06/01/2023
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূল সনদ উত্তোলনে করণীয়ঃ
→মূল সনদ উত্তোলনের আবেদন অনলাইনে করতে হবে। অনলাইনে আবেদনের লিংকঃ http://103.113.200.36/PAMS/ServiceLogin.aspx
→আবেদনের সময় সাময়িক সনদের স্কান কপি ও নিজের ছবি স্কান করে আপলোড করতে হবে।
→আবেদন করার ১৫ দিনের মধ্যে পেমেন্ট করতে হবে।
→আবেদন সম্পন্ন করে পে স্লিপ ডাওনলোড করে আবেদন ফি ৫০০ টাকা ব্যাংকে জমা দেয়া যাবে অথবা অনলাইনে গেটওয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক কার্ড ব্যবহার করে পেমেন্ট করা যাবে। ব্যাংকে পেমেন্ট করলে পে স্লিপ গেটওয়ে দিয়ে অনলাইনে পেমেন্ট করলে ট্রানজেকশন এসএমএস অথবা পেমেন্ট প্রুফ সংরক্ষণ করে রাখতে হবে।
→আপনার আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এপ্রুভ করা হলে আপনাকে SMS দিয়ে জানানো হবে এছাড়াও লগইন করে সর্বশেষ অবস্থা জানতে পারবেন। সাময়িক সনদ জমা দিয়ে এবং পেমেন্ট স্লিপ / প্রুফ দেখিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় (গাজীপুর) ওয়ান স্টপ সার্ভিস থেকে মূল সনদ সংগ্রহ করতে পারবেন।
→সার্ভারের কাজ পুরোপুরি শেষ হয়নি তাই কিছুদিন পর থেকে আবেদন করতে পারেন।
→এর আগে মূল সনদ সবাই পেতো না যাদের অফার লেটার থাকতো বিদেশে স্টাডি করা কিংবা জবের তারাই পেতো, তবে এখন থেকে উত্তীর্ণ সকল শিক্ষার্থী আবেদন করে মূল সনদ নিতে পারবে।