Pundra University of Science & Technology

Pundra University of Science & Technology Proud to be North Bengal’s first private university!

Pundra University of Science & Technology is dedicated to inspiring creativity, fostering innovation, and building a future grounded in knowledge.

26/08/2026
Honouring the blessed birth and noble legacy of Prophet Muhammad ﷺ.May his teachings illuminate our lives and inspire us...
25/08/2026

Honouring the blessed birth and noble legacy of Prophet Muhammad ﷺ.
May his teachings illuminate our lives and inspire us to spread kindness and peace.

সামার-২০২৬ সেমিস্টারে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম প্রসঙ্গে
24/08/2026

সামার-২০২৬ সেমিস্টারে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম প্রসঙ্গে

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি) এর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি অর্জনপুণ্ড্র বিশ্ববিদ্যালয়...
24/08/2026

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি) এর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি অর্জন

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের (এইচএসসি স্ট্রিমের) ১৬ ব্যাচের কৃতি শিক্ষার্থী মোঃ গাজ্জালী রিয়াল, সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত IEEE Region 10 Young Professionals UpSkill – Bangladesh 2026 এর Innovation Challenge এ চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে অসাধারণ সাফল্য অর্জন করেছেন।

গত ১ আগস্ট ২০২৬ তারিখে বুয়েট এর ইসিই বিল্ডিংয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, শিক্ষক, শিল্পখাতের প্রতিনিধি, উদ্যোক্তা ও প্রযুক্তিবিদরা অংশগ্রহণ করেন।

Innovation Challenge 2026 ছিল আয়োজনটির অন্যতম প্রধান আকর্ষণ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো মেন্টরদের দিকনির্দেশনায় বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর জন্য উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর সমাধান তৈরি ও উপস্থাপন করে। প্রতিযোগীদের মূল্যায়ন করা হয় উদ্ভাবন, দলগত কাজ, যোগাযোগ দক্ষতা এবং প্রস্তাবিত সমাধানের সামগ্রিক প্রভাব—এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ভিত্তিতে।

এই অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী গাজ্জালী রিয়ালের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।

এসময় আরও উপস্থিত ছিলেন পিইউবি কোষাধ্যক্ষ (ডেজিগনেট) প্রফেসর মুহাম্মদ মুনজুর মুরশিদুল আবেদীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান, পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, আইকিউএসি (IQAC) এর পরিচালক প্রফেসর ড. আবু হানিফ, পরিচালক (আইটি) ইন্দ্রনীল মিশ্র-সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

গাজ্জালী রিয়াল ও তাঁর দলের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়—এটি পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের মেধা, উদ্ভাবন, নেতৃত্ব ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয়েরও এক উজ্জ্বল প্রতিফলন।

পুণ্ড্র বিশ্ববিদ্যালয় পরিবার তাঁর এই অসামান্য সাফল্যে গর্বিত এবং তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য জানায় আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ভিডিও অ্যাড নির্মাণ প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণশিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও ...
23/08/2026

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ভিডিও অ্যাড নির্মাণ প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও যোগাযোগ দক্ষতা বিকাশের লক্ষ্যে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত ভিডিও অ্যাড নির্মাণ প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট ২০২৬ তারিখ রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ২০ তলা ভবনের ৫০৭ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। এসময় উপস্থিত ছিলেন পিইউবি কোষাধ্যক্ষ (ডেজিগনেট) প্রফেসর মুহাম্মদ মুনজুর মুরশিদুল আবেদীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান, পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. আবু হানিফ, পরিচালক (আইটি) ইন্দ্রনীল মিশ্র মহোদয়সহ সকল বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজস্ব সৃজনশীলতা ও দক্ষতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করে ভিডিও অ্যাড তৈরি করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভিডিওসমূহ নির্ধারিত মানদন্ডের ভিত্তিতে যাচাই-বাছাই ও মূল্যায়ন শেষে বিজয়ীদের নির্বাচন করা হয়। প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী প্রথম পুরস্কার ১০,০০০ টাকা পেয়েছেন সিএসই বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী তুষার চন্দ্র, দ্বিতীয় পুরস্কার ৬,০০০ টাকা পেয়েছেন ইইই বিভাগের ২১ তম ব্যাচের শিক্ষার্থী তহুরা আক্তার এবং তৃতীয় পুরস্কার ৪,০০০ টাকা পেয়েছেন আইন বিভাগ থেকে দলগতভাবে যথাক্রমে আজমাইন মাহতাব (১ম ব্যাচ) , সানজিদা আরা সোহা (২য় ব্যাচ) ও মোসাঃ সিরাজুম মারিয়া (৩য় ব্যাচ) । এছাড়া অংশগ্রহণকারী বিভাগসমূহকে উৎসাহমূলক সান্ত্বনা পুরস্কার হিসেবে ১,০০০ টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রণকারী সকল শিক্ষার্থীকে তাদের আগ্রহ, প্রচেষ্টা ও সৃজনশীলতার জন্য ধন্যবাদ জানানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্নবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল ও উদ্ভাবনী সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

পুণ্ড্র ইউনিভার্সিটিতে দিনব্যাপী কুরআনিক ফ্রুটস অ্যান্ড ফুডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিতইসলামিক স্টাডিজ বিভাগ, পুণ্ড্র ইউনিভার্...
23/08/2026

পুণ্ড্র ইউনিভার্সিটিতে দিনব্যাপী কুরআনিক ফ্রুটস অ্যান্ড ফুডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ইসলামিক স্টাডিজ বিভাগ, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে ২২ আগস্ট ২০২৬ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী “কুরআনিক ফ্রুটস অ্যান্ড ফুডস ফেস্টিভ্যাল” অনুষ্ঠিত হয়েছে। কুরআনে বর্ণিত ফল, ফলজ উদ্ভিদ এবং এসব থেকে প্রস্তুতকৃত খাদ্যসামগ্রীর পরিচিতি, পুষ্টিগুণ ও ইসলামী দৃষ্টিভঙ্গি সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টিই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
বিভাগীয় শিক্ষক ড. ইমতিয়াযুল আলাম মাহফুযের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে আরা বেগম। ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ড. ইশতিয়াকুল আলম মামদূদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ডেজিগনেট) প্রফেসর মুহাম্মাদ মুনজুর মুরশিদুল আবেদীন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. আবু হানিফ, অর্থ পরিচালক জনাব আফসার আলী, বিভাগীয় শিক্ষক প্রফেসর ড. আবূ সাঈদ মো. নুরূল ইসলাম, জনাব সাব্বির হাসান, শহীদুল্লাহ, আয়শা সিদ্দিকা, সহকারী পরিচালক জনাব নজরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ফেস্টিভ্যালে মোট ১৪টি স্টলে কুরআনে বর্ণিত ফল ও ফলজ উদ্ভিদ এবং এসব ফল থেকে প্রস্তুতকৃত ৪০টিরও বেশি খাদ্য ও খাদ্যজাত সামগ্রী প্রদর্শন করা হয়। প্রতিটি স্টলে সংশ্লিষ্ট ফলের কুরআনিক উল্লেখ, পরিচিতি, ব্যবহার, পুষ্টিগুণ এবং তা থেকে প্রস্তুতকৃত বিভিন্ন খাদ্যসামগ্রী উপস্থাপন করা হয়। ফলে আয়োজনটি একই সঙ্গে শিক্ষামূলক, ধর্মীয় ও ব্যবহারিক বৈশিষ্ট্য ধারণ করে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফেস্টিভ্যালের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কুরআনে বর্ণিত ফল ও এসব ফল থেকে প্রস্তুতকৃত বিভিন্ন খাদ্যসামগ্রীর স্বাদ গ্রহণ করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও স্টলগুলো পরিদর্শন করেন এবং এ ব্যতিক্রমধর্মী আয়োজন সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কুরআনিক ফ্রুটসের ওপর একটি তথ্যবহুল ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।
উদ্বোধক প্রফেসর ড. হোসনে আরা বেগম তাঁর বক্তব্যে এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কুরআনে যেসব খাদ্য ও ফলের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলোর প্রতি মানুষের আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। কুরআনের নির্দেশনা অনুসরণ করে পরিমিত ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারলে তা মানুষের সুস্থ ও সুন্দর জীবনযাপনে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন একদিকে যেমন ধর্মীয় ও জ্ঞানগত দিক থেকে তাৎপর্যপূর্ণ, অন্যদিকে এটি স্বাস্থ্যসচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কুরআনে উল্লিখিত ফল ও খাদ্য সম্পর্কে জানা এবং সেগুলোর উপকারিতা সম্পর্কে সচেতন হওয়া মানুষের রোগমুক্ত ও সুস্থ জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের এ ধরনের সৃজনশীল ও ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।
আয়োজনটি কুরআনের শিক্ষাকে শুধু পাঠ ও আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবন, খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যসচেতনতার সঙ্গে সম্পৃক্ত করার একটি অভিনব প্রয়াস হিসেবে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি করে। দিনব্যাপী এ ফেস্টিভ্যালের মাধ্যমে কুরআনে বর্ণিত ফল ও খাদ্য সম্পর্কে নতুন করে জানার পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে সচেতনতারও সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ভিডিও আ্যাড নির্মাণ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান প্রসঙ্গে
22/08/2026

শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ভিডিও আ্যাড নির্মাণ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান প্রসঙ্গে

21/08/2026

🎓 সামার-২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের আন্তরিক স্বাগতম।

নতুন শিক্ষাজীবনের পথচলায় আপনাদের স্বাগত জানাতে আয়োজিত কার্যক্রমে সকল নবাগত শিক্ষার্থীকে নির্ধারিত সময় অনুযায়ী যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

Welcome to Pundra University — Your Journey Begins Here! 🌸

Address

Rangpur Road, Gokul
Bogura
5800

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Pundra University of Science & Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share