Chandpur Protidin

Chandpur Protidin Most popular Newspaper in Chandpur, Bangladesh.
যোগাযোগ :
+8801928729211

25/04/2026

চাঁদপুরের বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ বাজারে জনস্বাস্থ্য সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন বালিয়া এক্সপ্রেস। সংগঠনের প্রতিষ্ঠাতা শাহরিয়ার তানিনের নেতৃত্বে শনিবার (২৫ এপ্রিল) পর বাজার এলাকায় মশা নিধন কার্যক্রম পরিচালিত হয়।

19/04/2026

চাঁদপুর ও হাইমচরের বিভিন্ন সমস্যা জাতীয় সংসদে তুলে ধরলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
Part 15

19/04/2026

চাঁদপুর ও হাইমচরের বিভিন্ন সমস্যা জাতীয় সংসদে তুলে ধরলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

19/04/2026

সোমবার থেকে চাঁদপুরের সব এলাকায় হামের টিকা দেওয়া হবে।

06/04/2026

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চাঁদপুরে যমুনা টিভির এক যুগপূর্তি উদযাপিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতেই দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও উন্নয়নে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর অবদানের কথা স্মরণ করা হয়।
যমুনা টেলিভিশনের স্টাপ রিপোর্ট ইব্রাহীম রনির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, গত জুলাই আন্দোলনে যমুনা টিভির যে ভূমিকা ছিল তার প্রতিফলন তারা সাথে সাথেই পেয়েছে দর্শকের গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে। যমুনা টেলিভিশন বাংলাদেশের সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে আছে। সামনের দিনগুলোতে তারা এটি অব্যাহত রাখবে। সামনের দিনগুলো তাদের আরো সুন্দর হোক, আরো উজ্জ্বল হোক। ভালোবাসার এক যুগ থেকে আরো কয়েক যুগ সামনে এগিয়ে যাক- এই প্রত্যাশা করি।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদি, সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. ইকবাল বিন বাশার, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, জিএম শাহীন, আল ইমরান শোভন, রিয়াদ ফেরদৌস, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, সময় টিভি স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, প্রথম আলো ও ডেইলি স্টারের প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর সকালের সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন, একুশে টেলিভিশনের প্রতিনিধি নেয়ামত হোসাইন, আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসাইন, চ্যানেল আই এর প্রতিনিধি মোরশেদ আলম, এন টিভির প্রতিনিধি শরিফুল ইসলাম, বাসসের প্রতিনিধি আব্দুস সালাম জুয়েল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, আজকের পত্রিকার প্রতিনিধি মাসুদ আলম, সাংবাদিক ইলিয়াস পাটোয়ারী, আদি বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক রাজন হোসাইন, সাংবাদিক আব্দুল গনি, ইত্তেফাকের প্রতিনিধি শাহরিয়ার পলাশ, গ্লোবাল টিভির প্রতিনিধি সুজন আহমেদ, আনন্দ টিভির প্রতিনিধি এইচ এম নিজাম, চাঁদপুর প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আলমগীর হোসেন পাটোয়ারী ও কামরুল ইসলাম পাটোয়ারী, পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষসহ প্রশাসনিক, সাংস্কৃতিক ও জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

30/03/2026

চাঁদপুরের মতলব দক্ষিণে গরুর খামারের শ্রমিক মনজিল শেখ (৫৫) হত্যাকান্ডের ঘটনার ৭ ঘন্টার মধ্যে অভিযুক্ত সাগর হোসেন (২৩) কে সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে মতলব দক্ষিণ থানায় প্রেস কনফারেন্স করে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার ( মতলব সার্কেল) জবীর হুসাইন সানীব।

28/03/2026

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিস্তারিত কমেন্টে
26/03/2026

বিস্তারিত কমেন্টে

25/03/2026

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে গেছে। এর ফলে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পল্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

23/03/2026

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর পিতা মাওলানা এ জে এম ইউনুসের কবর জিয়ারত করলেন সাবেক এমপি হারুনুর রশিদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

21/03/2026

নিজস্ব প্রতিবেদক :চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সমকালের জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক .....

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur Protidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Chandpur Protidin:

Share