Jamia Nuria Islamia Tongi

Jamia Nuria Islamia Tongi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamia Nuria Islamia Tongi, College & University, বৌ বাজার. টংগী গাজীপুর।, Dhaka.

৫ আগস্ট — আত্মত্যাগ, চেতনা ও দায়িত্বের স্মরণ। 🇧🇩বাংলাদেশের ইতিহাসে ৫ আগস্ট একটি তাৎপর্যপূর্ণ দিন। এই সময়ে দেশের ছাত্রস...
05/08/2026

৫ আগস্ট — আত্মত্যাগ, চেতনা ও দায়িত্বের স্মরণ। 🇧🇩
বাংলাদেশের ইতিহাসে ৫ আগস্ট একটি তাৎপর্যপূর্ণ দিন। এই সময়ে দেশের ছাত্রসমাজের পাশাপাশি বহু মাদ্রাসার ছাত্রও নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণ, ন্যায়বিচার ও জনগণের ন্যায্য দাবির পক্ষে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেছিল। তাঁদের অনেকেই ত্যাগ স্বীকার করেছেন, অনেকে আহত হয়েছেন এবং অনেক পরিবার আজও সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছে।
জামিয়া পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধার সঙ্গে সকল নিহতের আত্মত্যাগ স্মরণ করছি। মহান আল্লাহ তাআলা তাঁদের শহীদ হিসেবে কবুল করুন, তাঁদের মাগফিরাত ও সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং আহতদের পূর্ণ সুস্থতা দান করুন। آمين।

আলহামদুলিল্লাহ আজ ১ই সফর ১৪৪৮হি, ১৬ই জুলাই ২০২৬ইং থেকে শুরু হয়েছে জামিয়ার ১ম সাময়িক পরীক্ষা... আল্লাহ সকল পরিক্ষার্থী...
16/07/2026

আলহামদুলিল্লাহ আজ ১ই সফর ১৪৪৮হি, ১৬ই জুলাই ২০২৬ইং থেকে শুরু হয়েছে জামিয়ার ১ম সাময়িক পরীক্ষা...

আল্লাহ সকল পরিক্ষার্থী দের সফল সুস্থ ও সুন্দর ভাবে পরিক্ষা সম্পন্ন করা তৌফিক দান করুন।

13/07/2026

আজকের আবনা সম্মেলনে জামিয়ার স্বনামধন্য শায়েখ প্রখ্যাত আলেমদ্বীন মাওঃ নজির আহমেদ সাহেব ফারেগীন ছাত্রদের সাথে মতবিনিময় করেন মুল্যবান নিসহত ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা।
পরামর্শ প্রদান কালে ছাত্রদের সাথে আবেগাপ্রুত হয়ে পড়েন।

আল্লাহ জামিয়ার এই আসাতিজায়ে কেরামগনের ছায়া আমাদের উপর আরো দির্ঘায়ু করুন।

আলহামদুলিল্লাহ সফল ও সুন্দর মনোরম পরিবেশে জামিয়ার আসাতিজায়ে কেরাম ও ফারেগীনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বহুল প্রতিক্ষীত...
13/07/2026

আলহামদুলিল্লাহ সফল ও সুন্দর মনোরম পরিবেশে জামিয়ার আসাতিজায়ে কেরাম ও ফারেগীনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বহুল প্রতিক্ষীত এবছরের। (আবনা নুরিয়া সম্মেলন ২০২৬)

Jamia Nuria Islamia Tongi

আজকের আবনা সম্মেলন (২০২৬)Jamia Nuria Islamia Tongi
13/07/2026

আজকের আবনা সম্মেলন (২০২৬)

Jamia Nuria Islamia Tongi

দেশের কওমি অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমতেহান বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাকের) অধীনে অনুষ্ঠিত ৫০ তম বোর্ড...
08/07/2026

দেশের কওমি অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমতেহান বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাকের) অধীনে অনুষ্ঠিত ৫০ তম বোর্ড পরিক্ষার তারিখ ও নিবন্ধন এবং পরিক্ষার নির্ধারিত ফি প্রকাশ করা হয়েছে।

আগত এই গুরুত্ববাহী পরিক্ষার সফলতা কামনা করছি

https://www.facebook.com/share/1DNoncabBN/

আলহামদুলিল্লাহ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামিয়ার আন্ নূর পরিবারের পক্ষ থেকে প্রকাশিত হলো ত্রি- মাসিক দেয়াল পত্রিক...
27/05/2026

আলহামদুলিল্লাহ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামিয়ার আন্ নূর পরিবারের পক্ষ থেকে প্রকাশিত হলো ত্রি- মাসিক দেয়াল পত্রিকা পবিত্র "হজ্ব ও কোরবানি" সংখ্যা।

#জামিয়ানূরীয়াটংগী
#আন্নূরপরিবার

🕋 পবিত্র হজ মানবতার ঐক্য, আত্মসমর্পণ ও তাকওয়ার এক অনন্য শিক্ষা।সাদা ইহরামে ধনী-গরিব, রাজা-প্রজা সবাই আজ এক কাতারে—যেন ক...
26/05/2026

🕋 পবিত্র হজ মানবতার ঐক্য, আত্মসমর্পণ ও তাকওয়ার এক অনন্য শিক্ষা।
সাদা ইহরামে ধনী-গরিব, রাজা-প্রজা সবাই আজ এক কাতারে—
যেন কিয়ামতের ময়দানের এক জীবন্ত প্রতিচ্ছবি।
হে আল্লাহ!
এই পবিত্র দিনগুলোর বরকতে আমাদের অন্তরকে পবিত্র করুন, ঈমানকে দৃঢ় করুন এবং উম্মাহকে শান্তি দান করুন। 🌙

জামিয়ার পক্ষ থেকে আল্লাহ মেহমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও আল্লাহ সবাইকে হজ্জে মাবরুর দান করুন আমাদের প্রত্যেককেই বায়তুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন।

আলহামদুলিল্লাহ আগামী ১১ই জুলাই রোজঃ শনিবার অনুষ্ঠিত হচ্ছে এবারের "আবনা সম্মেলন ২০২৬" এবারের এই মেগা সম্মেলনে জামিয়ার সক...
30/04/2026

আলহামদুলিল্লাহ আগামী ১১ই জুলাই রোজঃ শনিবার
অনুষ্ঠিত হচ্ছে এবারের "আবনা সম্মেলন ২০২৬"
এবারের এই মেগা সম্মেলনে জামিয়ার সকল আবনাদের উপস্থিতি কামনা করছি। নিম্নে বর্ণিত সময়ের মধ্যে দায়িত্বশীলদের নিকট নির্ধারিত টাকা জমা দিয়ে প্রত্যেকের উপস্থিতি নিশ্চিত করুন।

" কিছু ভুল সংবাদের সংশোধন" ... বিগত কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত যে সংবাদ প্রচারিত হচ্ছে  টঙ্গীর ঐত...
23/04/2026

" কিছু ভুল সংবাদের সংশোধন" ...
বিগত কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত যে সংবাদ প্রচারিত হচ্ছে টঙ্গীর ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক মোবাইল শৃঙ্খলা ও বেয়াদবি ইসুতে
দাওরায় হাদিস মাস্টার্স (তাকমিল) জামাতের সকল ছাত্রকে বহিষ্কার ও দরস বন্ধ করা। এই যুগান্তরকারী সাহসীর সিদ্ধান্তের দরুন সারা দেশ থেকে জামিয়া ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ও সাধুবাদ পেয়েছে আলহামদুলিল্লাহ।
তবে দুঃখজনক ব্যাপার হলো যে সংবাদ জামিয়ার সম্মানিত দারুল ইকমা মুফতি শফী কাসেমী দাঃবাঃ বরাতে প্রচার করা হয়েছে যার মাঝে তার বক্তব্যকে "মিডিয়া" অসত্য ও বিকৃত কিছু তথ্য প্রদান করেছে।
তার সংশোধন করা হলো 👇👇👇
সম্পূর্ণ ঘটনার এক জায়গায় উল্লেখ করা হয়েছে যে সকল ছাত্রদের বহিষ্কার করা হয়েছে তারা বিগত বছর একটি (*আন্দোলনে লিড ও অন্যান্য ছাত্রদের উস্কে দেওয়ার মতো কর্মকান্ডে লিপ্ত হয়েছিল*)

এই সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বিকৃত।
সম্মানিত হুজুরের বক্তব্য এমন ছিল 👇👇👇
বিগত বছরগুলোতে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু যৌক্তিক আন্দোলন হয়েছে ভবিষ্যতে যেন তা ব্যাপক আকারে কিছু না হয় তা প্রতিহত ও জামিয়ার ভাবমূর্তি রক্ষার জন্য এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অত্র জামিয়া প্রায় ৩০ বছর যাবত অত্যন্ত সুনামের সহিত দরস, তাদরিস, আমল, আখলাক ও ইলমে দ্বীনের শিক্ষা দিয়ে যাচ্ছে এবং ওস্তাদ ছাত্রের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে।
এ যাবৎকালীন গুটিকয়েক ছোট ছোট যোক্তিক দাবি দাওয়া হলেও জামিয়ার কর্তৃপক্ষের মাশওয়ারার দ্বারাই তা সমাধান করা হয়েছে উল্লেখযোগ্য কোনো বড় আন্দোলন বা জামিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোন কর্মকাণ্ড সংঘটিত হয়নি।
সুতরাং সকলের নিকট আবেদন সঠিক জেনে সত্যকে প্রকাশ করুন এবং জামিয়ার ভাবমূর্তি ঐতিহ্য রক্ষায় সকলেই সচেষ্ট থাকুন।
আল্লাহ জামিয়ার উত্তরোত্তর উন্নতি দান করুন।

Address

বৌ বাজার. টংগী গাজীপুর।
Dhaka
MD@30*#

Telephone

01827507755

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Nuria Islamia Tongi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share