12/06/2026
ঋতুর স্বাদ, সৌন্দর্য ও বৈচিত্র্যকে উদযাপন করতে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ- এর শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাণবন্ত মৌসুমি ফল উৎসব।
দেশীয় মৌসুমের নানা ধরনের সুস্বাদু ও পুষ্টিকর ফলের সমারোহে উৎসবটি হয়ে ওঠে বর্ণিল ও আনন্দমুখর। এ আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার, রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ এবং সকল সেমিস্টারের শিক্ষার্থীরা।
শুধু ফলের স্বাদ গ্রহণই নয়, বরং দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, স্বাস্থ্যসচেতনতা এবং পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলার ক্ষেত্রেও উৎসবটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এমন সুন্দর ও সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।