03/10/2026
🛑 অন্ধের মতো সূত্র মুখস্থ দিন কত দিন?
এবার সময় এসেছে সূত্র বানানোর কারিগর হওয়ার! 🧠
স্কুল-কলেজ থেকে শুরু করে প্রতিযোগিতামূলক পরীক্ষার হল—আমাদের অনেকেরই সবচেয়ে বড় ভীতি হলো গণিতের সূত্র। পরীক্ষার আগের রাতে ডায়েরির পাতা উল্টে শত শত সূত্র মুখস্থ করা, আর পরীক্ষার হলে গিয়ে নার্ভাসনেসে অর্ধেক ভুলে যাওয়া—দৃশ্যটা কি পরিচিত মনে হচ্ছে?
কিন্তু একবার ভেবে দেখেছেন কি, গণিতের এই সূত্রগুলো কোথায় থেকে এসেছে? এগুলো কি আসমান থেকে নাজিল হয়েছে, নাকি কোনো না কোনো গণিতবিদ লজিক খাটিয়ে এগুলো তৈরি করেছেন?
সত্যি বলতে, গণিত মুখস্থ করার বিষয় নয়, এটি অনুধাবনের বিষয়।
যেদিন আপনি কোনো একটি সূত্রের পেছনের ‘কেন এবং কীভাবে’ (Why & How) ধরে ফেলতে পারবেন, সেদিন থেকে:
✔আপনার আর আলাদা করে সূত্র মুখস্থ করতে হবে না।
✔পরীক্ষার হলে সূত্র ভুলে গেলেও আপনি নিজেই দুই সেকেন্ডে তা ড্রাইভ করে বের করে নিতে পারবেন।
✔গণিত আপনার কাছে আর একটা কঠিন বোঝা মনে হবে না, বরং সবচেয়ে মজার একটা লজিক্যাল গেম মনে হবে!
✨ আমাদের লক্ষ্য: শুধু "জানা" বা "শোনা" নয়, বরং বিষয়টিকে গভীরভাবে "বোঝা" এবং নিজের আয়ত্তে এনে "পারা"।
আসুন, রোট লার্নিং বা অন্ধ মুখস্থের যুগ পেরিয়ে গণিতের আসল সৌন্দর্য উপভোগ করি। লজিক বুঝুন, নিজে সূত্র তৈরি করুন, গণিতকে জয় করুন! 🚀
💬 আপনার কি মনে হয়? মুখস্থ বিদ্যা নাকি লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং—কোনটি গণিতের জন্য বেশি জরুরি? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন!