It is the first female sports team to be formed in the 100-year-long history of this department. Econ DU Women’s Sports is an initiative started by 100th batch for the female students of Economics department, University of Dhaka.It is the first female sports team to be formed in the 100-year-long history of this department. It represents who we are and promotes leadership, unity,cooperation, menta
l health, physical fitness, and gender equality. In the past, female students have only extended support and cheered as they watched their male classmates partake in various sporting events. However, there was a lack of female participation. Since there was no team, there were no avenues to learn and demonstrate their skills. That is why Nazifa Zahin (team leader) and a group of female students decided to take the initiative to try and change the status quo. The support and hard work of the entire batch, specifically the female students, has made this dream a reality. Since the majority of the students voted for playing basketball and badminton among other avenues, the team is currently holding practice sessions for basketball during the summer and badminton in the winter time. We plan to expand and open other sports avenues soon. We also have our highly qualified coaches beside us to guide and teach us the strategies of each sport. For any queries, feel free to message Nazifa Zahin (team leader).
ইকোন ডিইউ নারী ক্রীড়াদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১০০ তম ব্যাচ কর্তৃক নারী শিক্ষার্থীদের জন্য গৃহীত এক যুগোপযোগী উদ্যোগ। অর্থনীতি বিভাগের সুদীর্ঘ ১০০ বছরের ইতিহাসে এটাই প্রথম গঠিত নারী ক্রীড়াদল। এই উদ্যোগটি শুধুমাত্র আমাদের পরিচয়ই বহন করবে না, বরঞ্চ আমাদের মধ্যে নেতৃত্ব, ঐক্য, সাম্য, লিঙ্গ সমতা, পারস্পরিক সহযোগিতার মত গঠনমূলক মানসিকতার বিকাশ ঘটাবে এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, শারীরিক দৃঢ়তা বজায় রাখতে সাহায্য করবে।
অতীতে নারীশিক্ষার্থীরা তাদের পুরুষ সহপাঠীদের বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যুগিয়েছে অনুপ্রেরণা। কিন্তু ক্রীড়া বিষয়ে তাদের সরাসরি অংশগ্রহণের অভাব রয়েই গিয়েছিল। যেহেতু নারী ক্রীড়াবিষয়ক কোনো দল ছিল না, সেহেতু ক্রীড়া শিক্ষণ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজের অর্জিত গুণাবলি বিকশিত করার কোনো সুযোগ ও ছিল না। এই অভাব দূরীভূত করতে ১০০ তম ব্যাচের নাজিফা জাহিন (দলপতি) একদল আগ্রহী নারী সহপাঠীদের নিয়ে খেলাধুলায় অংশ নেওয়ার পরিকল্পনা করেছে। সম্পূর্ণ ব্যাচ বিশেষত নারী শিক্ষার্থীদের সমর্থন এবং অধ্যবসায় স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করেছে।
আগ্রহী শিক্ষার্থীদের অধিকাংশই বিভিন্ন খেলার মধ্যে বাস্কেটবল এবং ব্যাডমিন্টন খেলাকে বেছে নিয়েছে। তাই, উক্ত দল গ্রীষ্মকালীন সময়ে বাস্কেটবল এবং শীতকালীন সময়ে ব্যাডমিন্টন খেলার অনুশীলনকাল নির্ধারণ করেছে। আমরা সংখ্যাগরিষ্ঠতা এবং চাহিদা অনুযায়ী অন্যান্য খেলাধুলায় অংশগ্রহণ ও অনুশীলন করার সুযোগ বর্ধিত করবো। সকল খেলা তার কৌশলসহ শিখানোর জন্য সুঅভিজ্ঞ কোচ আমাদের পাশে রয়েছে এবং তারা আমাদের সর্বাত্মক সাহায্য করতে প্রস্তুত।
উক্ত উদ্যোগ-বিষয়ক যেকোনো কিছু জানতে নাজিফা জাহিনকে সবসময় পাশে পাবেন।
ধন্যবাদ।