Puran Bazar Degree College

Puran Bazar Degree College Unofficial Page

পুরানবাজার ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী খাদিজা বিনতে মামুন (রোল-৭৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষা...
12/06/2026

পুরানবাজার ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী খাদিজা বিনতে মামুন (রোল-৭৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভূতত্ত্ব (Geology) বিভাগে ভর্তির সুযোগ পেয়েছে।

তোমার এই অসামান্য অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তোমার এই সাফল্য আমাদের পুরো কলেজকে গৌরবান্বিত করেছে।পুরানবাজার ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে তোমাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। সামনের দিনগুলো আরও উজ্জ্বল ও সাফল্যময় হোক। 🎓✨

09/06/2026

বৃষ্টি বিলাস 🌷🌿

ভিডিও সংগৃহীত : Hossain Tanvir

জনসমাগমে অসুস্থদের সেবায় PBDC RCY ❤️১৬ মে চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনাব Tarique Rahman এর আগমনকে কেন্দ্র করে অতিরিক্ত ম...
18/05/2026

জনসমাগমে অসুস্থদের সেবায় PBDC RCY ❤️

১৬ মে চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনাব Tarique Rahman এর আগমনকে কেন্দ্র করে অতিরিক্ত মানুষের সমাগম ও তীব্র গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

সেই সময় যুব রেড ক্রিসেন্ট দল, পুরানবাজার ডিগ্রি কলেজ ইউনিটের স্বেচ্ছাসেবকরা মানবতার সেবায় এগিয়ে আসে। তারা অসুস্থদের প্রাথমিক চিকিৎসা, ফার্স্ট এইড সেবা প্রদান এবং গুরুতর অসুস্থদের দ্রুত সদর হাসপাতালে পৌঁছে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।

মানবতার পাশে, মানুষের পাশে — সবসময়

৪৫ বছরের ঐতিহ্যে সমৃদ্ধ চাঁদপুরের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ — পুরানবাজার ডিগ্রি কলেজ ❤️১৯৮১ সালের ২৬ অক্টোবর পুরানবাজার ম...
15/05/2026

৪৫ বছরের ঐতিহ্যে সমৃদ্ধ চাঁদপুরের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ — পুরানবাজার ডিগ্রি কলেজ ❤️

১৯৮১ সালের ২৬ অক্টোবর পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে এক ঐতিহাসিক সভার মাধ্যমে কলেজটির শুভ উদ্বোধন ঘোষণা করেন তৎকালীন মহকুমা প্রশাসক জনাব হাবিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব জাহাঙ্গীর আখন্দ সেলিম, জনাব মিজানুর রহমান পাটোয়ারী, জনাব আবু তাহের আখন্দ, জনাব আব্দুল করিম পাটোয়ারী, জনাব ডা. এম এ গফুর, জনাব এম এ মাসুদ ভূঁইয়া, জনাব এ ডব্লিউ এম তোয়াহা মিয়া (অধ্যক্ষ, চাঁদপুর সরকারি কলেজ), জনাব ক্যাপ্টেন করিম উদ্দিন (অধ্যক্ষ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ) সহ পুরানবাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

মাত্র ৪৮ জন ছাত্র-ছাত্রী নিয়ে ১৯৮১-৮২ শিক্ষাবর্ষে পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে কলেজটির কার্যক্রম শুরু হয়। শুরুতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে যাত্রা শুরু করলেও অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি শিক্ষার মান ও সাফল্যের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করে। একটি সরকারি কলেজের পাশাপাশি বেসরকারি পর্যায়ে থেকেও কলেজটি তার কার্যক্রম ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়।

১৯৮৩ সালে প্রথমবারের মতো শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১৯৮৫ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে বাণিজ্য বিভাগে দ্বিতীয় ও অষ্টম স্থান অর্জনের মাধ্যমে কলেজটি তার প্রতিষ্ঠার লক্ষ্য ও মর্যাদাকে সমুন্নত রাখে। এরপর থেকে ধারাবাহিকভাবে কুমিল্লা শিক্ষা বোর্ডের মেধাতালিকায় স্থান অর্জনের মাধ্যমে কলেজটি তার উজ্জ্বল অবস্থানের স্বাক্ষর রেখে চলেছে।

এ প্রতিষ্ঠান থেকে ১৯৯৪ সালে দুইজন, ১৯৯৬ সালে একজন, ১৯৯৭ সালে দুইজন, ১৯৯৮ সালে দুইজন, ১৯৯৯ সালে চারজন, ২০০০ সালে দুইজন, ২০০১ সালে চারজন এবং ২০০২ সালে দশজন শিক্ষার্থী কুমিল্লা শিক্ষা বোর্ডের মেধাতালিকায় স্থান লাভ করে কলেজটির সুনাম ও গৌরবকে আরও সমৃদ্ধ করেছে।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে পুরানবাজার ডিগ্রি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি চাঁদপুর অঞ্চলের শিক্ষা, ঐতিহ্য ও সাফল্যের এক উজ্জ্বল প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 📚✨

11/05/2026

শিক্ষার্থীদের আর প্রতি মাসে ৬০০ টাকা করে বেতন দিতে হবে না!!! 😳

📢 জরুরি বিজ্ঞপ্তিগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ১৬ মে ২০২৬, শনিবার চাঁদপুর ...
11/05/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ১৬ মে ২০২৬, শনিবার চাঁদপুর আগমন উপলক্ষে পুরানবাজার ডিগ্রি কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সকাল ১০:০০টার মধ্যে কলেজ ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

পরবর্তীতে সকলকে একযোগে র‍্যালিতে অংশগ্রহণ করে চাঁদপুর সরকারি কলেজ মাঠে যেতে হবে। র‍্যালি শুরু হবে সকাল ১১:০০টায়।
বিষয়টি অতীব জরুরি।

— কর্তৃপক্ষ
পুরানবাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর

10/05/2026

✨🎓 অদম্য-26 🎓✨
🏫 ফেয়ারওয়েল | পুরান বাজার ডিগ্রী কলেজ 🏫
🌸💫 স্মৃতির পাতায় থেকে যাবে এই দিনগুলো... 💫🌸

09/05/2026
এতদ্বারা অত্র কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, তাদের নির্বাচনী পরীক্ষা-২০২৬ ...
08/12/2025

এতদ্বারা অত্র কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, তাদের নির্বাচনী পরীক্ষা-২০২৬ আগামী ০৮/০১/২০২৬ খ্রি. হতে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার ফি এবং কলেজের যাবতীয় বকেয়া আগামী ১১/১২/২০২৫ তারিখের মধ্যে পরিশোধ করে স্ব-স্ব গ্রুপ শিক্ষক এর নিকট হতে নির্বাচনী পরীক্ষার প্রবেশ পত্র গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হলো। আন্তঃবোর্ডের নির্দেশনা মোতাবেক নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য কোন পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৬ এর ফরম পূরণে সুযোগ দেয়া হবে না। নির্বাচনী পরীক্ষায় সকলের অংশগ্রহণ বাধ্যতামূলক। পরীক্ষার রুটিন পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

মোঃ শোয়ায়েব
অধ্যক্ষ
পুরানবাজার ডিগ্রি কলেজ
পুরানবাজার, চাঁদপুর

17/10/2025

The Campus of PBDCian ❤️

🎥 Fahim Mizi

Address

Hazi Sariatullah Road, Chandpur Sadar, Chandpur
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Puran Bazar Degree College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share