বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় It's an organisation to build up unity among students of Banskhali, who has studied and are studying in University of Chittagong.

With the goal of advancing Banshkhali, we work with its leadership and key individuals and institutions across the country.

24/08/2026

সবার সেরা বাঁশখালী

চবির চকোরী'র বিপক্ষে বাঁশখালী স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতি ফুটবল ম্যাচটি ২–২ গোলের সমতায় শেষ ...
24/08/2026

চবির চকোরী'র বিপক্ষে বাঁশখালী স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতি ফুটবল ম্যাচটি ২–২ গোলের সমতায় শেষ হয়েছে। জয়-পরাজয়ের হিসাব ছাড়িয়ে মাঠজুড়ে ছিল বন্ধুত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির সুন্দর বন্ধন।

এই সুন্দর আয়োজন ও দারুণ ম্যাচের সঙ্গে সম্পৃক্ত চবির চকোরী পরিবারের সকল খেলোয়াড় এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ।

🌸 বর্ণাঢ্য নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান — ২০২৬ 🌸আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডি...
20/08/2026

🌸 বর্ণাঢ্য নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান — ২০২৬ 🌸

আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান।

অনুষ্ঠান শেষে থাকছে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে থাকবে নানা আয়োজন ও মনোমুগ্ধকর পরিবেশনা।

উক্ত আয়োজনে বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সকল সদস্যকে সবান্ধব উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।

18/08/2026

হাত নেই ভেবে কোলাকুলি করতে যাবেন না…
ফোনটা কিন্তু আর আপনার কাছে নাও থাকতে পারে

বিশ্বাসের জায়গা একটাই বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

🎓 বাঁশখালী স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর পক্ষথেকে আয়োজিত নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ২০২৬
📅 ২৩ আগস্ট ২০২৬, রবিবার
📍 বিবিএ অডিটোরিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Hey, Freshers Are You Ready...☠️
16/08/2026

Hey, Freshers Are You Ready...☠️

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন।তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামণা ...
10/08/2026

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন।

তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামণা রইল।

বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১১তম বারের মতো বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন সহ...
07/08/2026

বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১১তম বারের মতো বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এবার কাথারিয়া, বাগমারা, ডিগ্রি পাড়া, পশ্চিম ইলশা ও চাম্বল এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিক কার্যক্রমে সহযোগিতা ও ভালোবাসা দিয়ে পাশে থাকা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

এমন কিছু দিন আসে যা শুধু ক্যালেন্ডারের মাঝে সীমাবদ্ধতা থাকে না,জাতির ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত।  ৩৬ জুলাই তেমনই এক...
05/08/2026

এমন কিছু দিন আসে যা শুধু ক্যালেন্ডারের মাঝে সীমাবদ্ধতা থাকে না,জাতির ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ৩৬ জুলাই তেমনই এক প্রতীক সাহস, আত্মত্যাগ, ঐক্য এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতীক।

জুলাইয়ের দিনগুলো আমাদের মনে করিয়ে দেয়, স্বপ্ন দেখার সাহস যেমন প্রয়োজন, তেমনি সেই স্বপ্নের জন্য ত্যাগ স্বীকারের মানসিকতাও সমান গুরুত্বপূর্ণ। অসংখ্য নাম জানা, অজানা মানুষের অবদান, অশ্রু, ত্যাগ ও দৃঢ়তার মধ্য দিয়েই ইতিহাস নতুন অধ্যায় রচনা করে।

আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব মানুষকে, যাদের আত্মত্যাগ আমাদের বিবেককে জাগ্রত করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও মর্যাদাপূর্ণ সমাজ গঠনের প্রেরণা দেয়।

ইতিহাসের প্রতি সম্মান, সত্যের প্রতি শ্রদ্ধা এবং মানবতার প্রতি অঙ্গীকার - এই হোক আমাদের পথচলার শক্তি।

জুলাই স্মরণে, শ্রদ্ধায়, চেতনায়।

২০২৪ সালের ৪ আগষ্ট জুলাই অভ্যুত্থানে শহীদ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্র ফরহাদ হোসেন। শহীদ ...
04/08/2026

২০২৪ সালের ৪ আগষ্ট জুলাই অভ্যুত্থানে শহীদ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্র ফরহাদ হোসেন। শহীদ ফরহাদ হোসেনের ২য় শাহাদাত বার্ষিকীতে বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার শোকজ্ঞাপন ও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে।
মহান সৃষ্টিকর্তা শহীদ ফরহাদ হোসেনকে সর্বোচ্চ সম্মানিত করুন এবং মরহুমের পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন

29/07/2026

Address

Chittagong

Telephone

+8801833725536

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share