10/09/2026
🎉 আলহামদুলিল্লাহ্! সেরা ফলাফলে যুক্ত হলো নতুন সাফল্য! 🎉
দাখিল পরীক্ষা ২০২৬-এর পুন:র্নিরীক্ষণের (Board Challenge) ফল প্রকাশের পর ‘অত্র মৌকারা দারুসসুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসা’-র মেধা ও সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও দুটি নতুন পালক। পুন:র্নিরীক্ষণের ফলাফলে অত্র মাদ্রাসার আরও ২ জন ছাত্র/ছাত্রী জিপিএ-৫ (GPA 5.00) অর্জন করেছে! ২০২৬ সালের দাখিল পরীক্ষায় সর্বমোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে! 🌺
পুন:র্নিরীক্ষণে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনকারী এই দুই কৃতি শিক্ষার্থীকে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভকামনা। তাদের পরিশ্রম, অভিভাবকদের দোয়া এবং শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টারই ফসল এই চমৎকার অর্জন।
আল্লাহ তাআলা তাদের জ্ঞান ও পথচলায় বরকত দান করুন এবং ভবিষ্যতের শিক্ষাজীবন আরও উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত করুন। আমীন। 🤲✨