Cox's Bazar Govt. Mahila College, Cox's Bazar

Cox's Bazar Govt. Mahila College, Cox's Bazar কক্সবাজার জেলার অন্যতম শ্রেষ্ঠ ও প্রধান নারী শিক্ষা প্রতিষ্ঠান।

11/05/2026

"কক্সবাজার সরকারি মহিলা কলেজে শুরু হয়েছে দুইদিন ব্যাপী সায়েন্স ফেস্টিভ্যাল"

“কক্সবাজার সরকারি মহিলা কলেজে দুইদিন ব্যাপী সায়েন্স ফেস্টিভ্যাল-২০২৬ এর শুভ উদ্বোধন”আজ ১১ মে ২০২৬ খ্রি. কক্সবাজার সরকারি...
11/05/2026

“কক্সবাজার সরকারি মহিলা কলেজে দুইদিন ব্যাপী সায়েন্স ফেস্টিভ্যাল-২০২৬ এর শুভ উদ্বোধন”
আজ ১১ মে ২০২৬ খ্রি. কক্সবাজার সরকারি মহিলা কলেজে প্রথমবারের মতো দুই দিনব্যাপী সায়েন্স ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। সায়েন্স ফেস্টিভ্যাল কমিটির আহবায়ক জনাব শামীম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক বলেন, একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরিতে অবদান রাখে বিজ্ঞান উৎসব। এছাড়া এই উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে অনুপ্রাণিত করবে এবং তাদের দেখাবে নতুন নতুন উদ্ভাবনের পথ। তিনি বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যুগ, এই যুগে বিজ্ঞানের কোনো বিকল্প নেই, তাই প্রতিটা শিক্ষার্থীকেই বিজ্ঞান চর্চা করা প্রয়োজন। তিনি দুইদিন ব্যাপী আয়োজিত সায়েন্স ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ শাহ আলম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: রেজাউল করিম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: সাকিহ উদ্দিন কাদের ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব আফরোজা সোলতানা।

“সায়েন্স ফেস্টিভ্যাল-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি”কক্সবাজার সরকারি মহিলা কলেজে প্রথমবারের মতো দুই দিনব্যাপী সায়েন্স ফেস...
11/05/2026

“সায়েন্স ফেস্টিভ্যাল-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি”
কক্সবাজার সরকারি মহিলা কলেজে প্রথমবারের মতো দুই দিনব্যাপী সায়েন্স ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। প্রথম দিনের উদ্বোধনী পর্বের পর একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক-এর নেতৃত্বে কলেজ প্রাঙ্গণ হতে একটি র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার হয়ে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও কলেজের সকল শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

“একাদশ শ্রেণির উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থীদের তথ্য HSP-MIS সফটওয়্যারে এন্টির সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি“
07/05/2026

“একাদশ শ্রেণির উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থীদের তথ্য HSP-MIS সফটওয়্যারে এন্টির সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি“

" জরুরী বিজ্ঞপ্তি "
07/05/2026

" জরুরী বিজ্ঞপ্তি "

``অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা``জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-এ কক্সবাজার সরকারি মহিলা কলেজ বিজ্ঞান...
04/05/2026

``অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা``
জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-এ কক্সবাজার সরকারি মহিলা কলেজ বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করে জেলায় গৌরবময় প্রথম স্থান অর্জন করেছে। এটি আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের, গর্বে ও অনুপ্রেরণার বিষয়।

এই অসাধারণ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, বিশেষ করে রসায়ন বিভাগের প্রভাষক জনাব নুরুল মোস্তফা বিন বশির এবং সহযোগী সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তোমাদের নিষ্ঠা, অধ্যবসায় ও সৃজনশীল প্রচেষ্টাই এই অর্জনকে সম্ভব করেছে। একই সঙ্গে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এই কৃতিত্বের মাধ্যমে কক্সবাজার সরকারি মহিলা কলেজ এখন বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমাদের মেধা, আত্মবিশ্বাস ও সম্মিলিত প্রচেষ্টায় বিভাগীয় পর্যায়েও কলেজের সুনাম আরও উজ্জ্বল হবে। সকলের জন্য রইল আন্তরিক শুভকামনা।

প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
কক্সবাজার সরকারি মহিলা কলেজ
কক্সবাজার।

“২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকা প্রকাশ”
03/05/2026

“২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকা প্রকাশ”

“একাদশ শ্রেণির উপবৃত্তি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি”
29/04/2026

“একাদশ শ্রেণির উপবৃত্তি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি”

`` শোক বার্তা ``
28/04/2026

`` শোক বার্তা ``

Address

Airport Road, Bangladesh
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar Govt. Mahila College, Cox's Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share