Comilla University - কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • Comilla University - কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Comilla University - কুমিল্লা বিশ্ববিদ্যালয় Comilla University was established in 28th May, 2006 as the 26th public university of Bangladesh. The next vice-chancellor of Comilla University, Dr. A.K.M. Md.

Comilla University (Bengali: কুমিল্লা বিশ্ববিদ্যালয়), is a well knowned public university located at Kotbari, Cumilla, Bangladesh. The university was constructed on 50 acres (200,000 m2) of land at Lalmai Bihar, Moynamoti. Comilla University is affiliated by University Grants Commission, Bangladesh. Professor Dr. Golam Mowlah is the founder vice-chancellor of Comilla University who served till Ju

ly 30, 2008. Dr. Zulfikar Ali, a professor of mathematics, was given the charge as acting Vice Chancellor. Zehadul Karim a renowned professor of Rajshahi University served till 7 October 2009. Professor Dr. Amir Hossain Khan, a philanthropist Professor of Physics department of Jahangirnagar University, was appointed as Vice Chancellor on 22 November 2009. After successful completion of his 4 years period Professor Dr. Md. Ali Ashraf, renowned economist of Chittagong University, took charge on 3th December, 2013. The chancellor of the university is Honorable President of The People Republic of Bangladesh Mr. Abdul Hamid. It started with 7 functional departments. Now there are a total of 19 departments under 6 faculties including Computer Science & Engineering (CSE), Information & Communication Technology (ICT), Physics, Chemistry, Statistics, Mathematics, Accounting & Information Systems (AIS), Marketing, Management Studies, Economics, Public Administration, Anthropology, Bengali, English, Finance and Banking, Pharmacy, Archaeology, Mass Communication & Journalism and Law. Phone: +8808170015, Ext: 158 Cell Phone: +8801556426446, Comilla University, Kotbari, Comilla

কুবি এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের 'এ' ইউনিটের ভর্ত...
30/01/2026

কুবি এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৬৭.৪২ শতাংশ।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

'এ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৩০০টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ৩৩৬টি। এরমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৯ হাজার ৮২১ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৯ হাজার ৪৬৫ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ১৬ হাজার ৫১৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১১ হাজার ৭৭৬ জন।

উল্লেখ্য, আগামীকাল ৩১ জানুয়ারি সকাল ১১টায় ‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ও বিকাল ৩টায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

22/01/2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন দ্বিতল বাস।📸 Travelghor.Com
18/01/2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন দ্বিতল বাস।

📸 Travelghor.Com

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ৮৯০ আসনে আবেদনকারী ৯৬৬১২ শিক্ষার্থী, বেশি এ ইউনিটেগুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে...
02/01/2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ৮৯০ আসনে আবেদনকারী ৯৬৬১২ শিক্ষার্থী, বেশি এ ইউনিটে

গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে দ্বিতীয়বারের মতো স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে মোট ৯৬ হাজার ৬১২ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন। এর ফলে মোট ৮৯০টি আসনের বিপরীতে আসনপ্রতি লড়বেন ১০৮ জন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক আনোয়ার হোসেন বিষয়টি জানিয়েছেন।

গত বছরের ২৬ নভেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার আবেদন ফি ছিল এক হাজার টাকা। এ ছাড়া দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র রাখা হয়েছে।

অধ্যাপক আনোয়ার হোসেন জানান, শেষ সময় পর্যন্ত মোট আবেদনের মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৬ হাজার ২৪৭টি। ফলে এই ইউনিটে আসনপ্রতি শিক্ষার্থী লড়বে ১৫৪ জন। ‘বি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ৩৯০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৫৬৪টি। এখানে আসনপ্রতি লড়বেন ৯৬ জন। আর ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ২০০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১২ হাজার ৮০১টি। ফলে এখানে আসনপ্রতি পরীক্ষার্থী ৬৪ জন।

অধ্যাপক আনোয়ার হোসেন আরও জানান, আবেদনকারী ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা কোনো বিষয়ে সংশোধন করতে চাইলে আজ ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারির মধ্যে অফিস খোলার সময় স্ব স্ব ইউনিট অফিসে যোগাযোগ করে সংশোধন করতে পারবেন। নির্ধারিত সময় অনুযায়ী ‘এ’ ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি সকাল ১১টায় এবং একই দিন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

করোনা মহামারির সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনায় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু করে। এক বছর পর থেকে বিষয়টিতে বিভিন্ন আপত্তি আসতে শুরু করে। সর্বশেষ গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত বছরের ১৯ এপ্রিল এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি–সংক্রান্ত সব তথ্য প্রকাশ করা হবে।

কুবিয়ানদের জন্য বিনামূল্যে স্টাডি অ্যাব্রোড সেশন!কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এর আয়োজনে এবং ইএ...
28/11/2025

কুবিয়ানদের জন্য বিনামূল্যে স্টাডি অ্যাব্রোড সেশন!

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এর আয়োজনে এবং ইএলডিসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ উন্মুক্ত সেশন—যেখানে কুবিয়ান শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি, আবেদন প্রক্রিয়া ও প্রস্তুতি সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ একদম বিনামূল্যে পাবেন।

📅 তারিখ: ২৯ নভেম্বর, আগামীকাল সন্ধ্যা ৭ টা
📍 স্থান: ভার্চুয়াল সেশন (Zoom)
🔗 রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/TjeURj2wcQjgSaCZ7

সেশনে থাকছে বৃত্তি, ভর্তি প্রক্রিয়া, গবেষণা সুযোগ এবং বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য। আপনার ভবিষ্যৎ গঠনের এই সুযোগটি হাতছাড়া করবেন না!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি নির্দেশিকা
27/11/2025

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি নির্দেশিকা

21/11/2025

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসটি এতো সুন্দর কেন😱
যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও ভিডিওটা তোমাদের জন‍্য😊

© Chashi BD

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষা আগামী ৩০ ও ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
14/11/2025

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষা আগামী ৩০ ও ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

জুমা মোবারক
26/09/2025

জুমা মোবারক

15/09/2025

#ব্রেকিং..

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে পিএইচডি। প্রাথমিকভাবে ১২টি বিভাগে পিএইচডি প্রোগ্রাম চালুর সুপারিশ করেছে একাডেমিক কাউন্সিল।

সূত্র: একাডেমিক কাউন্সিলের সদস্য

15/09/2025

#ব্রেকিং..

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৪টি ইন্সটিটিউট চালুর ব্যাপারে সুপারিশ করা হয়েছে।

৪টি ইন্সটিটিউট হলো..
1. Institute of International Languages
2. Institute of Education Research
3. Comilla University Centre for Advanced Research
4. Academic Quality Enhancement Centre

বিশ্ববিদ্যালয়ের ৮৯তম একাডেমিক কাউন্সিল সভায় এ সুপারিশ করা হয়েছে।

সূত্র: একাডেমিক কাউন্সিলের সদস্য

15/09/2025

#ব্রেকিং

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন চালু হওয়া বিভাগ সমূহ হলো..

1. Department of Environmental Science.
2. Department of Biochemistry & Molecular Biology.
3. Department of Biotechnology & Genetic Engineering.
4. Sociology.
5. Department of Population Sciences.
6. Department of International Relations.
7. Department of Islamic Studies & Culture.
8. Department of History.
9. philosopy.
10. Department of International Business.
11. Department of Tourism and Hospitality Management.
12. Department of Business informatics.
13. Department of Logistic & Merchandising and supply chain.
14. Department of Electrical and Electronic Engineering.
15. Department of Artificial Intelligence.
16. Department of Civil Engineering
17. Department of Mechanical.
18. Department of Criminology and criminal justice.

সূত্র: একাডেমিক কাউন্সিল সদস্য

Address

Kotbari,Comilla.
Cumilla
3506

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Comilla University - কুমিল্লা বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Comilla University - কুমিল্লা বিশ্ববিদ্যালয়:

Share