চকরিয়া সরকারি কলেজ

চকরিয়া সরকারি কলেজ চকরিয়া উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ চকরিয়া সরকারি কলেজ পেইজে আপনাদের স্বাগতম।

22/02/2021

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক ফয়জুল করিম দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দৈনিক শিক্ষাডটকমকে জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি সিদ্ধান্তের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা বন্ধ থাকবে।

দুপুরে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, ঈদুল ফিতরের পরে আগামী ২৪ মে পাবলিক, প্রাইভেটসহ সব বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস শুরু হবে। আর এর এক সপ্তাহ আগে ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দেয়া হবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক সব শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারীদের করোনা টিকার আওতায় আনা হবে।
মন্ত্রী আরও জানান, ২৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন ক্লাস চলবে। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোন পরীক্ষা হবে না। হলগুলো দীর্ঘ এক বছর ধরে ব্যবহৃত হচ্ছে না। তাই, ১৭ মের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলো সংস্কার করার নির্দেশনা দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রীর এ নির্দেশনার পর জাতীয় বিশ্ববিদ্যালয় সব পরীক্ষা স্থগিত ঘোষণা করলো।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

 #জরুরী_বিজ্ঞপ্তি
01/09/2020

#জরুরী_বিজ্ঞপ্তি

জরুরী বিঞ্জপ্তি
12/08/2020

জরুরী বিঞ্জপ্তি

চকরিয়া ও কক্সবাজার এর কলেজ সমূহের মধ্যে এইচএসসি এবং একাদশ শ্রেণিতে ভর্তির হওয়ার সর্বনিন্ম যোগ্যতা।
05/06/2020

চকরিয়া ও কক্সবাজার এর কলেজ সমূহের মধ্যে এইচএসসি এবং একাদশ শ্রেণিতে ভর্তির হওয়ার সর্বনিন্ম যোগ্যতা।

05/05/2020

শোক সংবাদ

চকরিয়া সরকারি কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক জনাব পদ্মলোচন বড়ুয়া’র মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করছি। তিনি ০৫/০৫/২০২০ দিবাগত রাত ১ টা ২০ মিনিটে নিজবাড়ি রাংগুনিয়ার শিলক গ্রামে মৃত্যুবরণ করেন।

তাঁর মায়ের পারলৌকিক সদ্গতির কামনা করছি। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

18/04/2020

Stay home
Stay safe

শোক সংবাদ।। অধ্যাপক ফরিদ সাহেব আর নেই।।চকরিয়া সরকারি কলেজের সদ্য অবসরে যাওয়া দর্শন বিষয়ের সাবেক সহকারী অধ্যাপক আমাদের সক...
28/03/2020

শোক সংবাদ।। অধ্যাপক ফরিদ সাহেব আর নেই।।

চকরিয়া সরকারি কলেজের সদ্য অবসরে যাওয়া দর্শন বিষয়ের সাবেক সহকারী অধ্যাপক আমাদের সকলের প্রিয়জন জনাব ফরিদুল আলম আর আমাদের মাঝে নেই ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি আজ ২৮ মার্চ'২০ বিকেল ৩.২৫ মিনিটের সময় রামু গর্জনীয়াস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তিনি বিগত কয়েক মাস ধরে দূরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন।

তাঁর মহাপ্রয়াণের আমরা চকরিয়া সরকারি কলেজ পরিবার ব্যথিত, মর্মাহত এবং শোকাহত।

মৃতুকালে তিনি দুই পুত্র, স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

ব্যক্তিগত জীবনে তিনি আমার সহকর্মীর বাইরেও ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, শুভাকাঙ্ক্ষি ও পরামর্শক। চকরিয়া কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালনে বিভিন্ন সময় মূল্যবান পরামর্শ দিয়ে এ-ই কলেজকে এগিয়ে নিতে তিনি ঐকান্তিক সহযোগিতা করে গেছেন। যা থেকে বিস্মৃত হওয়া কষ্টকর। তাঁর জন্য কিছু করতে না পারার ব্যাথা এ মুহূর্তে আমাকে পোড়াচ্ছে খুউব।

মহান আল্লাহ্ আপনি তাঁকে ক্ষমা করুন, জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তাঁর পরিবারের সদস্যদের তাঁর বিয়োগ ব্যথা সইবার ক্ষমতা ও ধৈর্য দিন। শোকাহত পরিবারের সদস্য ও তাঁর সাথে সংশ্লিষ্ট ও ঘনিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

দেশের এই ক্রান্তিলগ্নে এডমিন প্যানেল থেকে কিছু কথা না বলে পারলাম না।বেশ কিছুদিন ধরে ফেসবুকে একটা পাবলিক পেইজ দেখতে পাচ্ছ...
25/03/2020

দেশের এই ক্রান্তিলগ্নে এডমিন প্যানেল থেকে কিছু কথা না বলে পারলাম না।বেশ কিছুদিন ধরে ফেসবুকে একটা পাবলিক পেইজ দেখতে পাচ্ছি "চকরিয়া সরকারি কলেজে যা যা দেখেছি এবং করেছি"- এই নামের।এই পেইজে এমন কিছু লেখনী হচ্ছে যা কলেজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।যা কখনো কাম্য নই।আপনারা কি একবারো মন থেকে ভেবে দেখেছেন আপনি কার কথা বলছেন?কি নিয়ে ট্রল করছেন?-মনে রাখবেন কলেজ কিন্তুু আপনার পরিবারের মতো।কলেজের শিক্ষক/শিক্ষিকারা আপনাদের পিতৃতুল্য। বড় ভাইয়েরা ভাইয়ের মতো আর জুনিয়ররা আপনাদের স্নেহতুল্য। তা হলে আপনি নিশ্চই আপনার পরিবার নিয়ে ট্রল করছেন?প্লিজ এইসব না করে গঠনমূলক আলোচনা করেন আপনার এবং সবার লাভ হবে।নিজের বিবেক কে প্রশ্ন করে দেখেন আপনারা কি করছেন?আশা করছি আপনাদের বিবেক জাগ্রত হবে।আপনারা সবাই বুঝেন,অনেক ম্যাচিউরিটি আছে আপনাদের মাঝে।দৃষ্টুভঙ্গি বদলান বদলে যাবে সবকিছু।

24/03/2020

আমাদের সকলের প্রিয় সহকর্মী চকরিয়া সরকারি কলেজের শরীর-চর্চা শিক্ষক জনাব মনজুরুল হক এর স্ত্রী আজ সকালে মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

16/03/2020

৩১শে মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা, শিক্ষামন্ত্রী

...................আলহামদুলিল্লাহ................চকরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান-২...
01/02/2020

...................আলহামদুলিল্লাহ................
চকরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান-২০২০ সকলের উপস্থিতিতে খুব সুন্দর ভাবে সম্পন্ন করলাম।প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মহোদয় জনাব, Akm giasuddin স্যার ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব, Abdur Rahim স্যার ও বিভিন্ন ডিপার্টমেন্টর শিক্ষক/শিক্ষিকা বৃন্দ সহ ছাত্র/ছাত্রীরা।

22/01/2020

.................আলহামদুলিল্লাহ........................
আগামী ১ সপ্তাহের মধ্যে চকরিয়া সরকারি কলেজের চারপাশে দেওয়াল করে দেওয়ার জন্য মাননীয় সাংসদ জাফর আলম কে নির্দেশ দিয়েছেন সড়ক ও যোগাযোগ মন্ত্রী জননেতা ওবাইদুল কাদের।চকরিয়া সরকারি কলেজের পক্ষ থেকে ভালোবাসা ও শ্রদ্ধা।

Address

Chakaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when চকরিয়া সরকারি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share