দৈনিক পূর্বলিপি-Daily Purbolipi

দৈনিক পূর্বলিপি-Daily Purbolipi “We provide trusted news from the eastern region of Bangladesh.” বিশ্বস্ত সংবাদ মাধ্যম

চবিতে তাজকিয়ার পুরস্কার বিতরণী, বিদায়ী সংবর্ধনা ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিতচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আত্মোন্নয়নমূলক যুব...
11/08/2026

চবিতে তাজকিয়ার পুরস্কার বিতরণী, বিদায়ী সংবর্ধনা ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আত্মোন্নয়নমূলক যুব সংগঠন 'তাজকিয়া' চবি শাখার উদ্যোগে বইপাঠ প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী, বিদায়ী সংবর্ধনা ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তাজকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জনাব নাসিরউদ্দিন জামী সভাপতিত্ব করেন এবং পরিচালনা করেন শাখার গবেষণা ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সভাপতি জনাব রমিজ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি জনাব আয়মান রানা জিহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইরফান হাসান, মিশন-৪ সম্পাদক জনাব রোহান ইবনে কামরুল এবং নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ ফয়সাল।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ শুয়াইবুল ইসলাম এবং নাতে রাসুল (সা.) পরিবেশন করেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল আশরাফ।এরপর সংগঠনের পরিচিতিমূলক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চবি শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোবাররম হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে জনাব রমিজ আলী বলেন, "তাজকিয়া যুবসমাজের কল্যাণে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। নৈতিক উন্নয়ন ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে একযোগে কাজ করে, এমন সংগঠন দ্বিতীয়টি আছে কি না, আমার জানা নেই।"

বিশেষ অতিথির বক্তব্যে জনাব রোহান ইবনে কামরুল বলেন, "একবিংশ শতাব্দীর নৈতিক অবক্ষয়ের এই সময়ে তাজকিয়া তরুণদের জন্য আশার আলো হিসেবে কাজ করে যাচ্ছে।"

বিশেষ অতিথি জনাব ইরফান হাসান তাঁর ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করেন এবং তাসাওউফভিত্তিক এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে বইপাঠ প্রতিযোগিতা-২০২৬-এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে জনাব নাসিরউদ্দিন জামী বলেন, "একটি পরিশুদ্ধ আত্মা মানুষকে ইনসানে কামিলে পরিণত করে। তাজকিয়া আধুনিক বিশ্বের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সেই আত্মশুদ্ধির কাজই করে যাচ্ছে।"

অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য শেষে বইপাঠ প্রতিযোগিতা-২০২৬এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মোনাজাতের মাধ্যমে এই পর্বের সমাপ্তি ঘটে।

দ্বিতীয় পর্বে তাজকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্

12/05/2026
রোগী মায়ের সাথে ঝগড়ার পর আবেগের মাথায় খেয়ে ফেলেছে ঘাস মারা বিষ (Paraquat) । শুরু থেকেই প্রতিদিন ডায়ালাইসিস চলছে কয়েক দিন...
10/05/2026

রোগী মায়ের সাথে ঝগড়ার পর আবেগের মাথায় খেয়ে ফেলেছে ঘাস মারা বিষ (Paraquat) । শুরু থেকেই প্রতিদিন ডায়ালাইসিস চলছে কয়েক দিনের মধ্যেই জন্ডিস চলে এসেছে। চোখ, ত্বক, সবকিছু হলুদ হয়ে যাচ্ছে...

এই Paraquat এমন একটা বিষ যেটা খাওয়ার পর অনেক সময় রোগীকে সাময়িকভাবে একটু ভালো দেখায়...

কিন্তু সেটাই সবচেয়ে ভয়ংকর প্রতারণা। কারণ এরপর শুরু হয় আসল ধ্বংসযজ্ঞ কিডনি বন্ধ হয়ে যায় লিভার নষ্ট হতে থাকে আর সবচেয়ে ভয়ংকর, ফুসফুস ধীরে ধীরে শক্ত হয়ে যায় (pulmonary fibrosis) তারপর আর শ্বাস নেওয়ার জায়গা থাকে না। চিকিৎসা করা যায়...

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শুধু সময় কিনি, জীবন ফিরিয়ে আনতে পারি না। প্রতিদিনই এমন রোগী আসে কারও রাগ, কারও হতাশা, কারও এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত...

আর শেষ পরিণতি একটা নিথর শরীর। সবচেয়ে ভয়ংকর বহলো, এই বিষটা ঘরে সহজেই পাওয়া যায়। যেটা কৃষিকাজে ব্যবহার হয়, সেটাই মৃত্যুর হাতিয়ার! এই একটা কেমিক্যাল নিয়ে এখনই কঠোর সিদ্ধান্ত না নিলে... এভাবে আরও অনেক পরিবার নিঃশেষ হয়ে যাবে।

জীবন এক মুহূর্তের আবেগে শেষ হয়ে যেতে পারে এই বিষ আপনাকে তো মারবেই, আপনার পরিবারকেও রাস্তায় নামিয়ে ছাড়বে!!

ফটিকছড়ি পাইন্দং আশ্রয় প্রকল্পের দক্ষিণ পাশে এটি মাতা বিহীন লা-শ পাওয়া গেছে।
09/05/2026

ফটিকছড়ি পাইন্দং আশ্রয় প্রকল্পের দক্ষিণ পাশে এটি মাতা বিহীন লা-শ পাওয়া গেছে।

চট্টগ্রাম ফটিকছড়ি থানার ওসি পদে রদ বদল,নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন রবিউল আলম খান।ফটিকছড়ি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি)...
06/05/2026

চট্টগ্রাম ফটিকছড়ি থানার ওসি পদে রদ বদল,
নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন রবিউল আলম খান।

ফটিকছড়ি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল আলম খান। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সাম্প্রতিক এক দাপ্তরিক আদেশে তাকে এ পদে পদায়ন করা হয়। দাপ্তরিক সূত্রে জানা গেছে, রবিউল আলম খান পূর্বে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনিক প্রয়োজনেই তাকে ফটিকছড়ি থানার ওসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সাড়ে ১৭ লাখ টাকার ক্রিস্টাল আইস সহ ফটিকছড়ির জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি।চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে ১৭৫ গ্...
06/05/2026

সাড়ে ১৭ লাখ টাকার ক্রিস্টাল আইস সহ ফটিকছড়ির জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি।

চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ (মেথামফেটামিন) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ। মঙ্গলবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ডিবি।

জানা গেছে, সোমবার (৪ মে) সন্ধ্যায় ২নং গেইট সংলগ্ন ফিনলে স্কয়ারের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য সাড়ে ১৭ লক্ষ টাকা।

আটককৃতরা হলেন, ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ সেলিমের ছেলে মো. সাজ্জাদুল রহমান সাকিব (২৭) এবং ফটিকছড়ি লেলাং ইউনিয়নের মৃত ফজলুর রহমানের ছেলে মো. আবু ফয়সাল (২৬)। সাকিবের বর্তমান বাসা বায়েজিদ বোস্তামী এলাকায় এবং ফয়সাল হাটহাজারীর আমানবাজারে বসবাস করেন।

ডিবি (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মো. আফতাব হোসেন বলেন, মহানগর এলাকায় বিশেষ ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ফিনলে স্কয়ারের ৭ম তলায় 'ক্রিয়েটর্স হাব'-এর ভেতরে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশ সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়।

C জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, তারা ওমান প্রবাসী এক মাদককারবারির চক্রের মাধ্যমে এই ক্রিস আইস সংগ্রহ করে বিক্রির জন্য সেখানে অবস্থান করা উদ্ধারকৃত ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইস একটি বায়ুরোধক পলিপ্যাক থেকে জব্দ করা হয়।

এ ঘটনায় পাঁচলাইশ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি সূত্র নিশ্চিত করেছে। সাবিক ফটিকছড়ি থানা জামায়াতের অফিস সম্পাদক পদে

চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতা-কর্মীদের হত্যার সিরিয়াল বন্ধ হচ্ছে না। তিনদিনের ব্যবধানে নাছির উদ্দিন নামক আর একজন  বিএন...
01/05/2026

চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতা-কর্মীদের হত্যার সিরিয়াল বন্ধ হচ্ছে না। তিনদিনের ব্যবধানে নাছির উদ্দিন নামক আর একজন বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমসের পাড়া এলাকার।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রবিবার রাত সোয়া ৯টার দিকে বাড়ির কাছে লেংগা বাইল্যারঘাটা এলাকায় তাকে সন্ত্রাসীরা শর্টগানের গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুর গ্রামে এক প্রবাসী বৃদ্ধকে স্ত্রী, পুত্র এবং কন্যা মিলে হত্যা চেষ্টা। স্থানীয় সুত্রে জানা যা...
30/04/2026

চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুর গ্রামে এক প্রবাসী বৃদ্ধকে স্ত্রী, পুত্র এবং কন্যা মিলে হত্যা চেষ্টা।

স্থানীয় সুত্রে জানা যায়, গত কিছুদিন আগে তিনি দেশে আসার পরবর্তীতে পিতা-মাতার ভরণপোষণ নিয়ে স্ত্রী সাথে সম্পর্ক খারাপ হয়। পরবর্তীতে স্ত্রী কাছে জমা থাকা তার দীর্ঘ প্রবাস জীবনে কষ্টার্জিত অর্থ দাবী করলে, স্ত্রী, পুত্র এবং মেয়ে মিলে থাকে হত্যা করতে উদ্যত হয়।

ইতোমধ্যে মধ্যে ফটিকছড়ি থানা পুলিশ উক্ত অপরাধীদের গ্রেফতার করেন।


ফটিকছড়ি উপজেলার সোয়াবিল ইউনিয়নে দুবাই প্রবাসী মুহাম্মদ মিজানের প্রথম পুত্র তাজুল(১১) পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু বরণ ক...
26/04/2026

ফটিকছড়ি উপজেলার সোয়াবিল ইউনিয়নে দুবাই প্রবাসী মুহাম্মদ মিজানের প্রথম পুত্র তাজুল(১১) পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু বরণ করেন।

২৬ এপ্রিল, রবিবার বার, দুপুর আনুমানিক ১:৩০ দিকে পূর্ব সুয়াবিল ভাঙা দিঘির পাড় এলাকায় রফিক সিকদারের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
26/04/2026

গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক পূর্বলিপি-Daily Purbolipi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share