19/05/2026
ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজকে ঘিরে ষড়যন্ত্র, অনিয়ম ও দলীয়করণের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ
রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজ বর্তমানে ফ্যাসিস্ট ও গোপন ষড়যন্ত্রকারীদের কবলে পড়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে অধ্যক্ষদের ছত্রছায়ায় বিভিন্ন বিভাগের কিছু শিক্ষক অন্যায় সুযোগ-সুবিধা গ্রহণ এবং দলীয় ছত্রছায়ায় থেকে কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গকে সম্পূর্ণ ধ্বংস করেছেন। বর্তমান অধ্যক্ষের সরলতার সুযোগ নিয়ে তারা পুনরায় নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। অর্থনীতি বিভাগের অধ্যাপক মশিউর রহমান ও সাবির আমিন রেজা সরাসরি সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদের নির্বাচনী এজেন্ট হিসেবে কলেজের শিক্ষকদের নিকট থেকে প্রায় ৫০ লক্ষ টাকা সংগ্রহ করেছেন। এ কাজে তাদের সহযোগিতা করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক সুরুজ্জামান, বাংলা বিভাগের অধ্যাপক আশরাফ, অধ্যাপক জিনাত শাহানা, ড. রেহানা শারমিন, জনাব আব্দুল হাদী, জনাব আমিনুল হক, জনাব খোরশেদ আলম রবিন, জনাব শাহনাজ আখতার, জনাব সাহাগীর হোসেন, জনাব এরশাদুল ইসলাম সৈকত, জনাব নজিবুল্লাহ এবং জনাব মাহাবুবা বেগম। এদের মধ্যে কেউ আওয়ামী লীগের দলীয় পদধারী, আবার কেউ বিগত অধ্যক্ষের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সকল অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের সঙ্গে জড়িত ছিলেন।
ব্যবস্থাপনা বিভাগের জনাব শহিদুল ইসলাম, গণিত বিভাগের ড. মো. শহিদুল ইসলাম, ফিন্যান্স বিভাগের রফিকুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের মেহেরুল হাসান এবং জাহাঙ্গীর হোসেন-এরা সবাই দলীয় পদধারী।
ফ্যাসিস্ট সরকারের পতনের পরও তারা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় লাঠিসোঁটা হাতে জনগণের বিরুদ্ধে পতিত আওয়ামী লীগের পক্ষে রাজপথে মিছিলে অংশগ্রহণ করেছেন। এসব ষড়যন্ত্রকারী শিক্ষকদের পৃষ্ঠপোষকতা ও উসকানি দিয়ে যাচ্ছেন ইতিহাস বিভাগের জনাব রফিকুল আলম। বিগত গভর্নিং বডি নির্বাচনে তিনি পতিত স্বৈরাচারের দোসরদের প্রতিষ্ঠার শপথ নিয়েই গভর্নিং বডির সদস্য হয়েছেন। বর্তমানে তিনি নিজেকে নব্য জাতীয়তাবাদী হিসেবে উপস্থাপনের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। ঐতিহ্যবাহী ও স্বনামধন্য এই বিদ্যাপীঠের সুনাম ও মর্যাদা রক্ষার্থে সরকারের সর্বোচ্চ মহল, কলেজ গভর্নিং বডি, প্রশাসন, শিক্ষকবৃন্দ, সচেতন অভিভাবক এবং কলেজের সকল শুভাকাঙ্ক্ষীর দৃষ্টি আকর্ষণ করছি।
তেজগাঁও কলেজের শুভাকাঙ্ক্ষীদের পক্ষে
সাবেক শিক্ষার্থীবৃন্দ