Memory Compter CTG

Memory Compter CTG Empowering You with Smart Tech Solutions

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোনো ডকুমেন্টস দ্রুত ও সহজে উত্তোলন করতে আমাদের হেল্প নিতে পারেন :*** আমাদের সেবাসমূহ:MOI (Mediu...
31/08/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোনো ডকুমেন্টস দ্রুত ও সহজে উত্তোলন করতে আমাদের হেল্প নিতে পারেন :

*** আমাদের সেবাসমূহ:
MOI (Medium of Instruction) উত্তোলন
Original Certificate উত্তোলন
Provisional Certificate উত্তোলন
Academic Transcript উত্তোলন
যেকোনো ধরনের Correction (নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ ইত্যাদি)
Unclaimed Certificate: যারা পাশ করেছেন কিন্তু কলেজে এখনো সার্টিফিকেট পৌঁছায়নি, তাদের সার্টিফিকেটও আমরা দ্রুততম সময়ে উত্তোলনের ব্যবস্থা করে থাকি।
Migration certificate
হারিয়ে যাওয়া অ্যাডমিট কার্ড/ রেজিঃ কার্ড আমাদের মাধ্যমে দ্রুত সময়ে উত্তোলন করতে পারবেন।
*** এছাড়াও আপনার ডকুমেন্ট–সংক্রান্ত যেকোনো জটিলতায় আমাদের সাথে পরামর্শ করতে পারেন।

যোগাযোগের ঠিকানা:
--------------------------------
মেমোরি কম্পিউটার
শাহাজাদা (প্রকাশ: শাহেনশাহ) মার্কেট, মতি টাওয়ার এর বিপরীতে
কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম।
---------------------------------------
সাজ্জাদ হোসেন
সাবেক কম্পিউটার অপারেটর
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম।
Call or Whats App: 01612-813032
-------------------------------------------------
যোগাযোগের সময়:
রবিবার-বৃহষ্পতিবার: বিকাল ৫টা হতে রাত ১০টা
শনিবার: সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত।
বিস্তারিত: https://www.facebook.com/groups/memorycomputer

31/08/2026

চট্টগ্রামের কলেজ সমূহে একাদশে ভর্তি যোগ্যতা বিস্তারিত 👇

✅ গতবছর সর্বনিম্ন কত নাম্বারে কোন কলেজে ভর্তি হয়েছিল?
১️⃣ চট্টগ্রাম কলেজ — ১২১৬
২️⃣ মহসিন কলেজ — ১১৯৮
৩️⃣ সিটি কলেজ — ১১৮২
৪️⃣ বাকলিয়া কলেজ — ১১৬০
৫️⃣ মহিলা কলেজ — ১১৬৮
৬️⃣ মডেল কলেজ — ১১৫৪
৭️⃣ কলেজিয়েট কলেজ (কোটা) — ১১৪২
৮️⃣ আশেকানে আউলিয়া কলেজ — জিপিএ ৪.৫০ পর্যন্ত
🎓 সরকারি কলেজসমূহ:
🔷 চট্টগ্রাম কলেজ: বিজ্ঞান ৫.০০, মানবিক ৩.৫০
🔷 মহসিন কলেজ: বিজ্ঞান ৫.০০, বাণিজ্য ৪.৫০, মানবিক ৩.৫০
🔷 সিটি কলেজ: বিজ্ঞান ৫.০০, বাণিজ্য ৪.০০, মানবিক ৩.০০
🔷 কমার্স কলেজ: বাণিজ্য ৪.৫৬
🔷 নাসিরাবাদ মহিলা কলেজ: বিজ্ঞান ৫.০০, বাণিজ্য ৪.০০, মানবিক ৩.০০
🔷 মডেল কলেজ: বিজ্ঞান ৫.০০, বাণিজ্য ৪.০০, মানবিক ৩.০০
🔷 বাকলিয়া কলেজ: বিজ্ঞান ৫.০০, বাণিজ্য ৪.২৫, মানবিক ৩.৫০
🔷 কলেজিয়েট কলেজ: বিজ্ঞান ৪.২২, বাণিজ্য ৩.৭২
🏫 সিটি কর্পোরেশন কলেজসমূহ: 👇
সর্বনিম্ন যোগ্যতা ১.৫০–৪.৫০ এর মধ্যে।
যেমন:
🔷 কাপাসগোলা মহিলা কলেজ: বিজ্ঞান ৪.৫০, মানবিক ২.৫০
🔷 দেওয়ানহাট কলেজ: বিজ্ঞান ৩.৫০, মানবিক ২.০০
🔷 কাট্টলী কলেজ: মানবিক ১.৫০
(বিস্তারিত তালিকা কমেন্টে জানাতে পারি)
🏢 বেসরকারি কলেজসমূহ:
🔷 ইস্পাহানী কলেজ: বিজ্ঞান ৫.০০, বাণিজ্য ৪.০০, মানবিক ৩.০০
🔷 বিএএফ শাহীন কলেজ: বিজ্ঞান ৪.৭৫ (বাংলা), ৪.৫০ (ইংরেজি), বাণিজ্য ৪.০০, মানবিক ৩.০০

30/08/2026

**SSC RESULT-এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—COLLEGE CHOICE!**
SSC-তে ভালো GPA পেয়েও শুধু **ভুল কলেজ পছন্দের কারণে** কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে না পারার ঘটনা নতুন নয়। ১ম ফলাফল প্রকাশের পর বিভিন্ন জন বিভিন্ন জায়গায় “আমার চেয়ে ও কম নম্বর পেয়ে সরকারি কলেজ এ আসলো, আমার আসলো না,” “আমি এই কলেজ এ পড়তে চাই না” “মাইগ্রেশন করলে আবার পুনরায় আবেদন করতে পারবো কি না”, “মাইগ্রেশন না করে আবার আবেদন করলে সিট পাওয়ার সম্ভাবনা কতটুকু”? এ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও মন্তব্য করে থাকেন। যার ফলশ্রুতিতে কাঙ্কিত ফলাফলের পর ও কলেজ চয়েজ এর ব্যাপারে সাবধানতা অবলম্বন না করায় নিজের পছন্দমত কলেজ এ আসন পাওয়া অনেক কষ্টকর হয়ে যায়। তাই আবেদনের ক্ষেত্রে কলেজ নির্বাচন অতিব গুরুত্বপূর্ণ বিষয়।
**আবেদনের পূর্বে কোন কলেজ এ ভর্তির জন্য কত পয়েন্ট এবং এর বিপরীতে কয়টি আসন রয়েছে তা জেনে আবেদন করা খুবই জরুরি।**
চট্টগ্রাম শহরের এবং শহরের বাইরের কলেজসমূহের উচ্চ মাধ্যমিক এ ভর্তি এবং ফলাফল পরবর্তী আবেদন, ভর্তি ফি প্রদান কলেজ ভিত্তিক আসন সংখ্যা ও আবেদনের জিপিএ দেখে আবেদনের জন্য যোগাযোগ করুন। আমাদের রয়েছে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা। তাই গতানুগতিক আবেদন করার পূর্বে সঠিক তথ্য জেনে আবেদনের অনুরোধ রইলো।
ফলাফল প্রকাশের পর কলেজ পরিবর্তন বা পুনরায় আবেদনের ক্ষেত্রে কী করণীয়?
❌ অনুমানের ভিত্তিতে কলেজ চয়েজ দেবেন না।
❌ অন্যের পরামর্শ শুনে অন্ধভাবে আবেদন করবেন না।
❌ শুধু “নামি কলেজ” দেখে পছন্দের তালিকা তৈরি করবেন না।
# # # ✅ আবেদন করার আগে জেনে নিন:
🔹 কলেজভিত্তিক আসন সংখ্যা
🔹 GPA/পয়েন্ট অনুযায়ী সম্ভাব্য সুযোগ
🔹 কলেজভিত্তিক ভর্তি তথ্য
🔹 মাইগ্রেশন ও পরবর্তী করণীয়
🔹 ভর্তি ফি ও প্রয়োজনীয় তথ্য
🔹 চট্টগ্রাম শহর ও শহরের বাইরের বিভিন্ন কলেজের তথ্য
📩 **আবেদনের আগে সঠিক তথ্য জানতে আজই যোগাযোগ করুন।**
👉 **আগে জানুন → সঠিকভাবে চয়েজ দিন → আত্মবিশ্বাসের সঙ্গে আবেদন করুন।**
📞 কলেজ নির্বাচন ও ভর্তি সংক্রান্ত পরামর্শ
যোগাযোগের ঠিকানা:
সাজ্জাদ হোসেন
মেমোরি কম্পিউটার
শাহাজাদা (প্রকাশ: শাহেনশাহ) মার্কেট, মতি টাওয়ার এর বিপরীতে
কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম।
**সাবেক কম্পিউটার অপারেটর**
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম।
মোবাইল-01612-813032
যোগাযোগের সময়:
রবিবার-বৃহষ্পতিবার: বিকাল ৫টা হতে রাত ১০টা
শনিবার: সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত।
বিস্তারিত: https://www.facebook.com/groups/memorycomputer

Empowering You with Smart Tech Solutions

✅নটর ডেম কলেজ একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি -২০২৬-২০২৭ শিক্ষাবর্ষপরীক্ষা ১১সেপ্টেম্বর #এসএসসি২৬  #নটরডেম
27/08/2026

✅নটর ডেম কলেজ একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি -২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ
পরীক্ষা ১১সেপ্টেম্বর
#এসএসসি২৬ #নটরডেম

ব্রেকিং~একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ। 💻ভর্তির জন্য অনলাইনে আবেদন: ০২/০৯/২০২৬ (বুধবার) থেকে ১০/০৯/২০২৬ পর্যন্ত।📍...
24/08/2026

ব্রেকিং~একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ।
💻ভর্তির জন্য অনলাইনে আবেদন: ০২/০৯/২০২৬ (বুধবার) থেকে ১০/০৯/২০২৬ পর্যন্ত।
📍কলেজে ভর্তি: ২০/০৯/২০২৬ থেকে ২২/০৯/২০২৬।
📚ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার)

কলেজ ভর্তিতে থাকছে মাইগ্রেশনের সুযোগ। আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে মাইগ্রেশন সুবিধা বন্ধের সিদ্ধান্ত থেকে সর...
23/08/2026

কলেজ ভর্তিতে থাকছে মাইগ্রেশনের সুযোগ।
আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে মাইগ্রেশন সুবিধা বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগের মতোই ভর্তিতে মাইগ্রেশনের সুযোগ পাবেন।
শিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষ করে ২৩ সেপ্টেম্বর ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে। বিগত বছরগুলোতে এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা তিন ধাপে অনলাইনে একাদশে ভর্তির জন্য আবেদনের সুযোগ পেতো। তবে এ বছর প্রথম পর্যায়ে একবারই সুযোগ পাবে।
নির্ধারিত ফি দিয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে অনলাইনে আবেদন করতে হয়। পরে ফলাফল, পছন্দক্রম ও প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়।
আবেদনের নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি–ইচ্ছুক সবাইকে আবেদন করতে হবে। যারা ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে, তাদেরও আবেদন করতে হবে। তবে পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তাদের পুনরায় আবেদনের সময় দেওয়া হবে। ১০ সেপ্টেম্বর পুনর্নিরীক্ষণে ফল প্রকাশ হওয়ার কথা।
শিক্ষা বোর্ডগুলোর প্রস্তাব অনুযায়ী, ১২ ও ১৩ সেপ্টেম্বর যাদের পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হবে, তারা আবেদন করতে পারবে। এভাবে যাচাই–বাছাই শেষে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর ভর্তির কাজ হবে। তারপর ২৩ সেপ্টেম্বর ক্লাস শুরু হবে।
তবে যারা এ সময়ে ও প্রক্রিয়ায় কোনো কলেজ-মাদ্রাসা পাবে না বা প্রত্যাশিত কলেজ পাবে না অথবা কোনো কারণে আবেদন করতে পারবে না, ২৩ সেপ্টেম্বরের পরপর তাদেরও ভর্তির জন্য আবেদনের সুযোগ দেওয়া হবে।

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি
23/08/2026

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল তথ্য একসাথে 🎯👉 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন চলবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্...
23/08/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল তথ্য একসাথে 🎯
👉 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন চলবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।
🔥 পরীক্ষা শুধুমাত্র চবি, ঢাবি এবং রাবি ক্যাম্পাসে এবং B1,B2 ও D1 ইউনিট পরীক্ষা চবিতে অনুষ্ঠিত হবে
🎯 ইউনিট ভিত্তিক পরীক্ষা তারিখ :
A Unit - ৩০ জানুয়ারি
B Unit - ৫ ফেব্রুয়ারী
C Unit - ২৯ জানুয়ারি
D Unit - ৬ ফেব্রুয়ারী
B1 Unit - ৩ ফেব্রুয়ারী
B2 Unit - ৪ ফেব্রুয়ারী
D1 Unit - ৮ ফেব্রুয়ারী
📛 আবেদন যোগ্যতা
যে সকল শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেঃ
সাধারণ যোগ্যতা
SSC পাশের সাল: ২০২৩,২০২৪
HSC পাশের সাল: ২০২৫,২০২৬ । সেকেন্ড টাইমারদের ৩ মার্ক কাটা যাবে।
আবেদন ফি-১০০০৳
🔹পয়েন্টভিত্তিক যোগ্যতা
A ইউনিট
শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
SSC তে নূন্যতম ৪.০০ জিপিএ এবং HSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ থাকতে হবে।
SSC ও HSC উভয় মিলিয়ে নূন্যতম ৮.৫০ জিপিএ থাকতে হবে।
B ইউনিট
বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে SSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ, HSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ থাকতে হবে এবং SSC ও HSC উভয় মিলিয়ে নূন্যতম ৭.৫০ জিপিএ থাকতে হবে।
মানবিক বিভাগের ক্ষেত্রে SSC তে নূন্যতম ৩.০০ জিপিএ, HSC তে নূন্যতম ৩.০০ জিপিএ থাকতে হবে এবং SSC ও HSC উভয় মিলিয়ে নূন্যতম ৭.০০ জিপিএ থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে SSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ, HSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ থাকতে হবে এবং SSC ও HSC উভয় মিলিয়ে নূন্যতম ৭.৫০ জিপিএ থাকতে হবে।
C ইউনিট:
বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে SSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ, HSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ থাকতে হবে এবং SSC ও HSC উভয় মিলিয়ে নূন্যতম ৮.০০ জিপিএ থাকতে হবে।
মানবিক বিভাগের ক্ষেত্রে SSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ, HSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ থাকতে হবে এবং SSC ও HSC উভয় মিলিয়ে নূন্যতম ৭.৫০ জিপিএ থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে SSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ, HSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ থাকতে হবে এবং SSC ও HSC উভয় মিলিয়ে নূন্যতম ৭.৫০ জিপিএ থাকতে হবে।
D ইউনিট:
বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা সকল বিভাগের ক্ষেত্রে SSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ এবং HSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ থাকতে হবে।
বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা সকল বিভাগের ক্ষেত্রে SSC ও HSC উভয় মিলিয়ে নূন্যতম ৮.০০ জিপিএ থাকতে হবে।
B1 উপ-ইউনিট:
বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে SSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ, HSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ থাকতে হবে এবং SSC ও HSC উভয় মিলিয়ে নূন্যতম ৭.৫০ জিপিএ থাকতে হবে।
মানবিক বিভাগের ক্ষেত্রে SSC তে নূন্যতম ৩.০০ জিপিএ, HSC তে নূন্যতম ৩.০০ জিপিএ থাকতে হবে এবং SSC ও HSC উভয় মিলিয়ে নূন্যতম ৭.০০ জিপিএ থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে SSC তে নূন্যতম ৩.৫০
জিপিএ, HSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ থাকতে হবে এবং SSC ও HSC উভয় মিলিয়ে নূন্যতম ৭.৫০ জিপিএ থাকতে হবে।
B2 উপ-ইউনিট:
বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে SSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ, HSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ থাকতে হবে এবং SSC ও HSC উভয় মিলিয়ে নূন্যতম ৭.৫০ জিপিএ থাকতে হবে।
মানবিক বিভাগের ক্ষেত্রে SSC তে নূন্যতম ৩.০০ জিপিএ, HSC তে নূন্যতম ৩.০০ জিপিএ থাকতে হবে এবং SSC ও HSC উভয় মিলিয়ে নূন্যতম ৭.০০ জিপিএ থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে SSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ, HSC তে নূন্যতম ৩.৫০ জিপিএ থাকতে হবে এবং SSC ও HSC উভয় মিলিয়ে নূন্যতম ৭.৫০ জিপিএ থাকতে হবে।
D1 উপ-ইউনিট:
বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা সকল বিভাগের ক্ষেত্রে SSC তে নূন্যতম ২.৫০ জিপিএ এবং HSC তে নূন্যতম ২.৫০ জিপিএ থাকতে হবে।
বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা সকল বিভাগের ক্ষেত্রে
SSC ও HSC উভয় মিলিয়ে নূন্যতম ৬.০০ জিপিএ থাকতে হবে।
ভর্তি পরীক্ষার মানবন্টন
ভর্তি পরীক্ষার মানবন্টন
✅মোট নম্বরঃ ১০০
⛔নেগেটিভ মার্কঃ ০.২৫
✅পাশ নম্বরঃ ৪০। তবে বিষয়ভিত্তিক পাশ করতে হবে।
ইউনিটভিত্তিক মানবন্টন
A ইউনিট
বাংলা ১০ নম্বর
ইংরেজি - ১৫ নম্বর
পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান (যেকোন ৩ টি *) -২৫*৩=৭৫ নম্বর
মোট ১০০ নম্বর
*পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান এর মধ্যে যেকোনো ৩ টি সাজেক্ট এর উত্তর করতে হবে।
B ইউনিট
বাংলা ৩০ নম্বর
ইংরেজি - ৩০ নম্বর
সাধারন জ্ঞান ৪০ নম্বর
মোট - ১০০ নম্বর
C ইউনিট
সকল বিভাগের শিক্ষার্থীদের একই মানবন্টন
কমিউনিকেশন স্কিল ইংরেজি: ৪০ নম্বর (প্রশ্নের ভাষা ইংরেজি)
এনালাইটিক্যাল স্কিল ৩০ নম্বর (প্রশ্নের ভাষা ইংরেজি)
প্রবলেম সলভিং স্কিল ৩০ নম্বর (প্রশ্নের ভাষা বাংলা+ইংরেজি)
মোট ১০০ নম্বর
D ইউনিট
বাংলা ৩০ নম্বর
ইংরেজি - ৩০ নম্বর
আইকিউ - ২০ নম্বর
সাধারন জ্ঞান/গণিত/অর্থনীতি - ২০ নম্বর
মোট ১০০ নম্বর
B1 ইউনিট
বাংলা ২৫ নম্বর
ইংরেজি - ২৫ নম্বর
সাধারন জ্ঞান ৫০ নম্বর
মোট ১০০ নম্বর
B2 ইউনিট
বাংলা ৩০ নম্বর
ইংরেজি - ৩০ নম্বর
আরবি, ইসলামিক স্টাডিজ, পালি, সাধারন জ্ঞান (যেকোনো ২ টি) - ২০*২ = ৪০ নম্বর
মোট ১০০ নম্বর
D1 ইউনিট
বাংলা ৩৫ নম্বর
ইংরেজি ৩০ নম্বর
সাধারন জ্ঞান ৩৫ নম্বর
মোট ১০০ নম্বর
🏛️বিভাগ ভিত্তিক আসন সংখ্যা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৪৯ টি বিভাগ ও ৩ ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রয়েছে।
চবিতে মোট আসনসংখ্যা: ৪০১১ টি (A ১১২৩ টি + B ৮৯৬টি + B1 ১২৫টি+ B2 ৩২৫টি + C ৬৪০টি + D ৮৬২টি +D1 ৪০টি)

কলেজ ভর্তি ও এসএসসি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট!
19/08/2026

কলেজ ভর্তি ও এসএসসি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট!

Address

Sahajada Market, College Road
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Memory Compter CTG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share