Department Of Political Science, Brahmanbaria Govt College

  • Home
  • Department Of Political Science, Brahmanbaria Govt College

Department Of Political Science, Brahmanbaria Govt College ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ

২০২১-২২ সেশনের অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপে ভর্তির নোটিশ
31/08/2022

২০২১-২২ সেশনের অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপে ভর্তির নোটিশ

14/08/2022

অত্র বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আগামীকাল ১৫/০৮/২০২২ আগস্ট, সকাল ৯.৩০ মিনিটে বিভাগের ৩০৮ নং কক্ষে অবস্থান করার নির্দেশ দেয়া হলো। উপলক্ষ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালন কর্মসূচিতে অংশগ্রহণ। তোমাদের উপস্থিতি বাধতামূলক, রোল অনু্যায়ী সবার উপস্থিতি নেয়া হবে।

22/07/2022

# 💥 **১ম রিলিজ স্লিপ নিয়ে বিস্তারিত**... 🔥

প্রশ্ন-০১: রিলিজ স্লিপ কী?😓

উত্তর: যে সকল শিক্ষার্থী-

ক. ১ম ও ২য় মেরিট লিস্টে চান্স পায়নি

খ. চান্স পেয়েও ভর্তি হয়নি

গ. ভর্তি হয়েও পরে, ভর্তি বাতিল করবে

সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপের মাধ্যমে ৫টি কলেজে নতুন করে সাবজেক্ট চয়েস দিয়ে আবেদন করার সুযোগ পাবে (যারা প্রাথমিক আবেদন করেন নি, বা প্রথমে আবেদন করতে পারি নি তারা পারবে না)

প্রশ্ন-০২: রিলিজ স্লিপের আবেদনে কি আমি আমার পূর্বের কলেজে আবেদন করতে পারবো?

উত্তর: হ্যাঁ পারবে। তুমি ঐ কলেজসহ সর্বমোট ৫টি কলেজে নতুন নতুন সাবজেক্ট সহ আবেদন করতে পারবে...

প্রশ্ন-০৩: রিলিজ স্লিপের আবেদন ফরম কোথায় পাওয়া যাবে?

উত্তরঃ শুধুমাত্র অনলাইনে/কম্পিউটার দোকানে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করা যাবে। নিজের ফোন দিয়ে করতে পারবে। আমরাও করে দিবো রিলিজ স্লিপে আবেদন, করতে চাইলে বলিও। তবে রিলিজ স্লিপ কলেজ থেকে দেওয়া হয় না, তাই কলেজে যাওয়ার প্রয়োজন নেই...

প্রশ্ন-০৪: আবেদন করার পর, রিলিজ স্লিপের ফরম কি কলেজগুলোতে জমা দিতে হবে?

উত্তরঃ না, কলেজে জমা দেয়ার দরকার নেই। এটি তোমার কাছে রেখে দিবে যত্ন করে, ভর্তির সময় লাগতে পারে...

প্রশ্ন-০৫: আমি কোন ৫টি কলেজ নির্বাচন করব?

উত্তরঃ তোমার ইচ্ছানুযায়ী যেকোনো ৫টি কলেজে আবেদন করতে পারবে। ১ বা ২ অথবা ৩টি কলেজ দিয়ে আবেদন করা যাবে না...

প্রশ্ন-০৬: রিলিজ স্লিপের ফলাফল কিভাবে জানবো?

উত্তরঃ আবেদন শেষ হওয়ার ২-৫ দিন পর ফলাফল প্রকাশিত হবে এবং আগের মতো মোবাইল থেকে এসএমএস দিয়ে অথবা অনলাইনে তুমি তোমার ফলাফল জানতে পারবে..

প্রশ্ন-০৭: রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তা কতটুকু?

উত্তরঃ জেলা শহরের কলেজগুলোতে শূন্য আসন সংখ্যা খুবই কম থাকে। অপর দিকে উপজেলা পর্যায়ের কলেজগুলো অনেক বেশি আসন/সিট খালি থাকে। তাই আবেদন করার সময় এই বিষয়টি গুরুত্ব দিলে ১০০% পর্যন্ত ভর্তির নিশ্চয়তা থাকে...

প্রশ্ন-০৮: রিলিজ স্লিপ কোথায় কিভাবে পূরণ করতে হবে? অথবা, রিলিজ স্লিপের আবেদন কোথায় করতে হবে?

উত্তরঃ রিলিজ স্লিপের আবেদন করতে হবে অনলাইনে। নিজেও রোল আর পিন দিয়ে লগইন করে আবেদন করতে পারবে। কম্পিউটার দোকানে গিয়েও করা যাবে।

প্রশ্ন-০৯: রিলিজ স্লিপ পূরণ করতে কী কী লাগবে এবং কত টাকা লাগবে?

উত্তর: তোমার রোল নম্বর ও পিন নম্বর দিয়েই আবেদন করা যাবে। কম্পিউটার দোকানে ৫০ টাকা লাগবে। এর বাইরে কোন টাকা লাগবে না। এককথায়, রিলিজ স্লিপে আবেদন করা ফ্রি, শুধু কম্পিউটার খরচ বাদে...

প্রশ্ন-১০: রিলিজ স্লিপ-এ সরকারি কলেজ কয়টা এবং বেসরকারি কলেজ কয়টা চয়েস দেওয়া যায়?

উত্তরঃ সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৫টা কলেজ চয়েস দেওয়া যাবে। আবার চাইলে সব গুলো সরকারি অথবা সব বেসরকারি কলেজ দিতে পারবে...

প্রশ্ন-১১: কোন কলেজে কোন গ্রুপে কত সিট খালি আছে, তা কিভাবে জানবো?

উত্তরঃ অনলাইনে রিলিজ স্লিপ ফরম পূরণ করার সময় কলেজের পাশে কয়টা করে সিট খালি আছে, তা দেখা যাবে। তাছাড়া আমারও কয়টা সিট খালি আছে তার তালিকা তৈরি করবো এবং সময় মত পোস্ট করে জানাবো...

প্রশ্ন-১২: ১ম, ২য় মেরিট লিস্টে যে সাবজেক্ট আসছে, সেটাতে ভর্তি হয়নি না, রিলিজ স্লিপ আবেদন করতে পারবো?

উত্তরঃ পারবে..

প্রশ্ন-১৩: রিলিজ স্লিপের মাধ্যমে যে সাবজেক্ট পাবো, তা কি চেঞ্জ করা করা যাবে?

উত্তরঃ না, চেঞ্জ করা যাবে না এবং মাইগ্রেশনও করা যাবে না। রিলিজ স্লিপে যে গ্রুপ/কোর্স পাবে, সেটায় পড়তে হবে...

প্রশ্ন-১৪: যদি রিলিজ স্লিপে আবেদন করার পর কোন কলেজে সুযোগ না পাই তাহলে কি আর ভর্তি হতে পারবো না?

উত্তর : ১ম রিলিজ স্লিপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসন শূন্য থাকা সাপেক্ষে ২য় রিলিজ স্লিপ ছাড়া হয়। তাই ১ম রিলিজ স্লিপে সুযোগ না পেলেএ আবার ২য় রিলিজ স্লিপে ৫টা কলেজে নতুন করে আবেদন করার সুযোগ আছে..


প্রশ্ন-১৫: ২য় রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া কেমন?

উত্তরঃ ২য় রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া ১ম রিলিজ স্লিপের মতই। যারা ১ম রিলিজ স্লিপে সুযোগ পেয়েও ভর্তি হবে না তারা ২য় রিলিজ স্লিপে আবেদনের সুযোগ পাবে..

# # 💥 Most Important Question 🙂

প্রশ্ন- ১৬: রিলিজ স্লিপে আবেদন কখন শুরু হবে?🙄

উত্তর: এখন ২য় মেরিট লিস্ট দিয়েছে, তাদের ভর্তি চলবে, তারপর দিবে

কোটা ও মাইগ্রেশনের রেজাল্ট, এবং তাদের ভর্তি চলবে। এখানে ১৫+১৫= ত্রিশ দিন মত সময় চলে যাবে। তাই আশা করতেছি আগস্ট মাসের ১৫/২০ তারিখের মধ্যে আপনারা পেয়ে যাবেন রিলিজ স্লিপে আবেদন করার নোটিশ...

দেটস মিন আগস্ট মাসের মাঝামাঝি বা শেষের দিকে রিলিজ স্লিপের আবেদন শুরু হয়ে যাবে...

বিভাগের আর্থিক দায়িত্ব নেওয়ায় ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হিসেবে জনাাব মোহাম্মদ মোশাররফ স্যার,  সহযোগী অধ্যাপক কে প্রাণঢাল...
22/07/2022

বিভাগের আর্থিক দায়িত্ব নেওয়ায় ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হিসেবে জনাাব মোহাম্মদ মোশাররফ স্যার, সহযোগী অধ্যাপক কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা..🌸🥀

21/07/2022

এসো নবীন ভয় নাই....😌
রাষ্ট্রবিজ্ঞানে প্যারা নাই....🙂

21/07/2022

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাএ-ছাএীদের ক্লাস প্রতি সপ্তাহে দুই দিন (শনিবার ও সোমবার).
ক্লাস শুরু হবে সকাল ৯টায়...

30/06/2022

একজন শিক্ষার্থীর কাছে যে ৪টি অ্যাপ্‌স থাকা উচিত।

১. photomath: হঠাৎ গণিতের একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে সমস্যায় পড়লেন। ঐ সময় আপনার সাথে কেউ নেই যে আপনাকে বুঝিয়ে দেবে। এমতাবস্থায় এই অ্যাপে গিয়ে প্রশ্নটির একখানা ছবি তুইলেই সাথে সাথে স্টেপ বাই স্টেপ সলিউশন দেবে এই অ্যাপটি।

২. Buddytalk : ইংরেজি শিখতে গেলে কথা বলার কোন বিকল্প নেই৷ কিন্তু আমরা সচরাচর কথা বলতে পারি না কথা বলার পার্টনার না পাওয়ায়। তাই আমাদের ইচ্ছা থাকলেও উপায় না থাকার কারণে আমরা ইংরেজিতে কথা বলতে ভয় পাই। এই অ্যাপটির মাধ্যমে আপনি ইংরেজিতে কথা বলার পার্টনার খুজে পাবেন।

৩. Moon+Reader :মোবাইলে কিংবা ট্যাবে বই পড়ার জন্য এর চেয়ে ভালো অ্যাপ আছে কিনা আমার জানা নেই। এই অ্যাপটির সাইজও খুব কম। অ্যাপের মাঝেই আপনি খুজে নিতে পারেন আপনার পছন্দের বইটি। এই অ্যাপটি ফোনে থাকা মানে আস্ত একটা লাইব্রেরি থাকা।

৪. Camscanner: বন্ধুর কাছে তার নোট খাতাটা ধার নিলেন। তো তার নোটখাতাটি তাকে দিয়ে দেওয়ার আগে আপনি যদি দ্রুতই তার নোট খাতাটির একটা পিডিএফ ফাইল তৈরি করে নিজের ফোনে রাখেন তাহলে কেমন হয়? এই অ্যাপটি আপনাকে যেকোনো ডকুমেন্ট স্কান করে দিতে পারবে। একেবারে কম্পিউটারের স্ক্যানারের মতো।

29/06/2022

রাষ্ট্রবিজ্ঞান কি?

1. কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়?

উঃ গ্রীক দার্শনিক অ্যারিস্টটলকে।

2. ‘মানুষ সামাজিক জীব’ – উক্তিটি কার?

উঃ অ্যারিস্টটলের।

3. রাষ্ট্রবিজ্ঞান কি ধরণের বিজ্ঞান?

উঃ গতিশীল সামাজিক বিজ্ঞান।

4. ‘রাষ্ট্রবিজ্ঞান শ্রেণি সম্পর্কের বিজ্ঞান’ – এ কথা কে বলেছেন?

উঃ লেনিন।

5. রাষ্ট্রবিজ্ঞানকে একটি ‘প্রগতিশীল বিজ্ঞান’ কে বলেছেন?

উঃ লর্ড ব্রাইস।

6. ‘পলিটিক্‌স’ গ্রন্থটির লেখক কে?

উঃ অ্যারিস্টটল।

7. ‘দ্য রিপাবলিক’ গ্রন্থটির লেখক কে?

উঃ প্লেটো।

8. বহুত্ববাদী তত্ত্বের একজন প্রবক্তার নাম লেখো?

উঃ ল্যাস্কি।

9. কত সালে প্যারিসে ‘আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছিল?

উঃ ১৯৪৮ সালে।

10. কে রাজনীতিকে ‘অর্থনীতির ঘনীভূত প্রকাশ’ বলেছেন?

উঃ লেনিন।

11. ‘মর্ডান পলিটিক্‌স অ্যান্ড গভর্নমেণ্ট’ গ্রন্থটি কার লেখ?

উঃ অ্যালান বল-এর।

12. রাজনীতি হল ‘মূল্যের কর্তৃত্বমূলক বণ্টন’ – কে বলেছেন?

উঃ ডেভিড ইস্টন।

13. ‘দ্য পলিটিকাল ম্যান’ কার লেখা?

উঃ লিপসেটের।

14. ‘রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই’ উক্তিটি কার?

উঃ গার্নার।

15. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে নারাজ এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো।

উঃ কোঁৎ।

16. কে রাষ্ট্র বিজ্ঞানকে ‘শ্রেষ্ঠ বিজ্ঞান’ বলেছেন?

উঃ অ্যারিস্টটল।

17. ‘পলিটিক্‌স’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উঃ গ্রীক শব্দ ‘পোলিস’ থেকে।

18. কোথায় রাষ্ট্রবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম আধুনিক অর্থে ব্যবহৃত হয়?

উঃ ১৮৯০ সালে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের গ্রন্থ তালিকায়।

19. ‘পলিটিক্‌সঃ হু গেটস্‌ দ্যাট হোয়াট, হোয়েন, হাউ’ গ্রন্থের লেখক কে?

উঃ হ্যারল্ড ল্যাসওয়ে।

20. ডেভিড ট্রুম্যানের লেখা গ্রন্থের নাম কী?

উঃ দ্য গভর্নমেন্টাল প্রসেস।

21. কে প্রথম ‘রাষ্ট্রবিজ্ঞান’ শব্দটি প্রয়োগ করেন?

উঃ লিবনিজ।

22. একজন ঐতিহ্যবাহী উদারনীতিবাদী চিন্তাবিদের নাম লেখো।

উঃ জন স্টুয়ার্ট মিল।

23. রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গি কী?

উঃ উদার নীতিবাদী দৃষ্টিভঙ্গি ও মার্কসীয় দৃষ্টিভঙ্গি।

24. রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত যে-কোন দুটি সমাজবিজ্ঞানের নাম লেখো।

উঃ ইতিহাস ও সমাজতত্ত্ব।

25. ‘রাষ্ট্রবিজ্ঞান হল সমাজবিজ্ঞানের সেই অংশ, যা রাষ্ট্রের ভিত্তি ও সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে।’ – কার উক্তি?

উঃ পল জেনেট-এর উক্তি।

26. শ্রেণিহীন ও রাষ্ট্রহীন সমাজব্যবস্থাকে মার্কস কী নামে অভিহিত করেন?

উঃ সাম্যবাদী সমাজব্যবস্থা।

27. মিলার রাষ্ট্রবিজ্ঞানকে কী বলে অভিহিত করেছেন?

উঃ মূলত বিরোধজনিত পরিস্থিতির মীমাংসা।

28. ‘যাঁরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চান না, তাঁরা বিজ্ঞান কাকে বলে, তা জানেন না’। - উক্তিটি কার?

উঃ ফ্রেডারিক পোলক-এর উক্তি।

29. ‘মানুষের রাজনৈতিক জীবন বিশ্লেষণ করাই হল রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়।’- কে বলেছেন?

উঃ ল্যাস্কি।

30. ‘যখন আমি কোন পরীক্ষার প্রশ্নপত্রের শিরোনামে রাষ্ট্রবিজ্ঞান কথাটি লেখা থাকতে দেখি, তখন আমি ওইরূপ শিরোনামের জন্য বিশেষ দুঃখবোধ করি, প্রশ্নগুলির জন্য নয়’। - কার উক্তি?

উঃ মেটল্যাণ্ডের।

31. ‘বর্তমান অবস্থায় রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে অভিহিত করা তো যায়ই না, এমনকি এটি কলা বিষয়ের মধ্যেও অত্যন্ত অনুন্নত’। - বক্তব্যটি কার?

উঃ বাক্‌ল-এর।

32. ‘যে মানুষ সমাজে বাস করে না, সে হয় দেবতা, না হয় পশু’। - কে বলেছেন?

উঃ অ্যারিস্টটল।

33. ‘সৌন্দর্যতত্ত্বের বিজ্ঞান বলে যেমন কোনো বিজ্ঞান নেই, তেমনি রাষ্ট্রতত্ত্বের বিজ্ঞান বলেও কিছু নেই’। কার উক্তি?

উঃ বার্ক-এর।

34. ‘মার্কসিজম অ্যান্ড পলিটিক্‌স’ গ্রন্থের প্রণেতা কে?

উঃ র‍্যাল্‌ফ মিলিব্যাণ্ড।

35. ‘দ্য আইডিয়া অফ পলিটিক্‌স’ গ্রন্থের প্রণেতা কে?

উঃ মরিস দ্যুভারজার।

36. ‘মূল্যবোধ ছাড়া সামাজিক ঘটনার আলোচনা আসবে’। কার উক্তি?

উঃ লিও স্ট্রস-এর উক্তি।

37. ‘দ্য নেচার অফ পলিটিক্‌স’ গ্রন্থের লেখক কে?

উঃ জে. ডি. বি. মিলার।

38. ‘রাজনৈতিক কাজকর্ম ক্ষমতার পরিপ্রেক্ষিতেই নিষ্পন্ন হয়’। কার উক্তি?

উঃ ল্যারল্ড ল্যাসওয়েল

39. রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি দৃষ্টিভঙ্গি কী কী?

উঃ সাবেকী ও আধুনিক।

40. অ্যারিস্টটল কোন শতাব্দীর দার্শনিক?

উঃ চতুর্থ শতাব্দীর।

41. সিস্টেম্যাটিক পলিটিক্‌স বইটির লেখক কে?

উঃ ক্যাটলিন।

42. নতুন রাজনৈতিক অর্থতত্ত্বের প্রবক্তা কে?

উঃ জে. এম. বুকানন।

43. উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির আদি প্রবক্তা কে?

উঃ লক।

44. ‘রাজনীতি সমাজের প্রতিরূপ’ – কার উক্তি?

উঃ মিলার-এর।

45. ‘দ্য পলিটিক্যাল সিস্টেম’ গ্রন্থের রচয়িতা কে?

উঃ ডেভিড ইস্টন।

46. রাষ্ট্রবিজ্ঞানের আচরণবাদী আন্দোলন কোন শতকের আন্দোলন?

উঃ বিশ শতকের আন্দোলন।

47. ‘সর্বাপ্রেক্ষা কম ক্ষমতাশালী রাষ্ট্র’ তত্ত্বের প্রচারক কে?

উঃ রবার্ট নজিক।

48. ‘রাষ্ট্রবিজ্ঞান’ শব্দটি প্রথম কত সালে ব্যবহৃত হয়?

উঃ ১৭০১ সালে।

49. ‘মানুষ রাজনৈতিক প্রাণী’- এ কথা কে বলেছেন?

উঃ অ্যারিস্টটল।

50. রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা কে দিয়েছেন?

উঃ ডেভিড ইস্টন।

51. রাষ্ট্রবিজ্ঞানকে একটি ‘প্রগতিশীল বিজ্ঞান’ কে বলেছেন?

উঃ লর্ড ব্রাইস।

52. ‘দ্য প্রসেস অফ গভর্নমেণ্ট’ গ্রন্থটির লেখক কে?

উঃ আর্থার বেন্টলি।

53. ‘হিউম্যান নেচার ইন পলিটিক্‌স’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ গ্রাহাম ওয়ালস।

54. রাজনীতির তত্ত্বগত ধারণা সর্বপ্রথম কে শুরু করেন?

উঃ অ্যারিস্টটল।

55. সামাজিক রাজনীতির সপক্ষে তাত্ত্বিক আলোচনা কে শুরু করেন?

উঃ বেনফিল্ড।

56. ‘সমাজে যে কোন বিরোধ ও তার নিষ্পত্তিই হল রাজনীতি’- এই অভিমত কার?

উঃ অ্যালান বল।

57. ‘ল অফ কনস্টিটিউশন’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ এ. ভি. ডাইসি।

58. ‘রাজনীতি হয় যৌথ কার্যকলাপের প্রকাশ’ – এটি কার মন্তব্য?

উঃ এ. আন্ডারসন।

59. রাষ্ট্রবিজ্ঞানের ঐতিহ্যবাদী সংজ্ঞা দিয়েছেন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো।

উঃ ব্লুন্টস্‌লি এবং গার্নার।

60. দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো।

উঃ রবার্ট ডাল ও ডেভিড ইস্টন।

61. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান মনে করেন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো।

উঃ অ্যারিস্টটল এবং লর্ড ব্রাইস।

62. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে নারাজ এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো।

উঃ কোঁৎ ও মেইটল্যান্ড।

Address

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ

3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Department Of Political Science, Brahmanbaria Govt College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your university to be the top-listed University?

Share