14/05/2026
বুয়েট Regular Master's in URP পোস্টগ্রাজুয়েশন প্রোগ্রামঃ
১. URP কি?
- Urban & Regional Planning ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না, তবে ইঞ্জিনিয়ারিং রিলেটেড মাল্টি-ডিসিপ্লিনারি ফিল্ড। মূলত Civil Engineering, Architecture, Geography এবং সামাজিক বিজ্ঞানের সংমিশ্রণ, যেখানে পলিসি ও স্কিল বেইজড কারিকুলাম রয়েছে।
২. MURP কি রেগুলার মাস্টার্স নাকি ইভেনিং মাস্টার্স?
- বুয়েটে ইভেনিং মাস্টার্স কোর্স সিস্টেম চালু নাই। রেগুলার মাস্টার্সের রেগুলার স্টুডেন্টদের সাথে ক্লাস পরিচালিত হয়। রেগুলার বুয়েটিয়ানের মতই সকল সুযোগ-সুবিধা।
৩. কোন সময়ে আবেদন করতে হয়?
- প্রতিবছর এপ্রিলে/অক্টোবরে ফলস শুরু হয়। তবে এবার জুলাই/অক্টোবর মাসে সার্কুলার দিবে। (সম্ভাব্য)
* সার্কুলারের তারিখ: জুলাই/অক্টোবর (সম্ভাব্য)
* রিটেন এক্সাম: সার্কুলার পাবলিশের ১৫ দিনের মধ্যে
* ভাইভা: রিটেন এক্সাম দেওয়ার ৭ দিনের মধ্যে
* ক্লাস শুরু: ভাইভা দেওয়ার ৭ দিনের মধ্যে
৪. ডিগ্রি/ন্যাশনাল/প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবেদন করতে পারবে?
- যে কোন ডিগ্রি, ন্যাশনাল, প্রাইভেট, পাব্লিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবেদন করতে পারবে। শুধু আপনার শিক্ষা প্রতিষ্ঠান UGC স্বীকৃত এবং আপনার ব্যাচেলরে URP ইকুয়েভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে। ডিগ্রির ক্ষেত্রে ফার্স্ট ক্লাস সহ মাস্টার্স থাকা লাগবে।
৫. সিজিপির রিকোয়ারমেন্ট কত?
- S.S.C - 3.50
- H.S.C - 2.00
- Bachelor - 2.50
- Ssc বা Hsc দুটোর যে কোন একটায় ৩.৫০ থাকতে হবে। আরেকটায় ২.০০ লাগবে।
- ডিপ্লোমা/দাখিল/আলিম হলেও একই।
- ডিগ্রি পাশ হলে মাস্টার্সে- ৩.০০ লাগবে।
সিজিপিএ তেমন প্রভাব রাখে না। তবে ন্যূনতম সিজি ৩.০০+ আপনার প্রোফাইল ভারী করবে।
৬. আবেদন ফি কত টাকা?
- ৫০০ টাকা।
৭. কতবার আবেদন করা যায়? বয়সসীমা কত?
- বারবার আবেদন করা যায়। যতবার খুশি এক্সাম দেওয়া যায়। স্টাডি গ্যাপ কিংবা বয়সে কোন বাধা নেই।
৮. এইটা কি ফুল টাইম নাকি পার্ট টাইম মাস্টার্স?
- ফুল টাইম / পার্ট টাইম দুটি অপশনই আছে।
৯. MURP তে পোস্টগ্রাজুয়েশন করতে কত সময় লাগে?
- ফুলটাইমঃ থিসিস সহঃ ১.৫-২ বছর।
- পার্ট টাইমঃ থিসিস সহঃ ২.৫-৩ বছর
১০. কত ক্রেডিটের কোর্স?
- for BURP ব্যাকগ্রাউন্ড: টোটাল ৩৬ ক্রেডিট
- for Non-BURP ব্যাকগ্রাউন্ড: টোটাল ৪৮ ক্রেডিট
প্রতি কোর্স ৩ ক্রেডিট। ফুল টাইমে এক সেমিস্টারে সর্বনিম্ন ৪ টি কোর্স নিতে হবে। পার্ট টাইমে এক সেমিস্টারে ১-৩ টি কোর্স নিতে পারবেন ইচ্ছানুযায়ী।
১১. সপ্তাহে কতদিন ক্লাস হয়? কত সময় হয়?
- শনি থেকে বুধবার ক্লাস হয়। বৃহস্পতি ও শুক্রবার ছুটি।
- ক্লাস সময়: সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা
- প্রতি ক্লাস ডিউরেশন: ২-৩ ঘন্টা।
১২. কোর্স চয়েজ করার সুবিধা আছে?
- জ্বি আছে। কোর্স সিলেক্টের আগেই ক্লাস রুটিন দেয় তাই সপ্তাহের ৫ দিনের মধ্যে কোর্স অনুযায়ী ডেট বেছে নেওয়ার সুযোগ আছে।
আপনি চাইলে এক সেমিস্টারে ৪ টি কোর্স নিয়ে, এক দিনে দুইটা করে কোর্সের ক্লাস ফেলবেন, সপ্তাহে ২ দিনে ৪ টা কোর্সের ক্লাস করে সেমিস্টার চালাতে পারবেন। সেই ক্ষেত্রে শুধু শনি ও রবিবার ক্লাস করেও মাস্টার্স শেষ করতে পারবেন।
১৩. প্রাইভেট/সরকারী চাকরির পাশাপাশি কি ক্লাস করা সম্ভব?
- জ্বি সম্ভব, তবে পার্ট টাইম স্টুডেন্টশিপ নিতে হবে। আর অফিসের NOC (No Objection Certificate) অথবা LOC (Letter of Consent) লাগবে। তবে পার্ট টাইমে আবাসিক হল পাবেন না।
সেই ক্ষেত্রে শুধু শনিবার যেই ২ টা ক্লাস রুটিনে থাকবে শুধু সেই ২ টা কোর্স সেমিস্টারে রেজিস্টার করবেন। এভাবে সপ্তাহে ১ দিন ক্লাস করে সেমিস্টার শেষ করতে পারবেন।
১৪. সম্পূর্ণ মাস্টার্স ডিগ্রি কম্পলিট করতে টোটাল কত খরচ হবে?
- ডিপার্টমেন্ট ও আবাসিক হল খরচ মিলিয়ে আনুমানিক ৮-১০ হাজার টাকা।
১৫. আন্ডারগ্রাজুয়েট সাবজেক্ট রিকোয়ারমেন্ট কি?
- সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে URP রিলেভেন্ট Equivalent Degree মান সম্পন্ন সাবজেক্ট গুলি হাইলি এলিজিবল।
বুয়েট প্রোসপেক্টাসে উল্লেখিত এলিজিবল সাবজেক্টঃ
সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিঃ
* অর্থনীতি
* সোশিওলজি
* সোশ্যাল ওয়ার্ক/ওয়েলফেয়ার
* পাবলিক এডমিনিস্ট্রেশন
* ডেভেলপমেন্ট স্টাডিজ
সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিঃ
* স্ট্যাটাসটিকস
* সিভিল ইঞ্জিনিয়ারিং
* আর্কিটেকচার
* ইইই/সিএসই
* ম্যাথমেটিকস/এপ্লাইড ম্যাথ
* ফিজিক্স
* কেমিস্ট্রি
* জিওগ্রাফি
* জিওলজি
* ইউআরপি
* এগ্রিকালচারাল ইকোনোমিকস
* যে কোন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট।
১৬. বিবিএ/কলা অনুষদ থেকে আবেদন করা যাবে?
- আবেদন করা যাবে। তবে আবেদন স্ক্রিনিংয়ের পর ওয়েবসাইটে রিটেন টেস্টের জন্যে এলিজিবল লিস্টে নাম আসলে কেবল এক্সাম দিতে পারবেন। সম্ভাবনা ক্ষীণ।
১৭. আবেদন ও ভর্তি প্রক্রিয়া কি?
- বুয়েট ওয়েব সাইটে অনলাইন আবেদন করতে হবে।
- প্রিলি স্ক্রিনিং হবে (সাবজেক্ট এলিজিবিলিটি চেক)
- রিটেন টেস্ট এক্সাম (অনলি ফর এলিজিবল স্টুডেন্ট)
- ভাইভা (ফর্মালিটিজ তাই কেউ বাদ পরে না, শুধু কাগজপত্র জমা নেয়)
১৮. মাস্টার্সের শিক্ষার্থীদের জন্যে আবাসিক হল আছে?
- জ্বি, ছেলেদের জন্যে শহীদ স্মৃতি হল, মেয়েদের জন্যে সাবেকুন নাহার সনি হল।
১৯. কতজন আবেদন করে এবং কয়টি সিট ফাকা আছে?
- আনুমানিক ৩০০ জনের মত আবেদন করে, সিট আছে ৪০ টি।
২০. URP থেকে থিসিস/প্রজেক্ট সহ মাস্টার্স করলে কি কি অপরচুনিটি ক্রিয়েট হবে?
- মাস্টার্স থিসিস ফেলোশিপ- ৩০০০০/=
- মাস্টার্স পরবর্তী PhD ফেলোশিপ - ৪৫০০০/=
- ৯ম গ্রেড স্কেলে TA বা RA হওয়ার সুযোগ।
- বুয়েটে আবাসিক হল (ছেলে ও মেয়ে উভয়ের জন্যে)
- শিক্ষকতা, রিয়েল এস্টেট, ডেভেলপমেন্ট সেক্টর, কনসাল্টিং ফার্মে উচ্চ বেতনে চাকরি।
- UNDP, World Bank, Brac সহ দেশী-বিদেশী এনজিওতে জবের সুযোগ
২১. URP তে স্কিল্ড+স্পেশালাইজড হইলে ফিউচার ক্যারিয়ারে কি কি হওয়া যায়?
- Urban Planner
- Climate & SDG goals Expert
- Transport Planner
- GIS Specialist
- Development Consultant
- Policy Maker
- Environmental Specialist
২২. URP তে মাস্টার্স করার অসুবিধা গুলো কি?
- প্রতি ২০ জনে কেবল ৫ জন থিসিস নেয়। স্ট্রিক্ট একাডেমিক রুলস এবং স্টিফ কারিকুলামের কারণে বাকিরা আগ্রহ কম দেখায়। তবে "থিসিসের" পরিবর্তে "প্রজেক্ট" নিলে ফ্লেক্সিবিলিটি রয়েছে। অন্যান্য মাস্টার্স ডিগ্রির তুলনায় সময় বেশি লাগে। খুব প্যাশনেট, ডেডিকেটেড, ফোকাসড ফিউচার গোল না থাকলে, MURP তে না আসাই বেটার।
২৩. এডমিশনে চান্স পাইতে রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকতে হয়? হইলে কিরকম?
- প্রয়োজন নাই। তবে এক্সট্রাকারিকুলার এক্টিভিটিজ আবেদনে সংযুক্ত করতে হয়। প্রাইমেরি স্ক্রিনিংয়ে রিটেন টেস্টে এলিজিবল হইতে আপনাকে আগায়ে রাখতে পারে।
২৪. এডমিশন এক্সাম এবং ডিগ্রি কারিকুলাম কোন ভার্সনে?
- অবশ্যই, ইংরেজী ভার্সন।
২৫. আবেদন পদ্ধতি ও সার্কুলার আপডেট কোথায় পাবো?
- বুয়েট Postgraduate Admission এর ওয়েবসাইটে সার্কুলার, প্রোসপেক্টাস, অর্ডিন্যান্স পাবেন।
লিংকঃ https://www.buet.ac.bd/web/ #/admission/2
২৬. বুয়েটের অন্যান্য ডিপার্টমেন্টের মাস্টার্স বা PhD করার গাইডলাইন কি?
- বুয়েটে প্রতিটা ডেপ্টে পোস্টগ্রাজুয়েশন প্রোগ্রাম রুলস এন্ড প্রসিডিউর আলাদা। অন্যান্য ডিপার্টমেন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা নাই। বুয়েট ECE Building, ICT Floor (পলাশীর মোড়) অথবা এডমিনিস্ট্রেশন বিল্ডিং অথবা নিজ নিজ ডিপার্টমেন্টে/ইন্সটিটিউট থেকে তথ্য নেওয়া ভাল। পিএইচডির ক্ষেত্রেও এক।
২৭. কেন MURP ডিগ্রি নেওয়া উচিত?
- আপনি যদি নিম্নোক্ত বিষয়ে স্কিল্ড ও রিসার্চ বেইজড ক্যারিয়ার করে উচ্চশিক্ষা নিতে চান-
- Urban Growth & Land Use Change
- Transportation & Mobility Planning
- Climate Change & Disaster Resilient Planning
- GIS & Spatial Analysis
- Housing & Informal Settlements
- Sustainable Development Goals
- Population & Migration Impact
- Urban Governance & Policy Research
- Regional Development & Rural Planning
- Agricultural Economics & Renewable Resources
- Environmental related field.
অথবা,
* আপনি যদি রিসার্চ বেইজড ক্যারিয়ার করতে চান। ফ্যাকাল্টি টিচারদের সাথে TA/RA হয়ে কাজ করতে চান।
* আপনি ব্যাচেলরে রিসার্চ প্রোপার্লি শিখেন নাই কিন্তু এখন রিসার্চ করার একটা প্লাটফর্ম খুঁজছেন, তবে সুপারভাইজারের অভাবে কাজ শিখতে পারছেন না৷
* আপনার যদি পার্টটাইম স্টুডেন্টশিপ নিয়ে প্রাইভেট জব করে ডিগ্রি শেষে প্রমোশন পেতে চান। অথবা আপাতত ঢাকায় থেকে লম্বা সময়ের পাশাপাশি জব প্রিপারেশন নিতে চান।
* আপনি যদি ভবিষ্যতে SPSS/Python/R Programming, GIS, AutoCad, Remote Sensing এর মত স্কিলবেইজড কাজ শিখতে চান।
* লং রানে একাডেমিক ও স্কিল বেইজড ক্যারিয়ার প্লানের কথা চিন্তা করেন ও USA, UK, Canada, Australia বেইজড বিদেশী জব মার্কেট ধরতে চান।
* আপনার স্বপ্ন যদি হয় URP রিলেটেড কোন টপিকে উচ্চশিক্ষা নিতে Thesis, Research Paper এবং বিদেশের টপ র্যাংক ইউনিভার্সিটিতে স্কলারশিপ সহ PhD করা।
* আপনার যদি নিজের ফিল্ড/ডিসিপ্লিনারি আর ভাল না লাগে, একাডেমিক ক্যারিয়ার সুইচ করতে চান।
* আপনি যদি বুয়েটের মত প্রতিষ্ঠানের হল+ফেলোশিপের মত অপরচুনিটিজ গুলো কাজে লাগিয়ে স্বল্প খরচে থিসিস সহ মাস্টার্স ডিগ্রি করতে চান।
* দেশী-বিদেশী এনজিও বেইজড জব, স্পেশিয়ালিস্ট হয়ে RAJUK, UNDP, World Bank, Real Estate ও বিভিন্ন রিসার্চ ফার্মে হেলথি স্যালারির জব করতে চান।
* আপনার জীবনে ভাল কোন একাডেমিক সফলতা নেই, শুধুই ফ্রাস্ট্রেশন। মাঝ সময়ে হঠাৎ একটা একাডেমিক কামব্যাক দিয়ে নিজেকে আবিষ্কার করতে চান নতুন করে।
২৮. কেন MURP ডিগ্রিতে আসা উচিত না?
- আপনার যদি একাডেমিক পড়াশুনা ও রিসার্চের প্রতি অনীহা থাকে।
- কোন গোল/এমবিশন ছাড়া শুধু বুয়েট ট্যাগ দেখে মাস্টার্স করতে আগ্রহী হলে।
- লং টার্ম ধৈর্য সহকারে থিসিস বা পড়াশুনা করার প্রতি আগ্রহ না থাকলে।
- যদি আপনার ডেডিকেশন ও ডিসিপ্লিন কম থাকে, প্রচন্ড কর্মবিমুখ ও অলস হোন এবং ডিজিটাল লিটারেসি শূন্য হয়।
BUET, MURP এডমিশনের জন্যে Syllabus ও Previous Year Question, Guidelines & Paid Course সম্পর্কে ধারণা পেতে হোয়াটসঅ্যাপ করুন- https://wa.me/+8801303097122
Instructor:
-----------------
Rayhan Arcadia
MURP, BUET
M.S.S. Development Studies, DU
B.S.S Economics, RU