জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম/Jamia Islamia Emdadul Uloom

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম/Jamia Islamia Emdadul Uloom

জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম/Jamia Islamia Emdadul Uloom ان الله معنا স্থাপিতঃ ২০০৯ ইং

বিজ্ঞপ্তিএতদ্বারা জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম ও এতিমখানার সকল বিভাগের ছাত্র, উস্তাদবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লি...
30/07/2026

বিজ্ঞপ্তি

এতদ্বারা জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম ও এতিমখানার সকল বিভাগের ছাত্র, উস্তাদবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩১ জুলাই ২০২৬ ইংরেজি (রোজ শুক্রবার) থেকে জামিয়ার প্রথম সাময়িক পরীক্ষা উপলক্ষে ঘোষিত ছুটি সমাপ্ত হবে।

অতএব, সকল শিক্ষার্থীকে ৩১ জুলাই ২০২৬ ইংরেজি (রোজ শুক্রবার) মাগরিবের পূর্বেই জামিয়ায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা যাচ্ছে। ১ আগস্ট ২০২৬ ইংরেজি (রোজ শনিবার) থেকে জামিয়ার সকল বিভাগের শিক্ষা কার্যক্রম যথারীতি শুরু হবে।

একই সঙ্গে সকল বিভাগীয় দায়িত্বশীল, উস্তাদবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে স্ব স্ব কর্মস্থলে উপস্থিত থেকে শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিনীত অনুরোধ করা হলো।

— কর্তৃপক্ষ
জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম ও এতিমখানা

📢 ই'লানএতদ্বারা আল-হাইআতুল উলইয়া ও বেফাক পরীক্ষার্থী সকল শিক্ষার্থীর অভিভাবকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রথ...
27/07/2026

📢 ই'লান

এতদ্বারা আল-হাইআতুল উলইয়া ও বেফাক পরীক্ষার্থী সকল শিক্ষার্থীর অভিভাবকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রথম সাময়িক পরীক্ষার ছুটি শেষে বাড়ি থেকে মাদরাসায় আসার সময় প্রত্যেক শিক্ষার্থীকে আল-হাইআতুল উলইয়া ও বেফাক পরীক্ষার নিবন্ধন ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।

১. তাকমীল (দাওরায়ে হাদীস)

এনআইডি/জন্মনিবন্ধনের ফটোকপি

১ কপি রঙিন (পাসপোর্ট সাইজ) ছবি

ফযীলত পরীক্ষার নম্বরপত্র

শরহে বেকায়া পরীক্ষার প্রবেশপত্র/নম্বরপত্র

নিবন্ধন ফি: ৭০০ টাকা

২. ফযীলত (মিশকাত)

এনআইডি/জন্মনিবন্ধনের ফটোকপি

সানাবিয়া উলইয়া পরীক্ষার নম্বরপত্র

নিবন্ধন ফি: ২০০ টাকা

৩. সানাবিয়া উলইয়া (শরহে বেকায়া)

এনআইডি/জন্মনিবন্ধনের ফটোকপি

নিবন্ধন ফি: ২০০ টাকা

৪. সানাবিয়া (কাফিয়া)

এনআইডি/জন্মনিবন্ধনের ফটোকপি

নিবন্ধন ফি: ২০০ টাকা

৫. মুতাওয়াসসিতাহ (নাহবেমীর)

এনআইডি/জন্মনিবন্ধনের ফটোকপি

নিবন্ধন ফি: ২০০ টাকা

৬. ইবতিদাইয়্যাহ (তাইসীর)

এনআইডি/জন্মনিবন্ধনের ফটোকপি

নিবন্ধন ফি: ২০০ টাকা

৭. হিফজুল কুরআন

এনআইডি/জন্মনিবন্ধনের ফটোকপি

নিবন্ধন ফি: ২০০ টাকা

বিশেষ দ্রষ্টব্য: নির্ধারিত কাগজপত্র ও নিবন্ধন ফি সঙ্গে আনয়ন করা সকল পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। অন্যথায় নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না।

নির্দেশক্রমে
দপ্তরে তা'লীমাত
জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম ও এতিমখানা
চন্নাপাড়া, ২নং সি অ্যান্ড বি বাজার, শ্রীপুর, গাজীপুর।

আপনার সন্তান—আপনার আমানতসন্তান মহান রব্বুল আলামীন প্রদত্ত শ্রেষ্ঠ নিয়ামতসমূহের অন্যতম। তাই আল্লাহ তাআলা শুধু সন্তান দান...
25/07/2026

আপনার সন্তান—আপনার আমানত
সন্তান মহান রব্বুল আলামীন প্রদত্ত শ্রেষ্ঠ নিয়ামতসমূহের অন্যতম। তাই আল্লাহ তাআলা শুধু সন্তান দানই করেননি; বরং নেক সন্তান লাভের জন্য তাঁর কাছেই দোয়া করতে শিখিয়েছেন।
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
“হে আমার রব! আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন।” — (সূরা আস-সাফফাত: ১০০)
আবার তিনি মুমিনদের দোয়া শিক্ষা দিয়েছেন—
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
“হে আমাদের রব! আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।” — (সূরা আল-ফুরকান: ৭৪)
সন্তান কেবল ভালোবাসার উৎস নয়; তারা আল্লাহর পক্ষ থেকে আমাদের নিকট অর্পিত একটি আমানত। তাই তাদের সঠিকভাবে লালন-পালন, দ্বীনি শিক্ষা এবং উত্তম চরিত্র গঠনের দায়িত্ব পিতা-মাতার ওপর অর্পিত।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ
“তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।” — (সহিহ বুখারি, ৮৯৩; সহিহ মুসলিম, ১৮২৯)
প্রথম দায়িত্ব—সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা
সন্তানকে কেবল দুনিয়াবি শিক্ষায় নয়; সর্বপ্রথম ঈমান, কুরআন, সুন্নাহ, আদব-আখলাক ও ইসলামী মূল্যবোধের আলোকে গড়ে তোলা একজন মুসলিম পিতা-মাতার অন্যতম প্রধান দায়িত্ব।
আল্লাহ তাআলা ইরশাদ করেন—
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا
“হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।” — (সূরা আত-তাহরীম: ৬)
আরও ইরশাদ করেন—
وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا
“তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং নিজেও এর ওপর অবিচল থাকো।” — (সূরা ত্ব-হা: ১৩২)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
مُرُوا أَوْلَادَكُمْ بِالصَّلَاةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ
“তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও।” — (সুনানে আবু দাউদ: ৪৯৫)
দ্বিতীয় দায়িত্ব—সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন
সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়াই যথেষ্ট নয়; বরং কোথায়, কাদের কাছে এবং কী পরিবেশে সে শিক্ষা গ্রহণ করবে—এটিও একজন সচেতন অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব।
একজন শিশুর চরিত্র, আদব, আখলাক ও ব্যক্তিত্ব গঠনে শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে বিচক্ষণতার সঙ্গে।
মানুষ হিসেবে আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকতেই পারে। কিন্তু এমন একটি প্রতিষ্ঠান বেছে নেওয়া উচিত, যেখানে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, সুশৃঙ্খল পরিবেশ, নির্ধারিত নীতিমালার বাস্তবায়ন, অভিজ্ঞ ও দায়িত্বশীল উস্তাদে কেরামের তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক গঠনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
যেখানে আপনার সন্তান থাকবে নিরাপদ
প্রত্যেক অভিভাবকের সবচেয়ে বড় প্রত্যাশা—তার সন্তান যেন নিরাপদ, সুশৃঙ্খল ও দ্বীনি পরিবেশে বেড়ে ওঠে।
আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ও এতিমখানা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা, দ্বীনি পরিবেশ, নিয়মিত তত্ত্বাবধান এবং উত্তম চরিত্র গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
এখানে আপনার সন্তান কেবল পাঠ্যজ্ঞানই অর্জন করবে না; বরং কুরআন-সুন্নাহর আদর্শে গড়ে উঠবে একজন আদর্শ, সুশিক্ষিত ও নৈতিক মানুষ হিসেবে।
আপনার সন্তান আমাদের কাছে শুধু একজন শিক্ষার্থী নয়; বরং একটি আমানত। তাই তার নিরাপত্তা, সুশিক্ষা, আদব-আখলাক ও সুন্দর ভবিষ্যৎ গঠনে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।
আপনার সন্তানের দ্বীনি শিক্ষা, সুন্দর চরিত্র ও নিরাপদ ভবিষ্যতের জন্য আস্থার ঠিকানা—
জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ও এতিমখানা
চন্নাপাড়া, ২ নং সি অ্যান্ড বি বাজার, শ্রীপুর, গাজীপুর।

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَগভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, গতকাল ২৩/০৭/২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার, জাম...
24/07/2026

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, গতকাল ২৩/০৭/২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার, জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ও এতিমখানার হিফজ বিভাগের মেধাবী ছাত্র এবং ২নং সি অ্যান্ড বি বাজারের পরিচিত মুখ, ফার্মাসিস্ট সাইফুল ইসলাম সাহেবের স্নেহের ছোট ছেলে ইয়াসিন আরাফাত আদি (১২) দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে পুকুরে গোসল করতে নেমে মর্মান্তিকভাবে পানিতে ডুবে ইন্তেকাল করেছে।

তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি—আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবর-ই জামিল দান করুন। এই কঠিন পরীক্ষা ধৈর্য ও ঈমানের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করুন।

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু, ওয়া আসকিনহুল জান্নাতাল ফিরদাউস। আমীন।

জরুরি বিজ্ঞপ্তিএতদ্বারা জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ও এতিমখানার সকল ছাত্র, উস্তাদ ও সম্মানিত অভিভাবকদের সদয় অবগতির জন্য...
23/07/2026

জরুরি বিজ্ঞপ্তি

এতদ্বারা জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ও এতিমখানার সকল ছাত্র, উস্তাদ ও সম্মানিত অভিভাবকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১ম সাময়িক পরীক্ষা উপলক্ষে আগামী ২৪/০৭/২০২৬ ইং, রোজ শুক্রবার থেকে ৩১/০৭/২০২৬ ইং, রোজ শুক্রবার পর্যন্ত জামিয়ার সকল কার্যক্রম বন্ধ থাকবে।

ইনশাআল্লাহ, ০১/০৮/২০২৬ ইং, রোজ শনিবার থেকে যথারীতি সকল বিভাগের দরস (ক্লাস) শুরু হবে।

এতদসঙ্গে শিশু শ্রেণি ব্যতীত সকল শিক্ষার্থীকে আগামী ৩১/০৭/২০২৬ ইং, রোজ শুক্রবার মাগরিবের পূর্বেই মাদরাসায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।

নির্দেশক্রমে

মাওলানা মুহাম্মদ সোহরাব আলী মাজেদী
মুহতামিম
জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ও এতিমখানা

আলহামদুলিল্লাহ!জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ও এতিমখানার সকল বিভাগের ১ম সাময়িক পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পর...
16/07/2026

আলহামদুলিল্লাহ!

জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম ও এতিমখানার সকল বিভাগের ১ম সাময়িক পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে চলমান।

এ পরীক্ষায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

পরীক্ষার প্রধান নেগরান হিসেবে দায়িত্ব পালন করছেন জামিয়ার সম্মানিত মুহতামিম, মাওলানা সোহরাব আলী মাজেদী।

এছাড়া সহকারী নেগরান হিসেবে জামিয়ার একঝাঁক নবীন ও প্রবীণ দায়িত্বশীল উস্তাদগণ নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করছেন।

আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন সকল শিক্ষার্থীকে উত্তম ফলাফল দান করেন এবং সংশ্লিষ্ট সকলের খেদমত কবুল করে নেন।

আমীন, ইয়া রব্বাল আলামীন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পরীক্ষার্থী নিবন্ধন কার্যক্রম অতি শিগগিরই শুরু হতে যাচ্ছে।
08/07/2026

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পরীক্ষার্থী নিবন্ধন কার্যক্রম অতি শিগগিরই শুরু হতে যাচ্ছে।

১৪৪৮ হিজরী/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) এর পরীক্ষা শুরু ২১ জানুয়ারি ২০২৭ ঈসাব্দ১৮ মুহাররম ১৪৪৮ হিজরী, ৪ জুলাই ২০২৬ ত...
05/07/2026

১৪৪৮ হিজরী/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) এর পরীক্ষা শুরু ২১ জানুয়ারি ২০২৭ ঈসাব্দ

১৮ মুহাররম ১৪৪৮ হিজরী, ৪ জুলাই ২০২৬ তারিখ, শনিবার মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর স্থায়ী কমিটির সভায় ১৪৪৮ হিজরী/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।

পরীক্ষা শুরু :
বৃহস্পতিবার, ১২/১৩ শা‘বান ১৪৪৮ হিজরী, ২১ জানুয়ারি ২০২৭ ঈসাব্দ।

পরীক্ষা শেষ :
সোমবার, ২৩/২৪ শা‘বান ১৪৪৮ হিজরী, ১ ফেব্রুয়ারি ২০২৭ ঈসাব্দ।

২২ জানুয়ারি ও ২৯ জানুয়ারি, শুক্রবার পরীক্ষা বন্ধ থাকবে।

১৪৪৮ হিজরী/২০২৭ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে ইন-শা-আল্লাহ।

চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে,

- মু: অছিউর রহমান,
অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ

Address

Dhaka
GAZIPUR

Telephone

+8801718921664

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম/Jamia Islamia Emdadul Uloom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম/Jamia Islamia Emdadul Uloom:

Shortcuts

Share