16/10/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্
চিকিৎসা বিষয়ক সর্বশেষ আপডেট—
ঢাকা পিজি হাসপাতাল থেকে গতকাল অপারেশন করার যাবতীয় কাগজপত্র হাতে পেলেও আব্বাজানের শরীরের কন্ডিশন সন্তোষজনক না হওয়ায় অপারেশন করার আগে এনেস্থিসিয়া দেওয়ার ঠিক আগ মুহূর্তে সেখানকার ডাক্তার বললেন যে, উনার বয়স বেশি এবং উনার যেহেতু একসঙ্গে তিনটা অপারেশন হবে তাই কিছুটা ঝুঁকি আছে। তখন ডাক্তার আবার নতুন করে ইসিজি, ইকো সহ আরও বেশ কয়েকটা পরীক্ষা দিয়েছে এবং সেগুলোর রিপোর্ট পেতে আমাদের মোটামুটি দুপুর দুইটা গড়িয়ে গেছে।
আগের এবং আজকের সবগুলো পরিক্ষার রিপোর্ট ভালো আছে আলহামদু লিল্লাহ্। তবে ডাক্তার সবকিছু বিবেচনা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিয়েছেন এই মুহূর্তে আজকে আর কোনভাবেই অপারেশন করা সম্ভব হবে না, যেহেতু গতকাল রাত দশটার পর থেকে আজকে দুপুর বারোটা পর্যন্ত উনি কিছুই খায়নি এবং বারোটার কিছু পরে মোটামুটি ভারি খাবার খেয়ে ফেলেছেন, কারণ তিনি ডায়াবেটিস রোগীও।
আল্লাহ্ তাআ'লা চাহেন তো সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবারে পিজি হাসপাতালে আমাদের নির্ধারিত ডাক্তারের হাতেই বাবার অপারেশন হবে ইনশা আল্লাহ্।
আল্লাহ না করুন সেদিনও যদি পিজি হাসপাতালের কোনো নিয়মশৃঙ্খলার দোহাই দিয়ে অপারেশন করা না হলে, পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে আমরা ধানমন্ডির একটি প্রাইভেট হাসপাতালে বাবার অপারেশন সম্পন্ন করার জন্য প্রস্তুতি নিব ইনশা আল্লাহ্।
কৃতজ্ঞতা স্বীকার:
গত কয়েকদিন ধরে দেশ ও প্রবাস থেকে যেভাবে সবাই আব্বার জন্য দুআ' করে যাচ্ছেন পাশাপাশি অনেকেই সরাসরি ফোন করে খবরাখবর নিচ্ছেন, আপনাদের সকলের প্রতি আমার আব্বাজানের পক্ষ থেকে আমাদের পুরো পরিবার কৃতজ্ঞতা স্বীকার করছি। পাশাপাশি আব্বার অপারেশন পরবর্তী পরিপূর্ণ সুস্থতা কামনা করে সকলের কাছে আন্তরিক দুআ’ প্রত্যাশা করছি।
আল্লাহ্ তাবারাকা ওয়া তাআ'লা আপনাদের সকলের জন্য সকল ক্ষেত্রেই খায়রের ফায়সালা করুন।
ছবির বৃত্তান্ত:
সকাল থেকে এদিক-সেদিক দৌঁড়াদৌড়ি করে বাবা যখন খুব বেশি ক্লান্ত হয়ে পড়ছিলেন, তখন আমি কয়েকটি পরীক্ষার রিপোর্ট আনতে যাওয়ার সময় বাবাকে পিজি হাসপাতালের মসজিদের সিঁড়িতে বসিয়ে রাখছিলাম।
Aslam Zahir