29/05/2026
প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করতেছি ইউরোপের কোন কোন দেশে সহজেই ভিসা করা যায় বাংলাদেশ থেকে! আমার মত অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা প্রতিনিয়ত ইউরোপের ভিসা ইনফরমেশন শেয়ার করতেছে তবু কেন বাংলাদেশীরা এত টাকা লস করে দালালের মাধ্যমে?
শত শত ভিডিও তৈরি করেছি ইউরোপের ভিসা নিয়ে কোন দেশে সহজে ভিসা দেয় সেটার উপর ভিত্তি করে, তবুও আমরা টাকা মা***রা খাই, ভুলটা আমাদের নাকি অন্য মানুষের? ভুলটা আমাদের নিজেদেরই কারণ দালাল যে দেশের কথা বলে সেদেশেই চোখ বুজে ফাইল জমা করে ফেলি, আদৌ সেই দেশের ভিসা হবে কিনা বা ভিসা চালু রয়েছে কিনা বাংলাদেশীদের জন্য সেটা যাচাই করি না!
এই মুহূর্তে সবচাইতে ভালো ভিসা দিচ্ছে বাংলাদেশীদের রোমানিয়া,পর্তুগাল, ইতালি, নর্থ ম্যাসেডোনিয়া, সার্বিয়া, মলদোবা,মনটিনিগ্রো, এছাড়াও অন্যান্য কিছু দেশ রয়েছে খুবই সীমিত আকারে ভিসা দিচ্ছে! কিন্তু প্রশ্ন হচ্ছে সীমিত আকারে আপনি যাবেন কেন? যেখানে সবচাইতে ভালো ভিসা হচ্ছে সেখানে জমা করুন? তাহলে তো আর টাকা পয়সা লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে না!
লিথুনিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোবেনিয়া, স্লোভাকিয়া,গ্রীস দেশগুলোতে আমাদের জন্য ভিসা রেশিও খুবই কম কেন এই দেশগুলোর মধ্যে আপনি আবেদন করবেন দালালের কথা শুনে? যখন এই দেশগুলোর মধ্যে আবেন করবেন তো মা****রা খাবেন না তো কি করবেন? পরে গ্রুপে গ্রুপে পোস্ট করবেন দালাল আমার টাকা মেরে দিছে! নিজের ভবিষ্যতে শেষ পরিবারও শেষ!