16/03/2026
✳️ হাজার মাসের চেয়েও সর্বশ্রেষ্ঠ লাইলাতুল কদর !
মহান আল্লাহ তাআ'লা ইরশাদ করেন,
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ
অর্থাৎঃ লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও সর্বশ্রেষ্ঠ। (সূরাহ, কদর, আয়াত নং,৩)
✳️ লাইলাতুল কদর পালনের নিয়মঃ-
প্রিয় নবি ﷺ ইরশাদ করেন,
مَنْ يَقُمْ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ
مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
অর্থাৎঃ যে ব্যক্তি ঈমানের সঙ্গে সাওয়াবের আশায় পবিত্র লাইলাতুল কদরে রাত জেগে ইবাদত করবে, মহান আল্লাহ পাক তার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। (বুখারী শরীফ, ১/১৬ পৃ.)
✳️ লাইলাতুল কদরের দু'আঃ-
ইমাম খতীব তিবরিযী (রহ.) বর্ণনা করেন,
عَنْ عَائِشَةَ رَضِيَ اللّٰهُ عَنْهَا قَالَتْ: قُلْتُ: يَا رَسُوْلَ اللّٰهِ أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَىُّ لَيْلَةُ الْقَدْرِ مَا أَقُولُ فِيهَا؟ قَالَ: «قُوْلِىْ: اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعَفُ عَنِّىْ».
অর্থাৎ: আম্মাজান হযরত আয়িশাহ্ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ ! যদি আমি ‘কদর রাত’ পাই, এতে আমি কোন দু‘আ করব? তিনি ﷺ ইরশাদ করেন, তুমি এ দুআ করবে-
اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعفُ عَنِّىْ
‘‘আল্লা-হুম্মা ইন্নাকা ‘আফুউন তুহিব্বুল আফ্ওয়া ফা‘ফু ‘আন্নী’’
(অর্থাৎ- হে আল্লাহ! আপনিই ক্ষমাশীল। আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন)
(মিশকাত শরীফ, ১/৬৪৬ পৃ.)
আরও নফল নামায বিভিন্ন দুআ দরুদ শরীফ ইত্যাদির মাধ্যমে আসুন পবিত্র লাইলাতুল কদর পালন করি। মহান আল্লাহ তাআ'লা আমাদেরকে পবিত্র লাইলাতুল কদর পরিপূর্ণ নসিব করুন। আমীন।