সামছুল হক কলেজ

Call Website Contact the university

সামছুল হক কলেজ EIIN: 106064, College Code: 8125
website: www.shc.edu.bd
📞 01309-106064

১) শিক্ষা প্রতিষ্ঠানের নাম : সামছুল হক কলেজ
২) সংক্ষিপ্ত বর্ণনা : গ্রাম-হায়দরাবাদ, ডাকঘর-হায়দরাবাদ, উপজেলা-মুরাদনগর, জেলা-কুমিল্লা।
প্রতিষ্ঠান কোডঃ 8125 এমপিও কোডঃ 0805023101, ইআই আই এন কোড : 106064, এফ এইচ এস এস পি কোডঃ ২১৯৮১১১।
৩) প্রতিষ্ঠাকাল : ১৯৯১ খ্রিষ্টাব্দ।
৪) ইতিহাস : কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাস্থ সামছুল হক কলেজ উপজেলা সদর থেকে ৩৮ কি.মি. দূরে উপজেলার উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত। ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা ও নবীনগর
উপজেলার সংযোগস্থলে কলেজটি প্রতিষ্ঠা লাভ করে। বলা যায় তিন উপজেলার সংযোগস্থলের নিম্নাঞ্চল ও নদীমাতৃক এলাকার কৃষক, জেলে, দিনমজুরসহ একটি অনগ্রসর এলাকায়।
অত্র এলাকার ৩০ কি.মি. এর মধ্যে কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকার গরীব পরিবারের সন্তানদের পক্ষে উচ্চ শিক্ষা লাভের কোন সুযোগ ছিল না। এমতাস্থায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর জনাব মোঃ সামছুল হক সাহেব অনগ্রসর অশিক্ষিত এলাকাবাসীদের মধ্যে শিক্ষার আলো বাড়াতে
এলাকাবাসীদের সার্বিক সহযোগিতা নিয়ে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠাণ ১৯৯১ সালে সামছুল হক কলেজ প্রতিষ্ঠা করেন। বলা যায় তিনি ১৩ একর ভ্থমির উপর একই কম্পাউন্ডে পর্যায়ক্রমে কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তুলেন।
ক) সামছুল হক কলেজ : ১৯৯১
খ) হায়দরাবাদ বেগম জাহানারা হক বালিকা উচ্চ বিদ্যালয় : ১৯৯২
গ) হায়দরাবাদ বেগম জাহানারা হক ডিগ্রি কলেজ : ১৯৯৪
ঘ) হায়দরাবাদ মাসুম বিল্লাল মেমোরিয়াল দাখিল মাদ্রাসা : ১৯৯৬
ঙ) হায়দরাবাদ আইডিয়াল কিন্টারগার্টেন।
চ) সায়েমা হক মেমোরিয়াল হাফিজিয়া এতিমখানা।
সামছুল হক কলেজের ভ্থমির পরিমান : ৩ একর ৯ শতক।

জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল।আজ সামছুল হক কলেজ এ জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে ছাত্র-জনতার গণঅভ্য...
16/07/2026

জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল।

আজ সামছুল হক কলেজ এ জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শহিদদের আত্মত্যাগ, দেশপ্রেম ও ন্যায়ের পক্ষে তাদের অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। মহান আল্লাহ তাআলার দরবারে তাঁদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।
বীর শহিদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
তাঁদের আত্মত্যাগ আমাদের প্রেরণা হয়ে থাকবে চিরকাল।
আল্লাহ তাআলা সকল শহিদকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমীন। 🤲🇧🇩

বিদায় নয়, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিবেদন।সামছুল হক কলেজ এর সম্মানিত সহকারী অধ্যাপক জনাব রতন রঞ্জন বালা স্যার ৬০ বছর পূর্ণ ...
02/07/2026

বিদায় নয়, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিবেদন।

সামছুল হক কলেজ এর সম্মানিত সহকারী অধ্যাপক জনাব রতন রঞ্জন বালা স্যার ৬০ বছর পূর্ণ করে দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনের সফল সমাপ্তি টেনে আজ অবসর গ্রহণ করেছেন।

শিক্ষকতা পেশায় তাঁর নিষ্ঠা, সততা, কর্মদক্ষতা এবং শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম স্নেহ সামছুল হক কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। প্রতিষ্ঠানের শিক্ষা, শৃঙ্খলা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

সামছুল হক কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, গভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। মহান আল্লাহর নিকট তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ-শান্তিময়, কল্যাণময় অবসর জীবন কামনা করছি।

শুভ অবসর, প্রিয় স্যার।
সামছুল হক কলেজ পরিবার।

🌹 শুভেচ্ছা ও অভিনন্দন 🌹সামছুল হক কলেজ এর সম্মানিত সভাপতি মহোদয় জনাবা রোকেয়া সুলতানা হক রোজি ম্যাডাম-কে অত্র কলেজের সকল...
25/06/2026

🌹 শুভেচ্ছা ও অভিনন্দন 🌹

সামছুল হক কলেজ এর সম্মানিত সভাপতি মহোদয় জনাবা রোকেয়া সুলতানা হক রোজি ম্যাডাম-কে অত্র কলেজের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।

তাঁর দক্ষ নেতৃত্ব, দূরদর্শী চিন্তাভাবনা এবং শিক্ষা উন্নয়নে নিরলস অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই ফুলের সংবর্ধনার আয়োজন করা হয়।

মহান আল্লাহ তাআলা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য দান করুন। তাঁর নেতৃত্বে সামছুল হক কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে—এই প্রত্যাশা রইল।

💐 শুভেচ্ছান্তেঃ সামছুল হক কলেজ পরিবার 💐

সামছুল হক কলেজ এর এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে বার্ষিক দোয়া অনুষ্ঠান 🌿আজকের এই সুন্দর আয়োজনের মাধ্যমে আ...
25/06/2026

সামছুল হক কলেজ এর এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে বার্ষিক দোয়া অনুষ্ঠান 🌿
আজকের এই সুন্দর আয়োজনের মাধ্যমে আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানানো হলো। আল্লাহ তাআলা যেন তাদের জ্ঞান, প্রজ্ঞা ও উত্তম চরিত্রে সমৃদ্ধ করেন এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য দান করেন।
সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি। 🤲✨
#সামছুল_হক_কলেজ #দোয়া_অনুষ্ঠান #বিদায়ী_সংবর্ধনা

22/06/2026
🐄 ঈদের এই পবিত্র শিক্ষায় গড়ে উঠুক সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের এক সুন্দর সমাজ।🌸 সবাইকে সামছুল হক কলেজ পরিবারের পক...
26/05/2026

🐄 ঈদের এই পবিত্র শিক্ষায় গড়ে উঠুক সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের এক সুন্দর সমাজ।
🌸 সবাইকে সামছুল হক কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🤍🌙

🌸 আলহামদুলিল্লাহ 🌸সামছুল হক কলেজের এডহক কমিটির সম্মানিত সভাপতি হিসেবে জনাব রোকেয়া সুলতানা হক রোজি ম্যাডামকে জানাই আন্তরি...
24/05/2026

🌸 আলহামদুলিল্লাহ 🌸

সামছুল হক কলেজের এডহক কমিটির সম্মানিত সভাপতি হিসেবে জনাব রোকেয়া সুলতানা হক রোজি ম্যাডামকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। 💐

আপনার প্রজ্ঞা, নেতৃত্ব, সততা ও দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে সামছুল হক কলেজ নতুন উচ্চতায় পৌঁছাবে—এই বিশ্বাস আমাদের সবার। শিক্ষা, শৃঙ্খলা ও উন্নয়নের ধারাবাহিকতায় আপনার সফল নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার্থীদের জন্য উন্মোচিত হবে সম্ভাবনার নতুন দ্বার।

আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।
শুভ হোক আপনার দায়িত্বের পথচলা। ✨

#অভিনন্দন #সামছুল_হক_কলেজ #রোকেয়া_সুলতানা_হক_রোজি #শুভকামনা
🌐 www.shc.edu.bd/

Address

Haidarabad College Road, Bangora Bazar Thana, Muradnagar
Cumilla
3543

Alerts

Be the first to know and let us send you an email when সামছুল হক কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to সামছুল হক কলেজ:

Shortcuts

Share