Mirsarai Degree College

Mirsarai Degree College Mirsarai Degree College, CHITTAGONG, College Code: 4350, National University Honors College, Bangladesh. Admin: Digital Feriwala

30/12/2016

যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক । কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেকবেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না।

30/12/2016

আমি কখনো অতিরিক্ত কিছুদিন বাঁচার জন্য সিগারেটের আনন্দ ছাড়ার জন্য প্রস্তুত ছিলাম না। আমি ভেবে রেখেছিলাম ডাক্তারকে বলব, আমি একজন লেখক। নিকোটিনের বিষে আমার শরীরের প্রতিটি কোষ অভ্যস্ত। তোমরা আমার চিকিৎসা করো, কিন্তু আমি সিগারেট ছাড়ব না। তাহলে কেন ছাড়লাম? পুত্র নিনিত হামাগুড়ি থেকে হাঁটা শিখেছে। বিষয়টা পুরোপুরি রপ্ত করতে পারেনি। দু-এক পা হেঁটেই ধুম করে পড়ে যায়। ব্যথা পেয়ে কাঁদে। একদিন বসে আছি। টিভিতে খবর দেখছি। হঠাৎ চোখ গেল নিনিতের দিকে। সে হামাগুড়ি পজিশন থেকে উঠে দাঁড়িয়েছে। হেঁটে হেঁটে এগিয়ে আসছে আমার দিকে। তার ছোট্ট শরীর টলমল করছে। যেকোনো সময় পড়ে যাবে এমন অবস্থা। আমি ডান হাত তার দিকে বাড়িয়ে দিতেই সে হাঁটা বাদ দিয়ে দৌড়ে হাতের ওপর ঝাঁপিয়ে পড়ে বিশ্বজয়ের ভঙ্গিতে হাসল। তখনই মনে হলো, এই ছেলেটির সঙ্গে আরও কিছুদিন আমার থাকা উচিত। সিগারেট ছাড়ার সিদ্ধান্ত সেই মুহূর্তেই নিয়ে নিলাম।

30/12/2016

অকৃতজ্ঞতা মানুষের জন্য একটি কমন ব্যাপার, এটি তার অন্তর্গত একটি রোগ। যদি অন্তরের দেখাশোনা সে না করে তাহলে অন্তর সৃষ্টিকর্তা ও পালনকর্তার প্রতি অকৃতজ্ঞই থেকে যাবে। এ অনেকটা আপনার বাসার ধুলোর মতো। ফেলে রাখলে ধুলো জমতেই থাকবে। এমন নয় যে ধুলো জমাতে হলে আপনাকে কিছু করতে হবে। বরং ধুলো পরিষ্কার করার উদ্যোগটা আপনাকেই নিতে হবে। আপনাকেই প্রতিদিন ঘর পরিষ্কার করতে হবে। নতুবা ধুলো জমবে। আমাদের মনও যেন আমাদের ঘরগুলোর মতোই। ফেলে রাখুন, তাহলে সে রবের প্রতি অকৃতজ্ঞ থেকে যাবে। আমাদেরও তাই নিয়মিত মনের অবস্থা পরীক্ষা করে সেটাকে ঘষে-মেজে অকৃতজ্ঞতার ময়লা সরাতে হবে। এমন নয় যে মনকে ফেলে রাখলে সে নিজে থেকেই কৃতজ্ঞ রয়ে যাবে।

26/05/2015

"প্রতিটা মেয়ের জীবনেই একজন ছেলে থাকে, যাকে সে মন থেকে কখনোই ভুলতে পারে না।
আর প্রতিটা ছেলের জীবনেই একজন মেয়ে থাকে যাকে সে মন থেকে চায় কিন্তু কখনোই পায় না"|

__হুমায়ূন আহমেদ!!!

26/05/2015

“যে থাকবেনা তাকে যত ভাবেই আটকে রাখতে চাওনা কেন কোন লাভ হবে না, কারন সে ইতিমধ্যে তোমার প্রতি তার সকল মায়া ত্যাগ করে ফেলেছে। হয়তোবা তোমার চোখের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভালবাসার অভিনয় করবে, কিন্তু তুমি তাকে এতই ভালবেসে ফেলেছ যে তার সামান্য একটু অভিনয়েই তাকে ফিরে পাওয়ার স্বপ্নে অস্থির হয়ে গেছ। আসলে এ স্বপ্নই তোমাকে আরো বেশি কষ্ট দিবে, যা তুমি কল্পনাও করতে পারবে না”।

___ রেদোয়ান মাসুদ!!!

11/05/2015

"অভিমানের পাল্লা কে কখনো ভারী হতে দিওনা। কারন অভিমানের পাল্লা ভারী হলে সেটা রাগে পরিনত হয়। তখন সাজানো সম্পর্কও এক নিমিষে নষ্ট হয়ে যায়"!!!

____ হুমায়ুন আহমেদ!!!
Nizampur University College

29/04/2015

আপনি কি চান যে আল্লাহ্ আপনার উপর রহমত বর্ষণ করুক?
উত্তর: রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«مَنْ صَلَّى عَلَيَّ صَلاَةً صَلَّى اللهُ عَلَيْهِ بِهَا عَشْرًا»
‘যে কেউ আমার উপর একবার দুরূদ পাঠ করবে তার বিনিময়ে আল্লাহ্ তার উপর দশবার দুরূদ পাঠ করবেন।’

[মুসলিম]
আল-কুরআন ও হাদীস • Al-Quran & Hadis

28/04/2015

“সত্য মানুষকে মুক্তি দেয় , আর মিথ্যা মানুষকে ধ্বংস করে”!!!

— আল হাদীস...

28/04/2015

আবূ মুহাম্মাদ আব্দুল্লাহ বিন ইবনে আমর ইবনে আ’স (রাঃ) বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেন, “চল্লিশটি সৎকর্ম আছে তার মধ্যে উচ্চতম হল, দুধ পানের জন্য (কোন দরিদ্রকে) ছাগল সাময়িকভাবে দান করা। যে কোন আমলকারী এর মধ্যে হতে যে কোন একটি সৎকর্মের উপর প্রতিদানের আশা করে ও তার প্রতিশ্রত পুরস্কারকে সত্য জেনে আমল করবে, তাকে আল্লাহ তার বিনিময়ে জান্নাত প্রবেশ করাবেন।”

(সহীহুল বুখারী ৬৬৩১)

28/04/2015

মেয়েদের দুটি জিনিস খুব খারাপ, একটি হচ্ছে সাহস অন্যটি গোয়ার্তমি!!!

-হুমায়ূন আহমেদ!!!

28/04/2015

মানুষের হাসি খুব অদ্ভূত জিনিস
জন্তু জানোয়ার হাসতে পারে না মানুষ হাসে।
একজন "হাসন্ত" মানুষের উপর এজন্য রাগ থাকে না।

-হুমায়ূন আহমেদ!!!

28/04/2015

প্রেমিকের মনে হ’লোঃ ‘এই নারী- অপরূপ- খুঁজে পাবে নক্ষত্রের তীরে; যেখানে রব না আমি, রবে না মাধুরী এই, র’বে না হতাশা,
কুয়াশা র’বে না আর- জানিত বাসনা নিজে- বাসনার মতো ভালোবাসা খুঁজে নেবে অমৃতের হরিণীর ভিড় থেকে ইপ্সিতেরে তার।’মানুষের হাসি খুব অদ্ভূত জিনিস
জন্তু জানোয়ার হাসতে পারে না মানুষ হাসে।
একজন "হাসন্ত" মানুষের উপর এজন্য রাগ থাকে না।

Address

Mirsarai
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mirsarai Degree College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share