বারকাউনিয়া নওয়াবুল উলূম মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • বারকাউনিয়া নওয়াবুল উলূম মাদরাসা

বারকাউনিয়া নওয়াবুল উলূম মাদরাসা প্রতিষ্ঠাতা : মুফতি তাজুল ইসলাম সাহেব (রহিমাহুল্লাহ)
যোগাযোগ : +8801819446325 (হোয়াটসঅ্যাপ)

সহীহ ইলমে দীন শিক্ষা দানের জন্য আমাদের পথচলা। আল্লাহ তাআলা'র সন্তুষ্টি লাভ আমাদের মাকসাদ!

05/06/2025

আলহামদুলিল্লাহ! আপনাদের প্রিয় দীনি প্রতিষ্ঠান বারকাউনিয়া নওয়াবুল উলূম মাদরাসার উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুরবানির জরুরি মাসাইল ও তদসংশ্লিষ্ট বিষয়ের উপর আয়োজিত “ #ফিকহি_সেমিনার” শুরু হয়েছে।
আসুন, আমাদের যাদের পক্ষে সম্ভব দ্রুত এই মহতি মজলিসে উপস্থিত হয়ে উভয় জাহানের সফলতা অর্জন করি।

13/05/2025

আলহামদুলিল্লাহ! আজ আমাদের মাদরাসার এক হিতাকাঙ্ক্ষী, সৌদি প্রবাসী শ্রদ্ধেয় নাজমুল হাসান ভাই—তাঁর প্রিয় পিতার রূহের মাগফিরাতের নিয়তে ইসালে সওয়াব স্বরূপ আমাদের বারকাউনিয়া নওয়াবুল উলূম মাদরাসার ছাত্র-উস্তাদদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছেন ও এক হাজার টাকা সাদাকাহ করেছেন।

আমরা তাঁর এই খেদমত ও সাদাকায়ে জারিয়ার নিয়তকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং দোয়া করি—আল্লাহ তাআলা ওনার পিতাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন, কবরকে নূরে ভরে দিন এবং এই আয়োজনকে কবুল করে নেক আমলের খাতায় লিপিবদ্ধ করে দিন।

আসুন, আমরা সবাই নিজের আপনজনদের, বিশেষ করে মৃত আত্মীয়দের জন্য নেক আমল, সাদাকাহ, কুরআন খতম ও ইসালে সওয়াবের মাধ্যমে কিছু করে যাই। কারণ, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন —
“যখন একজন মানুষ মারা যায়, তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি ব্যতীত—১. সদকা জারিয়া, ২. উপকারে আসে এমন ইলম, ৩. নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।" [সহীহ মুসলিম]

আল্লাহ আমাদের সবাইকে আমলের তাওফিক দান করুন, আমীন।

13/05/2025

মনোরম তিলাওয়াতে হৃদয় ছুঁয়ে যাওয়া এক দৃশ্য...

নীরবতা ভেঙে একাগ্র চিত্তে তিলাওয়াত করে চলেছে আমাদের বারকাউনিয়া নওয়াবুল উলূম মাদরাসার হিফজ বিভাগের ক্ষুদে হাফেজরা। ছোট্ট ছোট্ট মুখে যখন আল্লাহ তাআলার কালাম বেজে উঠে, তখন মনে হয় ফেরেশতারাও যেন শ্রবণ করছে সশ্রদ্ধ চাহনিতে।

এই দৃশ্য শুধু চোখে দেখার নয়, হৃদয়ে ধারণ করার।
কুরআনের আলোয় আলোকিত হচ্ছে তাদের ভবিষ্যৎ, আর আমাদের ঈমান হচ্ছে দৃঢ়তর।

ভিডিওটি দেখুন, শেয়ার করুন এবং কুরআনের এই নূর ছড়িয়ে দিন সর্বত্র।
اللهم اجعلنا من أهل القرآن

08/05/2025

আমাদের মাদরাসায় প্রতিদিন যোহরের নামাজের পর নিয়মিত তালীম অনুষ্ঠিত হয়। পাশাপাশি মাসনূন আমলসমূহ হালাক্বার মাধ্যমে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়। এই ধারাবাহিক আমলি প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রদের আমলি উন্নতির পাশাপাশি দ্বীনি রূহানিয়্যাতও বৃদ্ধি পাচ্ছে, আলহামদুলিল্লাহ।

আসুন, আমরাও আমাদের পরিবেশে এমন তালীম ও আমলের চর্চা চালু করি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে বাস্তবায়নের চেষ্টা করি।

দ্বীনি ভাই ও বোনেরা,আলহামদুলিল্লাহ! আজকের ইসলাহী মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা আনিসুর রহমান আশরাফী সাহেব দা.বা. এই মুহূ...
25/04/2025

দ্বীনি ভাই ও বোনেরা,
আলহামদুলিল্লাহ! আজকের ইসলাহী মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা আনিসুর রহমান আশরাফী সাহেব দা.বা. এই মুহূর্তে তিনি তার গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী বয়ান পেশ করছেন।

এই নসীহতপূর্ণ আলোচনা আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে ইনশাআল্লাহ।
এখনই চলে আসুন, এই বরকতময় পরিবেশে শরিক হোন, আল্লাহ তাআলার কালাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীসে মনোযোগ দিন।

আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বহুল প্রতীক্ষিত ইসলাহী মাহফিল। দীনদার মুসলিম জনতার উপস্থিতিত...
25/04/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বহুল প্রতীক্ষিত ইসলাহী মাহফিল। দীনদার মুসলিম জনতার উপস্থিতিতে মুখরিত হচ্ছে মাহফিল প্রাঙ্গণ। আল্লাহর কালাম, হাদীসের আলো, এবং অভিজ্ঞ ওলামায়ে কেরামের মর্মস্পর্শী বয়ানে হৃদয় হচ্ছে কোমল ও আলোয় আলোকিত।

এ মহামূল্যবান ইসলাহী অধিবেশনে অংশগ্রহণের জন্য আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। আসুন, আমরা সবাই মিলে দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ হই, নিজের আমলকে শুদ্ধ করি, এবং আল্লাহর নৈকট্য লাভের পথে এগিয়ে যাই।

মাহফিলের স্থান: বারকাউনিয়া মাদরাসা প্রাঙ্গণ, সাতানী, তিতাস, কুমিল্লা।
তারিখ ও সময়: ইতোমধ্যে শুরু হয়েছে, চলবে ইশার সালাত পর্যন্ত ইনশাআল্লাহ।

আপনি আসবেন তো? আল্লাহর ডাকে সাড়া দিন।
দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য আপনার উপস্থিতি আমাদের কাম্য।

25/04/2025

আজকের ইসলাহী মাহফিলে গুরুত্বপূর্ণ নাসীহাহ পেশ করছেন মুফতি আবুল বাশার সাহেব দা. বা.।

আমাদের আজকের ইসলাহী মাহফিলের প্রথম অধিবেশন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এই মূহুর্তে গুরুত্বপূর্ণ দীনি নাসীহাহ পেশ করছেন — ...
25/04/2025

আমাদের আজকের ইসলাহী মাহফিলের প্রথম অধিবেশন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।
এই মূহুর্তে গুরুত্বপূর্ণ দীনি নাসীহাহ পেশ করছেন — বারকাউনিয়া পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমরান হুসাইন সাহেব দা. বা.।

আমরা প্রস্তুত, আলহামদুলিল্লাহ। আপনি আসছেন তো!
25/04/2025

আমরা প্রস্তুত, আলহামদুলিল্লাহ।
আপনি আসছেন তো!

প্রস্তুতি চলমান, আলহামদুলিল্লাহ।
25/04/2025

প্রস্তুতি চলমান, আলহামদুলিল্লাহ।

20/04/2025

আলহামদুলিল্লাহ!
জামিআ কারীমিয়া নওয়াবুল উলূম মাদরাসার আবাসিক ছাত্রগণ একত্রে দুপুরের খাবার গ্রহণ করছে—এ দৃশ্য সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।

যাঁদের পরিশ্রমে উপার্জিত হালাল অর্থ ও অকৃত্রিম সহযোগিতার মাধ্যমে এই দ্বীনি প্রতিষ্ঠানটি এগিয়ে চলেছে, আমরা তাঁদের জন্য আন্তরিকভাবে দুআ করি—
আল্লাহ তাআলা তাঁদের রিযিকে বরকত দান করুন, জান-মাল ও পরিবারকে হেফাযত করুন এবং দ্বীনের খেদমতে তাঁদের কবুল করে নিন।

তদ্রূপ, যাঁরা স্বশরীরে শ্রম ও সময় ব্যয় করে মাদরাসার বিভিন্ন কাজে সহযোগিতা করছেন, তাঁদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা ও দুআ—
আল্লাহ তাআলা তাঁদের খিদমতকে কবুল করুন, উত্তম প্রতিদান দান করুন এবং দ্বীনের এ খেদমতের মাধ্যমে উভয় দুনিয়ায় সফলতা দান করুন।

আমীন ইয়া রাব্বাল আলামীন।

Address

Barkaunia, Satani, Titas
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when বারকাউনিয়া নওয়াবুল উলূম মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share