30/06/2026
জাহিদপুর উইমেন্স কলেজে এইচএসসি ব্যাচ ২০২৪-২০২৫ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ছাতক উপজেলার একমাত্র ও প্রথম নারী শিক্ষার উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান জাহিদপুর উইমেন্স কলেজে এইচএসসি ব্যাচ ২০২৪-২০২৫ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিমুল পাল এর সভাপতিত্বে প্রভাষক দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহিদপুর জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনুজানী জন কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল হক,জাহিদপুর উইমেন্স কলেজ এর উদ্দোক্তা সমাজকর্মী জনাব ছাদিকুর রহমান ছাদিক, ঝিগলী স্কুল অ্যান্ড কলেজের আইসিটি প্রভাষক জনাব সেবুল আহমদ, ও ইসলামের ইতিহাসের প্রভাষক জনাব মাজহারুল ইসলাম, জাহিদপুর দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মুখতার আহমদ,জাহিদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক জনাব আবাব মিয়া, আনুজানী জন কল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব তারেক রহমান, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন চেলার চর নিবাসী বিশিষ্ট যুব সংগঠক সমাজকর্মী জনাব গোলাম কিবরিয়া, জাহিদপুর গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন, বিশিষ্ট যুব সংগঠক সমাজকর্মী ডাঃ শামীম আহমদ, তাছাড়া জাহিদপুর উইমেন্স কলেজের বাংলা প্রভাষক জনাব রুমান আহমদ, পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন প্রভাষক জনাব মাওলানা বেলাল আহমদ।
সভায় উপস্হিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব ছামির উদ্দীন,জনাব রফিক মিয়া,জাহিদপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব হাফিজ ফখর উদ্দীন, জাহিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব আমিরুল ইসলাম, আনুজানী জন কল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব কল্যাণ ব্রত দাস ও জনাব সুরুজ আলম, এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহিদপুর নিবাসী মানিক মিয়া মালদার, আব্দুল কাহার, আফজল আলী,ছৈয়দুর রহমান,আব্দুল হাবিব, আশিক আলী,ছামির আলী,সোহেল আহমদ,আলী আহমদ সিলু, নেছার আহমদ, মিছবাহ উদ্দীন, কফিল আহমদ,সুয়েব আহমদ, সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বিদায় মানেই বিচ্ছেদ নয়; বরং এটি নতুন পথচলার সূচনা। আজকের এই বিদায়ের মাধ্যমে শিক্ষার্থীরা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে বৃহত্তর জীবনের পথে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
বক্তারা আরও বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং মনুষ্যত্ব, নৈতিকতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটানো। তাই প্রতিষ্ঠানের মূলমন্ত্র— “আলোকিত হও সুশিক্ষায়, বিকশিত হও মানব সেবায়”— শিক্ষার্থীদের জীবন চলার পথে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
তারা শিক্ষার্থীদের সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান। পাশাপাশি বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা, মাদক, সন্ত্রাস ও সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকা, আত্মবিশ্বাসের সঙ্গে স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করার ওপর গুরুত্বারোপ করেন। সমাজ ও মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত রাখারও আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, জাহিদপুর উইমেন্স কলেজের শিক্ষার্থীরাই প্রতিষ্ঠানের গর্ব। তাদের মধ্য থেকেই ভবিষ্যতে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসক, উদ্যোক্তা ও সমাজনেতা তৈরি হবে। শিক্ষার্থীদের সাফল্যই হবে প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অর্জন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে গিফট প্রদান শেষে মিষ্টি মুখ করানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, আসন্ন এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল এবং জীবনের সর্বক্ষেত্রে সফলতা কামনা করা হয়।
পরিশেষে মহান আল্লাহর নিকট শিক্ষার্থীদের জ্ঞান, প্রজ্ঞা, সুস্বাস্থ্য ও কল্যাণময় জীবন কামনা করে বলা হয় “বিদায় নয়, শুভযাত্রা। আলোকিত হও সুশিক্ষায়, বিকশিত হও মানব সেবায়।”