08/01/2022
মূর্খতা মানে শিক্ষাগত যোগ্যতা না থাকা নয়।
ঠিক তেমনই জ্ঞানী মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়।
মূর্খতা মানে বিবেকহীন হয়ে থাকা।
মূর্খতা মানে ন্যায়ের পাশে না থেকে গায়ের জোরে অন্যায়ের তালে তাল মিলিয়ে চলা।
মূর্খতা মানে নিজের দোষ দেখতে না পাওয়া, মূর্খতা মানে শুধু মাত্র দল ভারী করার নামে ভুল পথে ভুল মানুষের সাথে পায়ে পা মিলিয়ে চলা।
আমাদের এই সমাজে নির্বোধ লোকের দল বরাবরই ভারী হয়।
তারা নিজেদের মাঝে কঠিন একটা জেদ পুষে রাখে,
জিতে যাওয়ার জেদ, নিজেদের অবান্তর কথা ঠিকিয়ে রাখার জেদ, নিজেদের অপারগতা, শূন্যতা, অপূর্ণতা ঢেকে রাখার জেদ।
অন্যকে ভুল প্রমাণিত করার জেদ, যোগ্যতা সম্পন্ন মানুষগুলোকে, সঠিক পথে থাকা মানুষগুলোকে, ন্যায়ের সাথে মাথা উঁচু করে বেঁচে থাকা মানুষগুলোকে পদদলিত করতে না পারার জেদ।
মুর্খতা মানে অদ্ভুত ভাবে নিজেকে নির্বোধ করে রাখা, সজ্ঞানে অন্যায়কে সমর্থন করা।
এই সমাজে মূর্খরা সব সময় বিজয়ের উল্লাসে থাকে।
কারণ তারা নিজেদের খামতি, ভুল, দোষ গুলো কখনো বুঝতেই পারে না।
তারা জিতবেই কখনো কটুকথা ছুড়ে দিয়ে, কখনো ভিত্তিহীন যুক্তি দিয়ে, কখনো দলভারী করে, কখনো অবাধ্যতা প্রকাশ করে।
অথচ, তারা কখনো জানতেই পারেনা নিজেদের অন্যায় আচরণের কারণে অনেক আগেই তারা হেরে গেছে।
এই পৃথিবীতে মূর্খদের জয় সব সময় হবে, কারণ তাদের ধারণা তারা যা বুঝে সেটাই ঠিক তারা তর্কে জিতবে, অবান্তর যুক্তি ফলাবে, কিন্তু কখনো মানবেই না তারা ভুল বিষয়ে কথা বলছে আর কথা বাড়াচ্ছে।
সঠিক মানুষগুলোর আশেপাশে ভীড় হয় না, তাদের হয়ে কথা বলার লোক থাকে না, তারা জয়ী হয় না।
কিন্তু উপরে যিনি বসে আছেন তিনিই জানেন সঠিক পথে থাকা মানুষগুলোর মনুষ্যত্বের কথা, তারা মানুষের বিপদে পাশে থাকে শুধু মাত্র মানুষের প্রয়োজনে দল ভারী করার জন্য নয়।
তারা স্বার্থ খোঁজে না, কারণ তারা জানে সঠিক পথে চলাটা কিছুটা কঠিন হলেও ভীষণ সুন্দর-এই পথে একা চলা যায় সঙ্গীর দরকার হয় না।
মূর্খতা মানে ইচ্ছাকৃতভাবে নির্বোধ থাকা ।
Collected....