বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ, শিবগঞ্জ, বগুড়া-uswas

  • Home
  • Bangladesh
  • Bogura
  • বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ, শিবগঞ্জ, বগুড়া-uswas

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ, শিবগঞ্জ, বগুড়া-uswas এটি শিবগঞ্জ (বগুড়া)উপজেলার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক পরিচালিত একটি সামাজিক সংগঠন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ শিবগঞ্জ (বগুড়া) একটি সামাজিক, শিক্ষা মুলক সংগঠন। যেটি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে। পারস্পরিক সহযোগিতা, সম্পর্ক বৃদ্ধি, এবং একটি আদর্শ উপজেলা গড়তে কার্যকরী ভূমিকা রাখতে বদ্ধপরিকর।

১৮/০৬/২৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ, শিবগঞ্জ, বগুড়া(USWAS) কর্তৃক  ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।আ...
18/06/2024

১৮/০৬/২৪
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ, শিবগঞ্জ, বগুড়া(USWAS) কর্তৃক ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আনিসুর রহমানের উপস্থাপনায় এবং শাকিল আহমেদের দিক নির্দেশনায় উক্ত অনুষ্ঠানে ২০২৩-২৪ সেশনের কার্যনির্বাহী নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়।
নতুন কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী ডিরেক্টর অব কো-অর্ডিনেশন শাকিল আহমেদ ও ডিরেক্টর অফ লিয়াজো আনিসুর রহমান।
নতুন কার্যনির্বাহী কমিটির ডিরেক্টর অব কো-অর্ডিনেশন মোছা: ঈশিতা আক্তার অর্থী এবং ডিরেক্টর অফ লিয়াজো মো: রাকিবুল ইসলাম রাহুল দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও অন্যান্য ডিরেক্টর গণ হলেন
ডিরেক্টর অব অর্গানাইজিং এমএ সালাম,
ডিরেক্টর অব প্ল্যানিং আল মামুনশাওন,
ডিরেক্টর অব মিডিয়া লব কুমার,
ডিরেক্টর অব ফাইনান্স রাশেদুল ইসলাম রাসেল,
ডিরেক্টর অব এডুকেশন মো.আল_আমিন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ, শিবগঞ্জ, বগুড়া-uswas এর সম্মানিত
উপদেষ্টা জনাব হাবিবুল্লাহ সিদ্দিকী, প্রকল্প পরিচালক ধর্ম মন্ত্রণালয়।
জনাব রুস্তম শাকিল, সিনিয়র টেরিটোরি ম্যানেজার , এশিয়ান পেইন্টস।
জনাব মশিউর রহমান বিজয়,
মো. জাহাঙ্গীর আলম, মো.ওমর ফারুক,

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে শিবগঞ্জ উপজেলা থেকে ২০২১-২২ সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ...
03/07/2023

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে শিবগঞ্জ উপজেলা থেকে ২০২১-২২ সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত প্রায় ৮৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ঈদ পুনর্মিলনী ২/০৭/২৩ তারিখে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
অডিটোরিয়াম এ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান আনিসুর রহমানের সঞ্চালনায় এবং শাকিল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর ফুয়ারা খাতুন,শিবগঞ্জ সোনাতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হাসান,শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রউফ,
ধর্ম মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক হাবিবুল্লাহ সিদ্দিকী, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক রাসেল আহমেদ,আইডিএলসি ব্যাংকিং এন্ড ফিন্যান্সের অফিসার আ: বাছেদ। এছাড়াও সাবেক কমিটির এম.আর মানিক,মশিউর রহমান,মামুনুর রশিদ, মাকসুদুর রহমান রানা,গোলাপ সরকার,সোহেল রানা রনি প্রমুখ।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ, শিবগঞ্জ, বগুড়া(USWAS) এর ইফতার মাহফিল ও সাধারণ সভা দৈনিক করতোয়া,দৈনিক চাঁদনী বা...
26/04/2023

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ, শিবগঞ্জ, বগুড়া(USWAS) এর ইফতার মাহফিল ও সাধারণ সভা দৈনিক করতোয়া,দৈনিক চাঁদনী বাজার,দৈনিক যায় যায় দিন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক 😍
21/04/2023

আসসালামু আলাইকুম।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক 😍

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ, শিবগঞ্জ, বগুড়া(USWAS) এর ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত ২০/০৪/২৩.আনিসুর রহম...
20/04/2023

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ, শিবগঞ্জ, বগুড়া(USWAS) এর ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত ২০/০৪/২৩.
আনিসুর রহমানের উপস্থাপনায় এবং শাকিল আহমেদের সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে ২০২৩ সেশনের নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়।
নতুন কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী ডিরেক্টর অব কো-অর্ডিনেটর এম আর মানিক ও ডিরেক্টর অফ লিয়াজো মশিউর রহমান।
নতুন কার্যনির্বাহী কমিটির ডিরেক্টর অব কো-অর্ডিনেটর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মো: শাকিল আহমেদ এবং ডিরেক্টর অফ লিয়াজো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো: আনিসুর রহমান দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও অন্যান্য ডিরেক্টর গণ হলেন ডিরেক্টর অব অর্গানাইজিং ইমাম আবু জাফর, ডিরেক্টর অব প্ল্যানিং তমা রায়, ডিরেক্টর অব মিডিয়া রেজোয়ান আহমেদ, ডিরেক্টর অব ফাইনান্স সাদ আল মায়াজ, ডিরেক্টর অব এডুকেশন ইশিতা আক্তার অর্থি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যারিকো বাংলাদেশ বগুড়া জেলার এসিস্ট্যান্ট ম্যানেজার মুমিন মোহম্মদ , ফুড ইন্সপেক্টর শেরপুর উপজেলা জুয়েল রানা জিতু, হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক রাসেল আহমেদ, বাংলাদেশ বিমানের এসিস্ট্যান্ট কমার্শিয়াল অফিসার রবিউল ইসলাম, সংগঠনের সাবেক ডিরেক্টর, মো: আব্দুল বাসেদ, মো: আরিফ বিল্লাহ, সাবিহা আলম মুন্নি, মশিউর রহমান, এম আর মানিক, ওমন ফারুক মাকসুদুর রহমান রানা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিবগঞ্জের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে কথা বলেন।

17/04/2023
13/04/2023

আসসালামু ওয়ালাইকুম,

প্রিয় USWAS বাসী,
আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে বরাবরের মতনই এ বছরও শিবগঞ্জ উপজেলা শিক্ষার্থী কল্যান পরিষদ কতৃক "ইফতার মাহফিল এবং শিক্ষার্থী সম্মেলন- ২০২৩" আয়োজিত হতে যাচ্ছে।

USWAS বরাবরই শুধু একটি সংগঠন নয়,এটি একটি পরিবার। দেশের বিভিন্ন প্রান্তে থাকার কারণে এই পরিবারের সদস্যদের নিয়মিত সাক্ষাৎ সম্ভব হয়ে ওঠে না,সেই কমতিটুকুকে পূরণ করতেই বরাবরের মতোন এবারো আমরা ঈদের ছুটিতে এই অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছি।

বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা ছাড়াও, এতে আমাদের সাবেক কৃতী শিক্ষার্থীদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে,যা এটিকে একটি মিলনমেলায় পরিণত করবে।

তারিখ : ২৮শে রমজান (সবার ছুটির কথা বিবেচনা করে)

স্থান : শিবগঞ্জ পৌরসভা

নির্ধারিত চাঁদার পরিমান: ১৫০/- টাকা (সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হোক এই আশায় আমরা নূন্যতম পরিমান ভেবেছি)

টাকা প্রদানের মাধ্যম :........
(বিকাশ, নগদ, রকেট
01571230460
01706718439 (বিকাশ)

টাকা প্রদানের শেষ তারিখ :
১৮ এপ্রিল

( অংশগ্রহণ কারীদের সবাইকে চাঁদার সাথে রেফারেন্স হিসেবে নিজের নাম,শিক্ষা প্রতিষ্ঠান এবং সেশন উল্লেখ করতে অনুরোধ করা হলো)

সবার একান্ত উপস্থিতি এবং সহযোগিতা কাম্য।

ধন্যবাদান্তে,
University Students Welfare Association,Shibganj,Bogura

উপকমিটি- ২৩

ভাই এসেছিল মতিহারের সবুজ চত্ত্বরে❤️
19/06/2022

ভাই এসেছিল মতিহারের সবুজ চত্ত্বরে❤️

31/03/2022

ব্রেকিং নিউজ..
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম থাকছে।
প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে ৭২০০০ জন।

DearWell wisher of USWAS.Warm greetings and hoping that you're doing well at this pandemic situation.We are enthusiastic...
01/09/2021

Dear
Well wisher of USWAS.
Warm greetings and hoping that you're doing well at this pandemic situation.
We are enthusiastic to inform you that, the monthly general meeting and announcement of adviser panel 2021-22 will take place on 3 September 2021(Friday) at 3.00 pm via Zoom meeting.

Here is meeting link https://bdren.zoom.us/j/63308729475
Meeting ID: 64867752243
Passcode: 1505

Your active participation and valuable advice will inspire us.

With thanks,
Department of Media & Publications.
University Students' Welfare Association,Shibganj, Bogura (USWAS)

10/08/2021

ধন্যবাদ মোহনা টেলিভিশন কে 😍
কৃতজ্ঞতা আতিক রহমান ভাইয়ের প্রতি।🙏

আলহামদুলিল্লাহ ♥️♥️আমরা পেরেছি ♥️♥️শিবগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভাতে ১২ তম দিনের মতো বৃক্ষ রোপন কর্মসূচী প...
07/08/2021

আলহামদুলিল্লাহ ♥️♥️
আমরা পেরেছি ♥️♥️
শিবগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভাতে ১২ তম দিনের মতো বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হলো।
এর মাধ্যমে পুরো উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন শেষ হলো।

প্রতিটা ইউনিয়নের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে, উৎসবমুখর পরিবেশে, স্কুল-কলেজ-মাদ্রাসার প্রধানদের অংশগ্রহণে একটি বিশাল কর্মযজ্ঞ শেষ হলো। আলহামদুলিল্লাহ।।

ইউনিয়ন প্রতিনিধিরা সফল ভাবে ব্যবস্থাপনা করেছেন। আমাদের ডিরেক্টর, এডিশনাল ডিরেক্টর, এসিস্ট্যান্ট ডিরেক্টর, ইউনিয়ন প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আমাদের সক্রিয় সকল সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।

পাশাপাশি আমাদের উপদেষ্টামণ্ডলীর পরামর্শ এবং অর্থনৈতিক সহায়তা আমাদের কর্মস্পৃহা দিগুন করেছে। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সর্বোপরি আশা করছি এরকম বিশাল আয়োজন আমরা আরো করতে চাই। আমরা সবাই ঠিক এইভাবে সর্বাত্মক সহযোগিতা করলে শিবগঞ্জ উপজেলাকে পরিবর্তন করা সময় ব্যাপার মাত্র ❤️।।

আমরা শিবগঞ্জকে গড়বো শিক্ষা, অর্থনীতি, সামাজিকতায়।।

Address

Shibgonj Upojela
Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ, শিবগঞ্জ, বগুড়া-uswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share