়ন, শ্রেণি শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের ওপর একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। সেশনের একপর্যায়ে তিনি ফলাফল বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকবৃন্দের মাঝে প্রয়োজনীয় হার্ড কপি বিতরণ করেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রোগ্রাম চেয়ার ছিলেন প্রফেসর ড. এ. এফ. এম. নাজমুস সাদাত, পরিচালক, আইকিউএসি। মডারেটর ছিলেন ড. আকিম এম. রহমান, ডিন, ফ্যাকাল্টি অব বিজনেস।
বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

𝗪𝗼𝗿𝗸𝘀𝗵𝗼𝗽 𝗼𝗻 𝗢𝘂𝘁𝗰𝗼𝗺𝗲-𝗕𝗮𝘀𝗲𝗱 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 (𝗢𝗕𝗘) 𝗖𝘂𝗿𝗿𝗶𝗰𝘂𝗹𝘂𝗺Dr. Momtaz Begum University of Science and Technology is pleased to ...
23/02/2026

𝗪𝗼𝗿𝗸𝘀𝗵𝗼𝗽 𝗼𝗻 𝗢𝘂𝘁𝗰𝗼𝗺𝗲-𝗕𝗮𝘀𝗲𝗱 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 (𝗢𝗕𝗘) 𝗖𝘂𝗿𝗿𝗶𝗰𝘂𝗹𝘂𝗺

Dr. Momtaz Begum University of Science and Technology is pleased to announce a Workshop on Outcome-Based Education (OBE) Curriculum, scheduled to be held on 25 February 2026 at 10:00 AM in the Digital Conference Room, Banshgari, Bhairab, Kishoreganj.

Address

Banshgari
Bhairab Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Momtaz Begum University of Science & Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Dr. Momtaz Begum University of Science & Technology:

Share