Darunnazat Academy

Darunnazat Academy An Arabic & English Version Madrasah

দারুননাজাত একাডেমির ‘সেকেন্ড ইংলিশ কার্নিভ্যাল’।সপ্তাহব্যাপী ইংলিশ কার্নিভালে ‘স্টোরি টেলিং’, ‘পোস্টার প্রেজেন্টেশন’, ‘স...
18/08/2026

দারুননাজাত একাডেমির ‘সেকেন্ড ইংলিশ কার্নিভ্যাল’।

সপ্তাহব্যাপী ইংলিশ কার্নিভালে ‘স্টোরি টেলিং’, ‘পোস্টার প্রেজেন্টেশন’, ‘স্লাইড প্রেজেন্টেশন’, ‘ইংরেজি সাহিত্য ও ব্যাকরণ প্রতিযোগিতা’, ‘ইংরেজি কবিতা আবৃত্তি’, ‘সাইমন সেইজ গেইম’ ও ‘ট্রেজার বক্স চ্যালেঞ্জ’-এর মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিন শতাধিক শিক্ষার্থী।

ঠিকানা: দারুননাজাত একাডেমি, শহরপল্লী আ/এ, মাতুয়াইল (সাইনবোর্ড), ডেমরা, ঢাকা— ১৩৬২
প্রয়োজনে: 01879-658767, 01770-082755

দারুননাজাত একাডেমির ‘সেকেন্ড ইংলিশ কার্নিভ্যাল’ এর নিউজ ঢাকা মেইলে! সপ্তাহব্যাপী ইংলিশ কার্নিভালে ‘স্টোরি টেলিং’, ‘পোস্ট...
16/08/2026

দারুননাজাত একাডেমির ‘সেকেন্ড ইংলিশ কার্নিভ্যাল’ এর নিউজ ঢাকা মেইলে!

সপ্তাহব্যাপী ইংলিশ কার্নিভালে ‘স্টোরি টেলিং’, ‘পোস্টার প্রেজেন্টেশন’, ‘স্লাইড প্রেজেন্টেশন’, ‘ইংরেজি সাহিত্য ও ব্যাকরণ প্রতিযোগিতা’, ‘ইংরেজি কবিতা আবৃত্তি’, ‘সাইমন সেইজ গেইম’ ও ‘ট্রেজার বক্স চ্যালেঞ্জ’-এর মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শিক্ষার্থী।

সপ্তাহব্যাপী ইংলিশ কার্নিভালে ‘স্টোরি টেলিং’, ‘পোস্টার প্রেজেন্টেশন’, ‘স্লাইড প্রেজেন্টেশন’, ‘ইংরেজি সাহিত্য ....

আগামীকাল দারুননাজাত একাডেমিতে ২য় ইংরেজি কার্নিভাল–২০২৬! শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও উপস্...
14/08/2026

আগামীকাল দারুননাজাত একাডেমিতে ২য় ইংরেজি কার্নিভাল–২০২৬!

শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও উপস্থাপনা-দক্ষতা বিকাশের লক্ষ্যে আগামীকাল দারুননাজাত একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় ইংরেজি কার্নিভাল–২০২৬।

এ আয়োজনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে নানা ধরনের শিক্ষামূলক, সৃজনশীল ও মজাদার ইভেন্টে—

🎤 Storytelling
🖼️ Picture Description
📋 Poster Paper Presentation
💻 Slide Presentation
📚 Literature & Grammar Competition
🎭 Poem Recitation with Acting Out
🎮 Simon Says Game
👅 Tongue Twister
🐯 Guess the Animal
🎁 Treasure Box Challenge
এছাড়াও থাকছে আরও নানা আকর্ষণীয় আয়োজন।

প্রতিযোগিতা শুরু: সকাল ৯:৩০ মিনিটে

ইংরেজি ভাষাকে শুধু বইয়ের পাতায় নয়, আনন্দ, সৃজনশীলতা ও বাস্তব প্রয়োগের মাধ্যমে শেখার এক প্রাণবন্ত আয়োজন হতে যাচ্ছে এই ইংরেজি কার্নিভাল।

আপনি সবান্ধবে আমন্ত্রিত!
এসে দেখুন আমাদের শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতার চমৎকার প্রকাশ। উপভোগ করুন বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা ও প্রাণবন্ত পরিবেশ।

দারুননাজাত একাডেমি—শেখা হোক আনন্দের, ইংরেজি হোক আত্মবিশ্বাসের ভাষা। 🌿

স্থান: দারুননাজাত একাডেমি অডিটোরিয়াম
তারিখ: ১৫ আগস্ট, ২০২৬
সময়: সকাল ৯:৩০টা

আপনার উপস্থিতিই আমাদের শিক্ষার্থীদের অনুপ্রেরণা।

সিনিয়র শিক্ষক (বাংলা) পদে নিয়োগ পরীক্ষার রোল ও সিট প্ল্যানপরীক্ষার সময়সূচি-ক। তারিখ: ১৪ আগস্ট, ২০২৬ খ্রি.খ। বার: শুক্...
13/08/2026

সিনিয়র শিক্ষক (বাংলা) পদে নিয়োগ পরীক্ষার রোল ও সিট প্ল্যান

পরীক্ষার সময়সূচি-
ক। তারিখ: ১৪ আগস্ট, ২০২৬ খ্রি.
খ। বার: শুক্রবার
গ। সময়: সকাল ১০:০০ টা (উপস্থিতি সকাল ৯:৩০ টা)

(অন্যান্য পদের পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে)

ঠিকানা: দারুননাজাত একাডেমি, শহরপল্লী আ/এ, মাতুয়াইল (সাইনবোর্ড), ডেমরা, ঢাকা— ১৩৬২
প্রয়োজনে: 01879-658767, 01770-082755

নিয়োগ পরীক্ষার (লিখিত) জরুরি বিজ্ঞপ্তি১। পদ : সিনিয়র শিক্ষক (বাংলা)২। পরীক্ষার সময়সূচি—ক। তারিখ : ১৪ আগস্ট, ২০২৬ খ্রি...
05/08/2026

নিয়োগ পরীক্ষার (লিখিত) জরুরি বিজ্ঞপ্তি

১। পদ : সিনিয়র শিক্ষক (বাংলা)

২। পরীক্ষার সময়সূচি—
ক। তারিখ : ১৪ আগস্ট, ২০২৬ খ্রি.
খ। বার : শুক্রবার
গ। সময় : সকাল ১০:০০ টা

বি. দ্র. নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তপূরণকারী সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
(অন্যান্য পদের পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে)

ঠিকানা: দারুননাজাত একাডেমি, শহরপল্লী আ/এ, মাতুয়াইল (সাইনবোর্ড), ডেমরা, ঢাকা— ১৩৬২

প্রয়োজনে: 01879-658767, 01770-082755

‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস ২০২৬ উপলক্ষে গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ...
05/08/2026

‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস ২০২৬ উপলক্ষে গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত। দারুননাজাত একাডেমি আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন দারুননাজাত একাডেমির আরবি প্রভাষক উস্তাদ আবু ছালেহ।

ঠিকানা: দারুননাজাত একাডেমি, শহরপল্লী আ/এ, মাতুয়াইল (সাইনবোর্ড), ডেমরা, ঢাকা— ১৩৬২
প্রয়োজনে: 01879-658767, 01770-082755

দারুননাজাত একাডেমির উদ্যোগে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত। ৩১ জুলাই, ২০২৬ খ্রি. দারুননাজাত একাডেমির ...
03/08/2026

দারুননাজাত একাডেমির উদ্যোগে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত।

৩১ জুলাই, ২০২৬ খ্রি. দারুননাজাত একাডেমির উদ্যোগে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ছয়শত প্রতিযোগী অংশগ্রহণ করে, যা শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যাপক আগ্রহ ও আস্থার বহিঃপ্রকাশ।

দারুননাজাত একাডেমি ও দারুননাজাত মহিলা মাদরাসায় সুশৃঙ্খল পরিবেশে প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তার প্রসার এবং সুপ্ত প্রতিভা অন্বেষণের লক্ষ্যেই এ আয়োজন।

প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করেন। তাঁরা দারুননাজাত একাডেমির এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

দারুননাজাত একাডেমি বিশ্বাস করে, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই রয়েছে অফুরন্ত সম্ভাবনা। যথাযথ পরিচর্যা, অনুপ্রেরণা ও সুযোগের মাধ্যমে সেই সম্ভাবনাকে বিকশিত করাই আমাদের অঙ্গীকার।

মহান আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং শিক্ষার্থীদের জ্ঞান, প্রজ্ঞা, নৈতিকতা ও উত্তম চরিত্রে সমৃদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। আমীন।

ঠিকানা: দারুননাজাত একাডেমি, শহরপল্লী আ/এ, মাতুয়াইল (সাইনবোর্ড), ডেমরা, ঢাকা— ১৩৬২
প্রয়োজনে: 01879-658767, 01770-082755

দারুননাজাত একাডেমিতে শিক্ষা উপকরণের মাধ্যমে আনন্দময় ও কার্যকর পাঠদান।আমরা বিশ্বাস করি, শেখা হবে আনন্দের, পাঠ হবে সহজবোধ্...
02/08/2026

দারুননাজাত একাডেমিতে শিক্ষা উপকরণের মাধ্যমে আনন্দময় ও কার্যকর পাঠদান।

আমরা বিশ্বাস করি, শেখা হবে আনন্দের, পাঠ হবে সহজবোধ্য এবং শিক্ষা হবে জীবনমুখী।

এই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের পাঠদানকে আরও আকর্ষণীয়, অংশগ্রহণমূলক ও ফলপ্রসূ করতে শ্রেণিকক্ষে নিয়মিত ব্যবহার করা হয় বিভিন্ন আধুনিক ও কার্যকর শিক্ষা উপকরণ (Teaching-Learning Materials - TLM)।

শিক্ষা উপকরণের মাধ্যমে পাঠদান শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি করে, জটিল বিষয় সহজে বুঝতে সহায়তা করে, কৌতূহল ও সৃজনশীলতার বিকাশ ঘটায় এবং শেখাকে আনন্দময় অভিজ্ঞতায় পরিণত করে। ফলে তারা শুধু মুখস্থ নয়, বরং বিষয়বস্তু গভীরভাবে অনুধাবন ও বাস্তব জীবনে প্রয়োগ করার সক্ষমতা অর্জন করে।

দারুননাজাত একাডেমি প্রতিটি শিক্ষার্থীর মেধা, সৃজনশীলতা, নৈতিকতা ও দক্ষতার বিকাশে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষা হোক আনন্দের, জ্ঞান হোক উপলব্ধির, আর প্রতিটি শ্রেণিকক্ষ হোক শেখার প্রাণবন্ত এক অনন্য পরিবেশ।

ঠিকানা: দারুননাজাত একাডেমি, শহরপল্লী আ/এ, মাতুয়াইল (সাইনবোর্ড), ডেমরা, ঢাকা— ১৩৬২
প্রয়োজনে: 01879-658767, 01770-082755

দারুননাজাত একাডেমির আরবি ভাষা ও সাহিত্য বিভাগে নতুন শিক্ষকমণ্ডলির যোগদান। আলহামদুলিল্লাহ!দারুননাজাত একাডেমির আরবি ভাষা ও...
01/08/2026

দারুননাজাত একাডেমির আরবি ভাষা ও সাহিত্য বিভাগে নতুন শিক্ষকমণ্ডলির যোগদান।

আলহামদুলিল্লাহ!

দারুননাজাত একাডেমির আরবি ভাষা ও সাহিত্য বিভাগে দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত, তরুণ, মেধাবী, আন্তরিক ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলি যুক্ত হয়েছেন।

আমরা বিশ্বাস করি, তাঁদের জ্ঞান, প্রজ্ঞা, আন্তরিকতা এবং শিক্ষাদানের অভিজ্ঞতা আমাদের প্রিয় শিক্ষার্থীদের আরবি ভাষা ও সাহিত্যে দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিকতা, আদব-আখলাক ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

মহান আল্লাহ তাআলা সম্মানিত শিক্ষকমণ্ডলির ইলম, আমল ও খেদমতে বরকত দান করুন। তাঁদের মাধ্যমে দারুননাজাত একাডেমির কোমলমতি শিক্ষার্থীদের দ্বীন ও দুনিয়ার কল্যাণে যোগ্য, সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করুন। তাঁদের এই খেদমত কবুল করুন। আমীন।

যোগদানকৃত শিক্ষক মন্ডলীর পরিচিতি-
Md. Mahmudur Rahman
B. A. Honours, M.A., Al-Quran & Islamic Studies
Islamic Arabic University
Dawra-e-Hadith (Jiyyad Jiddan), Ifta (Mumtaz)
Al Haiatul Uliya Lil Jamiatil Qwamia

Jakiya Sultana Shifa
B.A. Honours, M.A., Department of Arabic
University of Dhaka
Dawra-e-Hadith (Mumtaz)
Al Haiatul Uliya Lil Jamiatil Qwamia

Abdul Hai Mahmud
B.A. Honours, M.A., Al-Hadith & Islamic Studies
Islamic Arabic University
Dawra-e-Hadith (Mumtaz)
Al Haiatul Uliya Lil Jamiatil Qwamia

ঠিকানা: দারুননাজাত একাডেমি, শহরপল্লী আ/এ, মাতুয়াইল (সাইনবোর্ড), ডেমরা, ঢাকা— ১৩৬২
প্রয়োজনে: 01879-658767, 01770-082755

দারুননাজাত একাডেমির উদ্যোগে আয়োজিত ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা–২০২৬ এর সময়সূচি ও সিট প্ল্যান।ঠিকানা: দারুননাজাত একাডেমি,...
30/07/2026

দারুননাজাত একাডেমির উদ্যোগে আয়োজিত ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা–২০২৬ এর সময়সূচি ও সিট প্ল্যান।

ঠিকানা: দারুননাজাত একাডেমি, শহরপল্লী আ/এ, মাতুয়াইল (সাইনবোর্ড), ডেমরা, ঢাকা— ১৩৬২
প্রয়োজনে: 01879-658767, 01770-082755

Address

88/C, Abdul Latif Bhuiyan Road, Shahorpolli R/A, Matuail New Town, Dhaka
Demra
1362

Opening Hours

Monday 07:30 - 21:00
Tuesday 07:30 - 21:00
Wednesday 07:30 - 21:00
Thursday 07:30 - 21:00
Friday 07:30 - 21:00
Saturday 07:30 - 21:00
Sunday 07:30 - 21:00

Telephone

+8801879658767

Alerts

Be the first to know and let us send you an email when Darunnazat Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Darunnazat Academy:

Shortcuts

Share