18/05/2026
#নোটিশ: ১ম বর্ষ সমাপনী পরীক্ষা-২০২৬ সংক্রান্ত
তারিখ: ১৮/০৫/২০২৬ খ্রি.
এতদ্বারা বামনী ডিগ্রি কলেজের একাদশ শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৫/০৬/২০২৬ ইং তারিখ হতে ১ম বর্ষ সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষায় সকল বিষয়ের পূর্ণমান হবে ১০০ নম্বর ও সময় ৩ ঘন্টা। পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের পরীক্ষার ফি এবং জুন-২০২৬ পর্যন্ত কলেজের যাবতীয় পাওনা বকেয়া পরিশোধপূর্বক আগামী ১১/০৬/২০২৬ খ্রি. তারিখের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
উল্লেখ্য, পরীক্ষায় অংশগ্রহণ সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।
~ সেখ মোহাম্মাদ আবদুল্লাহ
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
বামনী ডিগ্রি কলেজ
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।