Fakir Bazar High School And College, Burichang, Cumilla

Fakir Bazar High School And College, Burichang, Cumilla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fakir Bazar High School And College, Burichang, Cumilla, College & University, গ্রাম: ফকির বাজার, ইউনিয়ন: বাকশীমুল, উপজেলা: বুড়িচং, জেলা: কুমিল্লা।, Comilla.

📚 জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।
✨ শিক্ষার আলো ছড়িয়ে গড়ে তুলছে আগামী দিনের সুনাগরিক।
ফকির বাজার হাইস্কুল এন্ড কলেজ, বুড়িচং, কুমিল্লা।
যোগাযোগ: +8801710-219071

23/07/2026
দশম শ্রেণি (সাধারণ ও ভোকেশনাল) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাব...
21/07/2026

দশম শ্রেণি (সাধারণ ও ভোকেশনাল) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠান–২০২৬

আলহামদুলিল্লাহ।

আজ ২১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সকাল ১০:০০ ঘটিকায় ফকির বাজার হাইস্কুল এন্ড কলেজের ছাত্র মিলনায়তনে দশম শ্রেণি (সাধারণ ও ভোকেশনাল) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অত্যন্ত সুশৃঙ্খল, আন্তরিক ও সফলভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহরিয়ার হোসেন, সভাপতি, গভর্নিং বডি, ফকির বাজার হাইস্কুল এন্ড কলেজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ পিজিউল আলম, অধ্যক্ষ, ফকির বাজার হাইস্কুল এন্ড কলেজ।

শিক্ষক, শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের সমন্বয়ে অনুষ্ঠিত এ আয়োজন ছিল অত্যন্ত ফলপ্রসূ ও শিক্ষণীয়। অনুষ্ঠানে প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল পর্যালোচনার পাশাপাশি আসন্ন এসএসসি-২০২৭ ব্যাচের পরীক্ষার্থীদের সফল প্রস্তুতি, নিয়মিত অধ্যয়ন, সময়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, নৈতিক মূল্যবোধ, পরীক্ষার কৌশল এবং উজ্জ্বল ফলাফল অর্জনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও শিক্ষামূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ফকির বাজার হাইস্কুল এন্ড কলেজ শিক্ষা পরিবার বিশ্বাস করে, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টাই শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্যের প্রধান ভিত্তি। সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

আয়োজনে:
ফকির বাজার হাইস্কুল ও কলেজ শিক্ষা পরিবার

সবার কাছে আন্তরিক দোয়ার আবেদনফকির বাজার হাইস্কুল এন্ড কলেজের কলেজ শাখার পৌরনীতি ও সুশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো...
20/07/2026

সবার কাছে আন্তরিক দোয়ার আবেদন

ফকির বাজার হাইস্কুল এন্ড কলেজের কলেজ শাখার পৌরনীতি ও সুশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ আতাউর রহমান গত ৭ তারিখ কলেজ থেকে বাসায় ফেরার পথে কুমিল্লার কাপ্তানবাজার এলাকায় তাঁর মোটরসাইকেলের সঙ্গে একটি অটোরিকশার দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় তাঁর হাঁটু ও টাখনুতে গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন অংশে জখম হয়। গত প্রায় ১৪ দিন ধরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। হাঁটুর ফোলা না কমায় চিকিৎসকের নির্দেশে MRI পরীক্ষা করানো হয়। রিপোর্টের ভিত্তিতে হাঁটুতে জমে থাকা দূষিত রক্ত বের করে ব্যান্ডেজ করা হয়েছে।

চিকিৎসক জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হলে ছোট একটি অপারেশন করার প্রয়োজন হতে পারে।

যেভাবে দুর্ঘটনাটি ঘটেছিল, তাতে মহান আল্লাহ তাআলা স্যারকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছেন। তাঁর এই অসীম অনুগ্রহের জন্য আলহামদুলিল্লাহ।

আমরা স্যারের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত শেফা-এ-কামনা করেন। এবং আমাদের সবাইকে সব ধরনের দুর্ঘটনা, বিপদ-আপদ ও রোগ-ব্যাধি থেকে হেফাজত করেন।

আমিন।

🌸 সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসায় এক স্মরণীয় বিদায় সংবর্ধনা 🌸ফকির বাজার হাইস্কুল এন্ড কলেজের কলেজ শাখার কৃষি শিক্ষা বিভাগের ...
12/07/2026

🌸 সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসায় এক স্মরণীয় বিদায় সংবর্ধনা 🌸
ফকির বাজার হাইস্কুল এন্ড কলেজের কলেজ শাখার কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সাবিনা ইয়াসমিন মহোদয়ার ২৭তম বিসিএস (কৃষি) ক্যাডারে উত্তীর্ণ হওয়া উপলক্ষে ফকির বাজার শিক্ষা পরিবারের উদ্যোগে এক আন্তরিক ও বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আমানুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পটুয়াখালী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ পিজিউল আলম, অধ্যক্ষ, ফকির বাজার হাইস্কুল এন্ড কলেজ।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয় ও কলেজ শাখার সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপকবৃন্দ এবং শিক্ষা পরিবারের সদস্যরা উপস্থিত থেকে সরকার সাবিনা ইয়াসমিন মহোদয়ার কর্মজীবনের সাফল্য ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর নতুন কর্মজীবনের জন্য আন্তরিক শুভকামনা জানান।
ফকির বাজার শিক্ষা পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মহান আল্লাহ তাআলা তাঁর নতুন দায়িত্ব পালনের পথকে সহজ, সফল ও কল্যাণময় করুন। আমীন। 🌹🤲
#ফকির_বাজার_হাইস্কুল_এন্ড_কলেজ #বিদায়_সংবর্ধনা #সরকার_সাবিনা_ইয়াসমিন িসিএস_কৃষি #শিক্ষক_সম্মান

অত্যন্ত গভীর শোকের সাথে জানাচ্ছে যে,অষ্টম শ্রেণি (গ) শাখার শিক্ষার্থীত্বোহা মেহজাবিনআজ (অদ্য) বেলা ১২:০০ ঘটিকায় নিজ বাড...
10/07/2026

অত্যন্ত গভীর শোকের সাথে জানাচ্ছে যে,
অষ্টম শ্রেণি (গ) শাখার শিক্ষার্থী
ত্বোহা মেহজাবিন
আজ (অদ্য) বেলা ১২:০০ ঘটিকায় নিজ বাড়ির উঠানে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে স্পটেই ইন্তেকাল করেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি।
আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমীন।
— ফকির বাজার হাইস্কুল এন্ড কলেজ পরিবার

সবার জন্য শুভকামনা রইল।
01/07/2026

সবার জন্য শুভকামনা রইল।

ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব পিজিউল আলম স্যার শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে মিরপুর হার্ট ফাউ...
03/06/2026

ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব পিজিউল আলম স্যার শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে মিরপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন।
স্যারের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সকলের নিকট আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে পূর্ণ সুস্থতা দান করেন এবং দ্রুত আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে আনেন।

প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ
25/05/2026

প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ

Address

গ্রাম: ফকির বাজার, ইউনিয়ন: বাকশীমুল, উপজেলা: বুড়িচং, জেলা: কুমিল্লা।
Comilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Fakir Bazar High School And College, Burichang, Cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share