কারবালা মাদরাসা.বগুড়া

কারবালা মাদরাসা.বগুড়া আল্লাহ এক তিনি আমাদের কে এ মাদ্রাসায় এ

আলহামদুলিল্লাহ! আজ ২২ শাওয়াল ১৪৪৬ হিজরি/২১ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ/৮ বৈশাখ ১৪৩২ বাংলা, আলজামিয়াতুল আরাবিয়া শামসুল উলু...
21/04/2025

আলহামদুলিল্লাহ! আজ ২২ শাওয়াল ১৪৪৬ হিজরি/২১ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ/৮ বৈশাখ ১৪৩২ বাংলা, আলজামিয়াতুল আরাবিয়া শামসুল উলুম (কারবালা মাদরাসা) বগুড়া- এর ১৪৪৬-৪৭ হিজরি/২০২৫-২৬ খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষের সবক (ক্লাস ) আরম্ভ হলো।
নিম্নে জামাত/শ্রেণিভিত্তিক তালিবুল ইলমদের সংখ্যা উল্লেখ করা হলো:

১. উচ্চতর কিরাত বিভাগ: ৯
২. দাওরা (তাকমিল/মাস্টার্স/ষষ্ঠদশ শ্রেণি): ৫৩
৩. উলা (মিশকাত/পঞ্চদশ শ্রেণি): ৪৫
৪. সুওয়াম (হেদায়া/চতুর্দশ শ্রেণি): ২৭
৫. চাহারম (শরহে বেকায়া/ত্রয়োদশ শ্রেণি): ৫৬
৬. পাঞ্জম (শরহে জামি/দ্বাদশ শ্রেণি): ৫৪
৭. শশম (কাফিয়া/একাদশ শ্রেণি): ৬২
৮. হাফতম (হেদায়াতুন্নাহু/১০ শ্রেণি): ৭৯
৯. হাশতম (নাহবে-মির/৯ম শ্রেণি): ১১৭
১০. নহম (মিজান/৮ম শ্রেণি): ১৬০
১১. দহম (ফারসি পহেলি/৭ম শ্রেণি): ৮৮
১২. ইয়াজদহম (উর্দু খানা/৬ষ্ঠ শ্রেণি): ২৬৮
১৩. হিফজ বিভাগ (৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি): ৩২১
১৪. মকতব বিভাগ (১ম ও ২য় শ্রেণি): ৩৮৮
----------------------------------------------------------------------
সর্বমোট ছাত্র সংখ্যা: ১৭২৭ জন।

মহান আল্লাহ সারা বছর ইনহিমাক (গভীর দৃষ্টি), তাদাব্বুর (চিন্তাভাবনা), ইস্তিকামাত (দৃঢ়তা ) এবং মুয়াযাবাত (একাগ্রতা) এর- সাথে সবক পড়ানোর তাওফিক দান করেন।

24/03/2025
আলহামদুলিল্লাহ।
20/03/2025

আলহামদুলিল্লাহ।

20/03/2025

আলহামদুলিল্লাহ আল জামিয়াতুল আরাবিয়া শামসুুল উলুম (কারবালা মাদরাসা) বগুড়া
হতে ৩১তম মারকাজী ইমতেহানে কিতাব বিভাগে মোট 28 জন মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছে।

জামাতে উলাতে-২ জন

জামাতে শশমে-১ জন

জামাতে হাশ্তমে- ৪ জন

জামাতে নহমে- ৬ জন

জামাতে দহমে-১৫ জন

হিফজ ও মক্তব বিভাগে অনেক ছাত্র
মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছে।

আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী আল্লাহ যেন জামিয়াকে কবুল করেন এবং ভবিষ্যতে আরও ভাল ফলাফল করার তাওফিক দান করেন। আমিন।

আলহামদুলিল্লাহ। আল জামিয়াতুল আরাবিয়া শামসুল উলুম (কারবালা মাদরাসা) নিশিন্দারা, বগুড়া_আগামী 13 জানুয়ারি/2025 ইং রোজ স...
05/01/2025

আলহামদুলিল্লাহ।
আল জামিয়াতুল আরাবিয়া শামসুল উলুম (কারবালা মাদরাসা) নিশিন্দারা, বগুড়া_
আগামী 13 জানুয়ারি/2025 ইং রোজ সোমবার সকাল 9 টা থেকে যোহর পর্যন্ত, 2003 ইং হতে 2024 ইং পর্যন্ত তাকমীল সমাপনী সকল ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই মহতি অনুষ্ঠানে সকল ফারেগীন ছাত্র ভাইদের উপস্থিত ও সফলতার দোয়া কামনা করছি।

সার্বিক যোগাযোগে-
সভাপতি মাও. আব্দুন নূর সিরাজী, মোবাইল- 01719-473476,
সহ-সভাপতি ক্বারী আবু হানিফ, মোবাইল- 01728-331688,
সহ-সভাপতি মুফতি আব্দুল বারী, মোবাইল- 01729-119072,
সাধারণ সম্পাদক মুফতি আবু তাহের, মোবাইল-01742-164892,
অর্থ সম্পাদক মুফতি আব্দুল ওয়াহেদ, মোবাইল-01738-717795
শেয়ার করে সবাইরে জানাইয়া দিন।

একটি শোক সংবাদ !একটি শোক সংবাদ !গতকাল ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে সন্ত্রাসী সাদপন্থীদের নির্মম আঘাতে দাওয়াত ও তাব...
18/12/2024

একটি শোক সংবাদ !
একটি শোক সংবাদ !
গতকাল ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে সন্ত্রাসী সাদপন্থীদের নির্মম আঘাতে দাওয়াত ও তাবলিগের সাথী বগুড়া নিবাসী
"জনাব তাজুল ইসলাম সাহেব"
শাহাদাত বরণ করেছেন এবং অসংখ্য আহত ও নিখোঁজ রয়েছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শহীদ জনাব তাজুল ইসলামের নামাজে জানাজা আগামী কাল ১৯ ডিসেম্বর'২০২৪, বৃহস্পতিবার বাদ জোহর বগুড়া সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

উক্ত জানাজার নামাজে দলমত নির্বিশেষে সকলকে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হলো।

ইমতিহানের সময়সূচি: মকতব, হিফজ ও হিফজ খতমী বিভাগের ইমতিহান ১১ শাবান ১৪৪৬ হিজরী মোতাবিক ১০ ফেব্রুয়ারী ২০২৫ ঈসাব্দ রোজ সো...
30/09/2024

ইমতিহানের সময়সূচি:
মকতব, হিফজ ও হিফজ খতমী বিভাগের ইমতিহান ১১ শাবান ১৪৪৬ হিজরী মোতাবিক ১০ ফেব্রুয়ারী ২০২৫ ঈসাব্দ রোজ সোমবার থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ ।

কিতাব বিভাগের জামাআতে উলার ইমতিহান আগামী ১৪ শা’বান ১৪৪৬ হিজরি মোতাবিক ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ঈসাব্দ রোজ বৃহস্পতিবার থেকে এবং অন্যান্য জামাআতের ইমতিহান ১৫ শা’বান ১৪৪৬ হিজরি মোতাবিক ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ঈসাব্দ রোজ শুক্রবার থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ।
সকল বিভাগের ইমতিহান ২১ শাবান ১৪৪৬ হিজরি মোতাবিক ২০ ফেব্রুয়ারী ২০২৫ ঈসাব্দ রোজ: বৃহস্পতিবার শেষ হবে ইনশাআল্লাহ।
আরবী ও ইংরেজী তারিখ অমিল হলে ইংরেজী তারিখ চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ফরম জমাদানের শেষ তারিখ:
১০ জুমাদাল উলা ১৪৪৬ হিজরি/১২ নভেম্বর ২০২৪ ঈসাব্দ রোজ মঙ্গলবারের মধ্যে ইমতিহান ফি এবং ফরম বোর্ডের দফতরে পৌঁছাতে হবে। ১৮ জুমাদাল উলা ১৪৪৬ হিজরি/২০ নভেম্বর ২০২৪ ঈসাব্দ রোজ বুধবার পর্যন্ত জনপ্রতি ১০০ (একশত) টাকা হারে বর্ধিত ফিসহ ফরম জমা দেওয়া যাবে। ১৮ জুমাদাল উলার পর কোনক্রমেই ফরম জমা নেওয়া হবে না।

কুমিল্লায় বন্যার্থ মানুষদের হাতে ত্রাণ বিতরণ করছেন আমার উস্তাদে মুহতারাম মাও. আব্দুল মতিন সাহেব দা.বা.।  প্রিন্সিপাল- ক...
30/08/2024

কুমিল্লায় বন্যার্থ মানুষদের হাতে ত্রাণ বিতরণ করছেন আমার উস্তাদে মুহতারাম মাও. আব্দুল মতিন সাহেব দা.বা.। প্রিন্সিপাল- কারবালা মাদ্রাসা বগুড়া।
আল্লাহ তায়ালা হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব করুন🤲

02/04/2024

আগামীকাল বেলা ১১ ঘটিকায় তানজিমের ফলাফল প্রকাশ করবে ইনশাআল্লাহ ।

Address

Nishindara, Karbala
Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when কারবালা মাদরাসা.বগুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share