30/07/2026
যশোরের এমপি গোলাম রসুলের সম্পর্কে ভিডিও তৈরী লেখা লেখি, গালি গালাজ এগুলো করছেন???
আপনাদের কি মনে হয়???
একটা বাচ্চাকে থাপ্পড় মারলে প্রতিবাদ করতে ৩০০ মহিলা বাস ভাড়া করে চলে আসে,আবার সড়কও অবরোধ করে ???
আপনাদের কি মনে হয়???
একটা বাচ্চাকে গালি দিলে এমপি সাহেবকে ৭/৮ মহিলা মারতে চলে আসে? বাড়িঘর ভেঙে দেয়???
আপনাদের কি মনে হয়???
যে বাড়ির মালিক মাদ্রাসার গেটের জন্যে শহরের প্রাণকেন্দ্রে বেশ কয়েক ফুট জমি ছেড়ে দিয়েছে, ১০টা বছর তার ঘরের সামনের মাদ্রাসাকে আগলে রেখেছে, নিজেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি মাদ্রাসা থেকেও কামিল পাশ করেছে -সে মাদ্রাসাটিকে ঘৃণা করে????
যে মহিলারা দরজা ভাঙতে আসছে, মারার জন্যে তেড়ে আসছে - তারা তাদের বাচ্চাকে মাদ্রাসায় পড়ায়????
মাদ্রাসায় পড়ানো বাচ্চাদের মায়েরা এতো উগ্র হয়??? দেখেছেন কখনো?? এমন উগ্র মা???
মব চলা অবস্থায় মেহজাবিন জান্নাত অনন্যার সাথে আমার ৩ বার ফোনে কথা হয়েছে।
ওকে জিজ্ঞাসা করলাম - তুমি কি উপর থেকে গরম পানি ফেলেছো?? ও বললো, গরম পানি ফেললে তো কারো গা পুড়ে যাবে, কার গা পুড়েছে??
বরং আমি গেটের তালা খুলতেই ৭/৮ জন মহিলা আমাকে মারতে শুরু করে। চিৎকার শুনে আব্বুজি ঠেকাতে আসলে আব্বুজিকেও ধাক্কা দিয়েছে।
এটা যদি অন্য দলের এমপি হইতো - মহিলাগুলোকে সদর হাসপাতালে খুঁজতে হতো। জামাতের এমপি বলে বেঁচে গেল।
অনন্যা খুব অসুস্থ। গত ৪ দিন ধরে ক্যানোলা লাগানো। একটা বিশেষ রোগের কারণে (যেটা এরই মধ্যে আপনারা জেনেছেন) মাঝে মাঝে অনন্যার মানসিক কন্ট্রোল থাকে না। এটা ওর প্রফেসর পাড়ার সবাই জানে এমনকি মাদ্রাসার শিক্ষকরাও জানে। অনন্যার আব্বু তারপরেও লাইভে ক্ষমা চেয়েছে। তারপরেও এই পরিস্থিতি তৈরি করা হলো।
এর পেছনে কারো না কারো হাত রয়েছে।।।
যে মেয়ে জন্মের পর থেকে দেখছে তার বাবা ১২ বার কারাগারে, ১৭ বছর পালিয়ে বেড়ায়, লাস্ট ৬ বছর ক্রসফায়ারের আসামী - সেই মেয়ের অসুস্থতা নিয়েও আপনারা মব করে তাদের বাড়িঘর ভাঙলেন।
সর্বশেষ কথা হচ্ছে যাদের বিবেকের দরজা আটকে গেছে তারা আর মানুষ থাকে না!
মহান আল্লাহ তায়ালা সবার প্রতি অবশ্যই ন্যায় বিচারক। See less
Send a message to learn more