10/08/2026
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে জামিয়া জিরির তত্ত্বাবধানে পরিচালিত জিরি মহিলা মাদরাসা ও এতিমখানা দাখিল পরীক্ষা-২০২৬ এর ফলাফলে এক অনন্য ও গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে।
সদ্য প্রকাশিত দাখিল পরীক্ষা-২০২৬ ইংরেজি এর ফলাফলে জিপিএ-৫ সহ অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রী শতভাগ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
এই গৌরবময় অর্জনে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সংশ্লিষ্ট সকল ছাত্রী, তাঁদের অভিভাবক ও মাদরাসার সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে জানাই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন।
এই সাফল্যের পেছনে নিরলস দিকনির্দেশনা, আন্তরিক তত্ত্বাবধান ও প্রচেষ্টার জন্য মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, জামিয়া জিরির মুহতামিম হযরত মাওলানা খোবাইব বিন তৈয়ব সাহেবের প্রতিও জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও বিশেষ ধন্যবাদ।
আল্লাহ তাআলা আমাদের এই সাফল্যকে দ্বীনি ও নৈতিক শিক্ষার পথে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে কবুল করুন।