23/05/2026
ক্লাসের চদু বন্ধুগুলার কথা শুনে রীতিমত অবাক হচ্ছি।
ইদের ছুটিতে বাসায় গেল। এখনো ৭২ ঘণ্টাও পার হল না। ইতোমধ্যে, ওরা নাকি টিচারদের লেকচার মিস করা শুরু করেছে।
একজনের নাকি সিটি দিতে খুব ইচ্ছে করছে। অথচ, সিটির আগেরদিন রাত ১২ টায় কোনোমতে পড়তে বসে। তাও আবার পড়তে পড়তে রিল দেখে। পরীক্ষার শুরুতে ক্লসের টপার বন্ধুর পাশে গিয়ে বসে।
আরেকজন সারারাত ধরে তাঁর জরিনার সাথে পিরিত করে। সকালে ক্লাসে এসে ঘুমায়। কতবার যে টিচার ওকে ক্লাস থেকে বের করে দিয়েছে তাঁর হিসেব নেই। সেও নাকি লেকচার মিস করছে।
🥴