05/07/2026
আমরা গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদের সঙ্গে জানাচ্ছি যে, ১০ জুলাই ঐতিহাসিক 'মহাখালী ব্লকেড' দিবস উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, তিতুমীর কলেজ কর্তৃক পূর্বঘোষিত 'লহু রাঙা জুলাই' অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও কলেজ প্রশাসন হঠাৎ করে শহীদ বরকত মিলনায়তন ব্যবহারের পূর্বানুমতি প্রত্যাহার করেছে।
প্রশাসনের পক্ষ থেকে "রাজনৈতিক চাপ"-এর অজুহাত দেখিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং শিক্ষাঙ্গনে মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক চর্চা এবং সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অধিকারকে প্রশ্নবিদ্ধ করে।
আমরা মনে করি, কোনো বৈধ ও শান্তিপূর্ণ কর্মসূচিকে অস্বচ্ছ ও অস্পষ্ট কারণ দেখিয়ে বাধাগ্রস্ত করা শিক্ষাপ্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং কলেজ প্রশাসনের প্রতি অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি গণতান্ত্রিক অধিকার ও শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ রক্ষায় সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
শাহ আলম তানভীর
মূখ্য সংগঠক, তিতুমীর ছাত্রশক্তি।