04/08/2026
'জুলাই জাগরণ'
Name: Jannatul Nayem Talukdar
Session:2024-2025
Batch:17
Roll:77
Category: কবিতা
স্মরণে জুলাই
কোটা সংস্কারের দাবিতে,সে শুরু হলো এক যুদ্ধ।
অধিকার চাই ছাত্রদের,রাজপথ যেন অবরুদ্ধ!
স্বৈরাচার,অতিক্রম করে সকল নিয়ম-নীতি-আচার।
রক্ত তার লাগবেই,রাখলো না উপায় আর বাঁচার।
রাজাকার! রাজাকার!
"চেয়েছিলাম অধিকার,হয়ে গেলাম রাজাকার"
আবু সাঈদের বুকে চললো স্বাধীনতার রুপালি গুলি,
বিনিময়ে? হেরে গেছো তোমরা!আমাদের মুখে ফুটেছে বুলি।
ভুলিনি আমি,ভুলিনি আমরা।
দীর্ঘজীবী হোক সেই বিপ্লবের জুলাই।
হকি স্টিক,রাম দা,বন্দুক,ট্যাংক সাথে টিয়ার গ্যাস।
প্রতিরোধ গড়েছি বাঁশ দিয়ে,কতই বা এর ব্যাস?
গুলি! গুলি! গুলি চালালো একের পর এক,
একটা পরলে দশটা উঠে।দ্যাখ তোরা,দ্যাখ!
মুগ্ধ,ইয়ামিন,রিয়া,ফাইয়াজের জীবন যেন মুহূর্তেই শেষ।
পদত্যাগ করতেই হবে,খুনি নরপিশাচকে চায় না এ দেশ।
ভুলিনি আমি,ভুলিনি আমরা
আমার মৃত ভাইয়ের জুলাই।
স্বাধীনতা?অধিকার চাইলে মানুষ মরে।
মর্গে ঘুরে ঘুরে বাবার বুক হাহাকার করে।
এখনো বাবা পায়নি সন্তানের খোঁজ,
অথচ খুনি করে কবজি ডুবিয়ে তৃপ্তির ভুরি ভোজ।
অবশেষে ভুলে ভেদাভেদ সব মানুষ হলো ঐক্যবদ্ধ।
কে মুসলিম? কে হিন্দু? কে খ্রিষ্টান? কেই বা বৌদ্ধ?
লং মার্চ টু ঢাকা!ভয় কিসের?৫২,৭১ এর চেতনা আছে স্মরণে।
আর দেরি নয়।বীরেরা বেরিয়ে পড়ল এক কাপড়ে-যা ছিল পরনে।
ফাগুন!ফাগুন! আসবেই ফাগুন।
শিরায় শিরায় যে বয়ছে মৃত ভাইয়ের প্রতিশোধের আগুন।
অবশেষে এলো সেই কাঙ্খিত ক্ষণ,
ভুলিনি আমি,ভুলবে না কেউই।
বাংলাদেশি বাঙালির জুলাই।
📌নোট: পোস্টটি COXMC STUDENTS' SOCIETY কর্তৃক আয়োজিত " জুলাই জাগরণ" প্রতিযোগিতার অংশ। পোস্টের রিয়েক্ট ও কমেন্টের উপর ২৫% নাম্বার নির্ধারিত থাকবে।