কংক্রিট ৪৯

কংক্রিট ৪৯ কংক্রিট ৪৯ 🏗️
Department of Civil Engineering
University of Asia Pacific

প্রিয় অনুরণন-৫০ Anuranan-50 ! দেখতে দেখতে তোরাও অফিশিয়ালি তোদের ক্যাম্পাস জীবনের সমাপ্তিতে, স্বভাবতই দিনটা খুবই আবেগঘন আ...
21/05/2026

প্রিয় অনুরণন-৫০ Anuranan-50 !
দেখতে দেখতে তোরাও অফিশিয়ালি তোদের ক্যাম্পাস জীবনের সমাপ্তিতে, স্বভাবতই দিনটা খুবই আবেগঘন আবার সমান স্পেশাল ও। সত্যি বলতে চারটা বছরের ক্লাস, কুইজ, মিড, ফাইনাল, কতো প্রোগ্রাম, আড্ডা, কতো গানের আসর, সবকিছুর সমাপ্তির জন্য এই একটা দিন খুবই নগন্য।

বলতে গেলে ক্যাম্পাসে তোদের আর আমাদের পথচলা একই সময়ে, ছয়মাসের ব্যাবধান টা খুব বেশি ম্যাটার করে না আসলে। নিঃসন্দেহে তোরা ৪৯ এর সবচেয়ে কাছের ব্যাচ। তোদের কারনেই প্রথম সিনিয়র হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের, তোরা প্রিয় না হয়ে উপায় আছে! এত এত প্রোগ্রাম, এত আয়োজন, ঠিক যেখানে যেখানে ৪৯ এর নাম আসবে সেখানে ৫০ এর নাম আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে থাকবে চিরদিন। তোদের ছাড়া আসলে কোনো কিছুই কখনো সম্ভব ছিলো না। যখনই প্রয়োজন হইছে প্রতিটা সময় কোনোরকম অভিযোগ ছাড়াই ভাইদের পাশে এসে দাড়াইছিস। আমাদের ক্যাম্পাস জীবনের শেষ কিছুদিন সেটার স্বাক্ষী হয়ে থাকবে সারাজীবন। তোদের ভালোবাসার কাছে ৪৯ সবসময় ঋণী হয়ে থাকবে।

তারপরও বিভিন্ন সময় বিভিন্ন কাজে তোদের সাথে হয়ত অনেকসময় অনেক খারাপ ব্যাবহার ও করে ফেলসি, ভাই/আপুদের অনেককক আদরের তোরা। আমরা তোদের অনেক ভালোবাসি❤️

তোদের শুধু বলতে চাই এই বিদায়ের দিনে তোদের ভাইয়া আপুরাও তোদের সাথে সমান দুঃখী, কিন্তু তারচেয়ে বেশি সুখী। জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছিস বলে কথা। জীবনে অনেক উন্নতি কর তোরা, এ দোয়াই করি তোদের। আর যেখানেই থাকিস ভালো থাকিস সবসময়। জীবনের যেকোনো সময় যেকোনো প্রয়োজনে আমাদের সবসময় পাশে পাবি, ইনশাআল্লাহ। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। ভবিষ্যতের জন্য শুভকামনা।

- কংক্রিট ৪৯

স্মরণ ও দোয়া মাহফিল​"আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু"​আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু, ইউএপি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট...
05/03/2026

স্মরণ ও দোয়া মাহফিল
​"আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু"
​আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু, ইউএপি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের (কনক্রিট ৪৯ ব্যাচ) প্রাক্তন শিক্ষার্থী কাজী মোঃ আজিজুল মোরশেদ ইফাজ-এর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে।
​ইফাজ আমাদের মাঝ থেকে অকালেই বিদায় নিয়েছে, কিন্তু আমাদের হৃদয়ে ও প্রার্থনায় সে সবসময় থাকবে। এই দোয়ার আয়োজনে যারা সশরীরে উপস্থিত ছিলেন এবং যারা দূর থেকে দোয়ায় শরিক হয়েছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।
​আমাদের আকুল প্রার্থনা:
হে দয়াময় আল্লাহ, এই দোয়ার উসিলায় আমাদের বন্ধু ইফাজকে আপনি ক্ষমা করে দিন। তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমাদের বন্ধুকে হারানোর শোক সইবার শক্তি তার পরিবার ও আমাদের সকলকে দান করুন।
​আমিন।
​গভীর শ্রদ্ধায়:
কনক্রিট ৪৯ ব্যাচ ও ইউএপি সিভিল পরিবার।

We are deeply saddened by the untimely passing of 𝐊𝐚𝐳𝐢 𝐌𝐝. 𝐀𝐳𝐢𝐳𝐮𝐥 𝐌𝐨𝐫𝐬𝐡𝐞𝐝 𝐈𝐟𝐚𝐳 (𝐈𝐃: 21205121), a recent graduate of the ...
02/03/2026

We are deeply saddened by the untimely passing of 𝐊𝐚𝐳𝐢 𝐌𝐝. 𝐀𝐳𝐢𝐳𝐮𝐥 𝐌𝐨𝐫𝐬𝐡𝐞𝐝 𝐈𝐟𝐚𝐳 (𝐈𝐃: 21205121), a recent graduate of the Department of Civil Engineering, University of Asia Pacific, who left us on February 09, 2026, after battling acute hepatitis and meningitis. His sudden departure is an immense loss to our CE family.

A Doa Mahfil will be held to pray for the eternal peace of his soul:

🗓 03 March 2026
🕒 03:00 PM – 04:30 PM
📍 UAP Auditorium

We sincerely request everyone to attend and pray for him.
May Allah (SWT) forgive his shortcomings, accept his good deeds, and grant him the highest place in Jannah. 🤲

Inna lillahi wa inna ilayhi raji'un.Our Ifaz is no more  😭May Allah Grant him Jannatul Ferdous, Amin .
09/02/2026

Inna lillahi wa inna ilayhi raji'un.
Our Ifaz is no more 😭
May Allah Grant him Jannatul Ferdous, Amin .

🟥🟥 Emergency Life Help Needed🟥🟥আমাদের বন্ধু কাজী আজীজুল মোর্শেদ ইফাজ। Azizul Ifaz Concrete 49 ব্যাচের সদ্য গ্রাজুয়েট ছাত...
08/02/2026

🟥🟥 Emergency Life Help Needed🟥🟥

আমাদের বন্ধু কাজী আজীজুল মোর্শেদ ইফাজ। Azizul Ifaz

Concrete 49 ব্যাচের সদ্য গ্রাজুয়েট ছাত্র।

দীর্ঘদিন যাবত টিবি,ম্যানিনজাইটিস এবং, একিউট হেপাটাইটিস জনিত শারীরিক সমস্যায় ভুগছে।

আজ ৮-ই ফেব্রুয়ারী, ২০২৬ - জানা যায় ইফাজ গুরুতর ভাবে অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে ১০ দিন যাবত ICU তে আছে। তবুও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয় নি। তাই গতকাল থেকে সে লাইফ সাপোর্টে আছে।

আজ বিকেল নাগাদ জানা যায়, উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে আসার চেষ্টা করা হলেও তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতির কারনে তা সম্ভব হয়নি।

শেষ আপডেট অনুযায়ী, ওর হৃদপিণ্ড ছাড়া কোনো অঙ্গ রেসপন্স করছে না।

ইতিমধ্যে লক্ষ্যাধিক টাকার উপরে তার পরিবারের প্রতিদিন খরচ হচ্ছে।

এখনই সময় আমাদের সকলের পাশে দাঁড়ানোর।

Bank account:
0261020009238( one bank)
RN: 165220259
Jaheda Akter
BKash :01823911918

নাম্বারগুলো তাদের পরিবারের।
আপনার এই সাহায্যের জন্য আমরা কনক্রিট-49 চিরকৃতজ্ঞ।

Address

74/A Green Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when কংক্রিট ৪৯ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share