Chhagalnaiya Government College

Chhagalnaiya Government College Chhagalnaiya Government College, Feni, Bangladesh Govt college

01/02/2026
মাঘী পূর্ণিমা ও দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা উপলক্ষ্যে শ্রেণি কার্যক্রম বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
29/01/2026

মাঘী পূর্ণিমা ও দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা উপলক্ষ্যে শ্রেণি কার্যক্রম বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

28/01/2026

Degree 1st terminal Exam এর English পরীক্ষার জন্য last ৫ বছরের প্রশ্ন দেখার জন্য বলছি।

একাদশ শ্রেণির রেজিষ্ট্রেশন কার্ড বিতরনের সংশোধিত বিজ্ঞপ্তি। ✨
26/01/2026

একাদশ শ্রেণির রেজিষ্ট্রেশন কার্ড বিতরনের সংশোধিত বিজ্ঞপ্তি। ✨

শ্রী শ্রী বাণী অর্চনা ২০২৬স্থান: ছাগলনাইয়া সরকারি কলেজ, ফেনী
25/01/2026

শ্রী শ্রী বাণী অর্চনা ২০২৬
স্থান: ছাগলনাইয়া সরকারি কলেজ, ফেনী

একাদশ শ্রেণি ও ডিগ্রি পর্যায়ের শ্রেণি কার্যক্রম স্থগিত এর নোটিশ।
25/01/2026

একাদশ শ্রেণি ও ডিগ্রি পর্যায়ের শ্রেণি কার্যক্রম স্থগিত এর নোটিশ।

23/01/2026

ভর্তি চলছে!
ছাগলনাইয়া সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনে লেডি ক্যাডেট ভর্তি চলছে। "জ্ঞান, শৃঙ্খলা, স্বেচ্ছাসেবী"- এই লক্ষ্য নিয়ে এগিয়ে চলুন আগামীর পথে। দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে এবং শৃঙ্খলিত জীবন গড়তে বিএনসিসিতে যোগ দিন।
আগ্রহী শিক্ষার্থীদের পুরাতন ভবনের নিচ তলায় বিএনসিসি প্লাটুনে যোগাযোগ করার জন্য আহবান করা হলো।

ফেনীর অন্যতম ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছাগলনাইয়া সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ উৎসবম...
22/01/2026

ফেনীর অন্যতম ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছাগলনাইয়া সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতেই কলেজ প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের মান্যবর অধ্যক্ষ, ১৮তম বিসিএসের কর্মকর্তা প্রফেসর জনাব টুটুল কান্তি সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া সরকারি কলেজের দুইজন প্রাক্তন অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জনাব খালেদ মামুন এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জনাব মোঃ ফখরুল আমিন পিন্টু ।

প্রভাষক জনাব মাহমূদা খাতুন(৩৫তম বিসিএস) ও প্রভাষক জনাব মো. মঞ্জুরুল হকের(৪৩তম বিসিএস) সঞ্চালনায় অনুষ্ঠানটি সকাল ১০:৩০ ঘটিকায় উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর চোখ ধাঁধানো কুচকাওয়াজে বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা সুশৃঙ্খল প্যারেড ও সালাম প্রদর্শন করেন, যা উপস্থিত অতিথি, ছাত্রছাত্রী ও দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।
পরবর্তীতে মশাল প্রজ্জ্বলন ও মাঠ প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় বিভিন্ন ক্রীড়া ইভেন্ট। দৌড়, হাঁড়িভাঙা, মিউজিক্যাল চেয়ারসহ নানা ধরনের খেলাধুলা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য বিষয় হলো—কলেজের সম্মানিত শিক্ষক ও কর্মচারীরাও কয়েকটি ইভেন্টে অংশগ্রহণ করেন, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও উপভোগ্য করে তোলে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মান্যবর অধ্যক্ষ, অতিথিবৃন্দ ও শিক্ষকগণের উপস্থিতিতে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সহনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষাজীবনকে আরও প্রাণবন্ত করে তোলে। তিনি অনুষ্ঠানের সুষ্ঠু ও সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য, যা অনুষ্ঠানটির সাফল্যকে আরও অর্থবহ করে তোলে।

22/01/2026

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান–২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হলো শৃঙ্খলা, ঐক্য ও দেশপ্রেমের গর্বিত কুচকাওয়াজ।
সশ্রদ্ধ সালামের মধ্য দিয়ে অংশগ্রহণ করে ছাগলনাইয়া সরকারি কলেজের বিএনসিসি প্লাটুন, স্কাউট, রেডক্রিসেন্ট ও সুসজ্জিত বাদক দল।

ছাগলনাইয়া সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেট ইনচার্জ, ক্যাডেট কর্পোরাল ফাহিম মুনতাসীর নুহাশের নেতৃত্বে কুচকাওয়াজটি সম্পূর্ণ হয়।

অংশগ্রহনকারী বিএনসিসি কন্টিনজেন্টের কমান্ডার হিসেবে দ্বায়িত্ব পালন করে ক্যাডেট কর্পোরাল তানভীর আহাম্মদ সিদ্দিকী, কলেজ রোভার স্কাউট দলের নেতৃত্ব প্রদান করে স্কাউট লিডার শাহারিয়া আক্তার সুরাইয়া, কলেজ যুব রেডক্রিসেন্ট দলের নেতৃত্বে প্রদান করে মাহিমা মজুমদার এবং সুসজ্জিত বাদক দলের নেতৃত্বে প্রদান করে ক্যাডেট ল্যান্স কর্পোরাল নাওশিন ইসলাম নিরব।

পদচারণায় ছিল দৃঢ়তা, তালে তালে ছিল প্রাণের স্পন্দন, প্রদর্শনে ছিলো সুস্পষ্ট মুগ্ধতার ছোঁয়া।

একাদশ শ্রেণির বিষয় ও বিভাগ পরিবর্তনের বিজ্ঞপ্তি।
20/01/2026

একাদশ শ্রেণির বিষয় ও বিভাগ পরিবর্তনের বিজ্ঞপ্তি।

Address

Chhagalnaiya
Chhagalnaiya
3910

Alerts

Be the first to know and let us send you an email when Chhagalnaiya Government College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share