Abul Kalam Polytechnic Institute

Abul Kalam Polytechnic Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abul Kalam Polytechnic Institute, College & University, Pashapur, Mudaforganj, Comilla.

আবুল কালাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আবুল কালাম পলিটেকনিক ইনস্টিটিউট। বর্তমানে জনপ্রিয় দুটি টেকনোলজি (সিভিল ও কম্পিউটার) নিয়ে অত্র প্রতিষ্ঠানটি পরিচালিত। আধুনিক ডিজাইনের আদলে কম খরচে হোস্টেলে থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠান কোডঃ 65209

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।কুমিল্লা-০৯ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মোঃ আবুল কালাম এমপি মহো...
27/07/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কুমিল্লা-০৯ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মোঃ আবুল কালাম এমপি মহোদয়ের ছোট ভাই এবং বৃহত্তর মুদাফফরগঞ্জ ইউনিয়নের সাবেক জনপ্রিয় ও সফল চেয়ারম্যান শাহ আলম এর ইন্তেকালে আবুল কালাম পলিটেকনিক পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

এছাড়া মাননীয় এমপি মহোদয়সহ শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাই গভীর সমবেদনা। মহান আল্লাহ তাআলা তাঁদের এই অপূরণীয় শোক ধৈর্য ও সবরের সঙ্গে বহন করার তাওফিক দান করুন।

আমীন।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বে (শূন্য আসনে) সরাসরি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ...বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) কর...
21/07/2026

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বে (শূন্য আসনে) সরাসরি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ...

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) কর্তৃক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ৩য় পর্বে শূন্য আসনে সরাসরি ভর্তির সময়সূচি প্রকাশ করা হয়েছে।

যেসব শিক্ষার্থী নির্ধারিত যোগ্যতা অর্জন করেছেন, তারা বোর্ডের নির্দেশনা অনুযায়ী আবেদন করে সরাসরি ৩য় পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

- আবুল কালাম পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে যোগ্য সকল শিক্ষার্থীকে এই সুযোগ গ্রহণ করে ৩য় পর্বে সরাসরি ভর্তি কার্যক্রমে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।

- ভর্তির বিস্তারিত সময়সূচি ও প্রয়োজনীয় তথ্য সংযুক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

📞 ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন : ০১৮১৯৬৬৮১৬৮, ০১৭১৪৯১৬২১২

প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা 🌸বাংলাদেশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ...
15/07/2026

প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা 🌸

বাংলাদেশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক, জননেতা জনাব মোঃ আবুল কালাম এমপি মহোদয়কে আবুল কালাম পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা।

আপনার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেশের শিল্পখাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই প্রত্যাশা করি। মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য দান করুন।

শুভেচ্ছান্তে,
অধ্যক্ষ,আবুল কালাম পলিটেকনিক ইনস্টিটিউট.

📢 নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল ইঞ্জিনিয়ারিং (Instructor -Civil)অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ!আবুল কালাম পলিটেক...
10/07/2026

📢 নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল ইঞ্জিনিয়ারিং (Instructor -Civil)

অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ!
আবুল কালাম পলিটেকনিক ইনস্টিটিউটে Instructor (Civil) পদে নিয়োগ চলছে।

🗓️ আবেদনের শেষ তারিখ: ২৬ জুলাই ২০২৬

বিস্তারিত জানতে নিচের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এবং আগ্রহী প্রার্থীদের সাথে শেয়ার করুন।

Abul Kalam Polytechnic Institute-এর শিক্ষার্থী Tahasin Ahammed সম্প্রতি IT Bangladesh এ Business Development Officer পদে...
03/07/2026

Abul Kalam Polytechnic Institute-এর শিক্ষার্থী Tahasin Ahammed সম্প্রতি IT Bangladesh এ Business Development Officer পদে যোগদান করায় Abul Kalam Polytechnic Institute এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

স্মৃতিময় কিছু মুহূর্ত... সিভিল টেকনোলজির বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর প্রকৌশলী কাওসার রায়হান স্যারের বিদায় অনুষ্ঠান...
30/06/2026

স্মৃতিময় কিছু মুহূর্ত...

সিভিল টেকনোলজির বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর প্রকৌশলী কাওসার রায়হান স্যারের বিদায় অনুষ্ঠান উপলক্ষে ধারণকৃত কিছু স্মরণীয় মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করা হলো।

স্যারের কর্মজীবনের প্রতিটি অবদান, আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামী দিনের সফলতা কামনা করছি।

স্যার, আপনার নতুন পথচলা হোক আরও সুন্দর, সফল ও সমৃদ্ধ। শুভকামনা রইল। 💐

Abul Kalam Polytechnic Institute-এর শিক্ষার্থী Md. Mahfuj Alam সম্প্রতি Standard Engineers Limited এ sub assistant engin...
16/06/2026

Abul Kalam Polytechnic Institute-এর শিক্ষার্থী Md. Mahfuj Alam সম্প্রতি Standard Engineers Limited এ sub assistant engineer পদে যোগদান করায় Abul Kalam Polytechnic Institute এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।আবুল কালাম হাইস্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ...
07/06/2026

আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আবুল কালাম হাইস্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবুল কালাম স্যারের ছেলে জনাব ইয়াসির মুহাম্মদ ফয়সাল আশিক স্যার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক পদে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

এই গৌরবময় অর্জনে আবুল কালাম পলিটেকনিক ইনস্টিটিউট পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আপনার এই সাফল্য আমাদের সকলের জন্য অনুপ্রেরণার।

আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামীর সফলতা কামনা করছি। ❤️

ধন্যবাদ জ্ঞাপনে
অধ্যক্ষ, আবুল কালাম পলিটেকনিক ইনস্টিটিউট..

ভবিষ্যৎ গড়ার নির্ভরযোগ্য ঠিকানা আবুল কালাম পলিটেকনিক ইনস্টিটিউট।আধুনিক ল্যাব, দক্ষ শিক্ষক, ব্যবহারিক শিক্ষা এবং মানসম্মত...
31/05/2026

ভবিষ্যৎ গড়ার নির্ভরযোগ্য ঠিকানা আবুল কালাম পলিটেকনিক ইনস্টিটিউট।

আধুনিক ল্যাব, দক্ষ শিক্ষক, ব্যবহারিক শিক্ষা এবং মানসম্মত পরিবেশে গড়ে তুলুন আপনার সফল ক্যারিয়ার।

📚 ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ভর্তি চলছে
🔹 সিভিল ইঞ্জিনিয়ারিং
🔹 কম্পিউটার ইঞ্জিনিয়ারিং

🎁 বিশেষ সুবিধা:
- ৪০,০০০ টাকা নিশ্চিত শিক্ষা বৃত্তি।
- মেধাবী শিক্ষার্থীদের জন্য আবুল কালাম ফাউন্ডেশন এর পক্ষ থেকে বৃত্তির ব্যবস্থা রয়েছে।
- আধুনিক ল্যাব ও ব্যবহারিক প্রশিক্ষণ।
- অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী।
- শিক্ষার্থীবান্ধব পরিবেশ।
- দূরবর্তী শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা।

আজই ভর্তি হয়ে শুরু করুন আপনার স্বপ্নপূরণের যাত্রা এবং প্রযুক্তিনির্ভর উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যান।

ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন।

+8801714916212
+8801819668168
+8801729268294

কোরবানি ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক আমাদের হৃদয়। আল্লাহর রহমতে পরিপূর্ণ হোক আপনার ও আপনার পরিবারের জীবন।পবিত্র ঈদুল আজ...
28/05/2026

কোরবানি ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক আমাদের হৃদয়। আল্লাহর রহমতে পরিপূর্ণ হোক আপনার ও আপনার পরিবারের জীবন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী ও সকল শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদ মোবারক 🌙

#ঈদুলআজহা #ঈদমোবারক #আবুলকালামপলিটেকনিক #ঈদেরশুভেচ্ছা #বাংলাদেশ

Address

Pashapur, Mudaforganj
Comilla
3562

Opening Hours

Monday 08:15 - 14:30
Tuesday 08:15 - 14:30
Wednesday 08:15 - 14:30
Thursday 08:15 - 14:30
Sunday 08:15 - 14:30

Telephone

+8801729268294

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abul Kalam Polytechnic Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Abul Kalam Polytechnic Institute:

Shortcuts

Share