Narayanpur Degree College

Narayanpur Degree College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Narayanpur Degree College, College & University, https://goo. gl/maps/tUusL6ELaFgQVjiq 6, Dhaka.

শোক সংবাদ,নারায়নপুর ডিগ্রী কলেজের, ব্যবস্থাপনা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক শ্রদ্বাভাজন আলী আজগর  স্যার,আজ দুপুর ১.০০ ঘট...
01/11/2024

শোক সংবাদ,

নারায়নপুর ডিগ্রী কলেজের, ব্যবস্থাপনা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক শ্রদ্বাভাজন আলী আজগর স্যার,আজ দুপুর ১.০০ ঘটিকার সময় কুমিল্লায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্যারকে আল্লাহ জান্নাত দান করুক।

নারায়ণপুর ডিগ্রি কলেজের এক উজ্জ্বল-নক্ষত্রের অবসর গ্রহণে গভীরভাবে অনুভূত সবাই।আমাদের সবার প্রিয় আলি আজগর স্যারের সান্নি...
29/11/2023

নারায়ণপুর ডিগ্রি কলেজের এক উজ্জ্বল-নক্ষত্রের অবসর গ্রহণে গভীরভাবে অনুভূত সবাই।

আমাদের সবার প্রিয় আলি আজগর স্যারের সান্নিধ্য যারা পেয়েছেন সবাই হৃদয়গ্রাহী ভাষায় অনুভূতি ব্যক্ত করেছেন।

নিচে অল্প কিছু অনুভূতিসম্পন্ন মতামত তুলে ধরা হলো।

সহকর্মীদের অনুভূতিতে -
1. “আমাদের কলেজের আমার একজন প্রিয় সহকর্মীর সাথে একটি বিশেষ মুহূর্ত। আমি ওনার সুস্থতা,শান্তিময় ও দীর্ঘায়ু জীবন কামনা করছি। সত্যিই স্যারের সান্নিধ্য মানে নতুনত্ব জ্ঞান অর্জন করা। আমি স্যারের সুস্থতা ও নেক হায়াত কামনা করি।”

2. “আমার খুবই শ্রদ্ধাভাজন সহকর্মী।অনেক অনেক শুভকামনা রইল।আল্লাহ আপনার সহায় হউন।”

3. “আমি তাকে বেশি সম্মান করি,, যার চেহারার থেকে ব্যবহার বেশি সুন্দর..”

4. “মহান আল্লাহ তায়ালা স্যারকে শারীরিক সুস্থতা ও নেক হায়াত দান করুন। আমিন”

5. “আপনতো আপনই।তাকে পর করা যায়!”

শিক্ষার্থীদের অনুভূতিতে -
“এমন সোনার মানুষ এই কলেজে আর কখনো পাবেনা। স্যার ছিল অনুকরণীয় এবং অনুসরণীয় একজন শিক্ষক।”

“স্যার ছিলেন এক অনুপ্রেরণার কারিগর, সব সময় স্যার সবাইকে উৎস উদ্দীপনা দিতেন।”

“যখন স্যার বলেন আর ক'দিন পর চলে যাবো, তখন মনের ভেতর চাপা কান্না তৈরি হয়।”

“একজন চমৎকার মনের মানুষ। স্যারের জন্য দোয়া ও শুভকামনা রইল।”

“নারায়ণপুর ডিগ্রি কলেজের এক নক্ষত্রের বিদায়।স্যারের সুস্থতা ও নেক হায়াত কামনা করি।”

“স্যার অনেক ভালো মনের মানুষ 🖤🖤”

“এক কথায় অসাধারণ। আমার কলেজ লাইফে স্যারের কথাগুলো যা শুনেছি,তা আমার চলার পথে অনেক অনুপ্রেরনা যোগায়।আমি স্যারের দীর্ঘ নেক হায়াত কামনা করি।”

“স্যারের তুলনা হয়না।স্যারের মূল্যবান পরামর্শ আমাদের চলার পথের পাথেয়।তিনি আমাদের অনুপ্রেরণার উৎস। তাঁর অবসরোত্তর সময় সুন্দরভাবে কাটুক এই কামনা করছি।”

“প্রিয় স্যারদ্বয়, এখনো আপনাদের কথা খুব মনে পরে। আপনাদের দেয়া শিক্ষা নিয়ে পথ চলি। আমার শিক্ষার্থীদের নিকট আমি এখন আপনাদের গল্প করি। ঈশ্বর আপনাদের সুস্থ রাখুক।”

“আশা করি স্যারকে কলেজ সারা জীবন মনে রাখবে। আল্লাহতালা স্যারকে সুস্থতা ও নেক হায়াত দান করুক, আমীন। ভালোবাসা অবিরাম”

“প্রিয় আলি আজগর স্যার সহ সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল।”

আজ নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম কামরুল এহ্সান শান্তি খান সাহেবের প্রথম মৃত্যু বার্ষিকী।এই উপলক্ষে কলেজের অধ...
24/11/2020

আজ নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম কামরুল এহ্সান শান্তি খান সাহেবের প্রথম মৃত্যু বার্ষিকী।

এই উপলক্ষে কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ রুহুল আমিন স্যারের উদ্যোগে দোয়া ও কবর জিয়ারত করা হয়।
মহান আল্লার নিকট আমরা মরহুমের জান্নাত প্রার্থনা করছি।

একটি মৃত্যু সংবাদ********************************************নারায়ণপুর ডিগ্রি কলেজের গভর্ণিং বডির প্রাক্তন সম্মানিত সদস্...
14/10/2020

একটি মৃত্যু সংবাদ
********************************************
নারায়ণপুর ডিগ্রি কলেজের গভর্ণিং বডির প্রাক্তন সম্মানিত সদস্য ও নারায়ণপুর বাজারের বিখ্যাত হোমিও ডাক্তার আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ সাহেব আজ সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আমরা মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং তার রেখে যাওয়া পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

মরহুমের নামাজের জানাজা আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর নারায়ণপুর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।।
সলক ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জানাজায় অংশগ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল।

01/09/2020

একাদশ শ্রেনিতে দ্বিতীয় ধাপে ৩১ আগষ্ট থেকে ০২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির প্রাথমিক আবেদন করা হচ্ছে। বিস্তারিত তথ্যর জন্য কলেজ অফিসে যোগাযোগ করুন।
অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন।
ফোন ০১৭২৬১২৬৬৮৩

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণপুর ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মো. মফিজুল ইসলাম এর নির্দেশক্রমে...
23/06/2020

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণপুর ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মো. মফিজুল ইসলাম এর নির্দেশক্রমে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের ব্যবস্থাপনায় কলেজ আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমদ। এসময় তিনি ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন, নারায়ণপুর বাজার বনিক সমিতির সভাপতি মো সফিকুল ইসলাম স্বপন মজুমদার, উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন, সহকারী অধ্যাপক রণজিৎ বসু, মো. সাইফুল ইসলাম, একেএম সাইফুল করিম, প্রভাষক মো. হাবীব উল্লাহ ভূঁইয়া, মো. জাহাঙ্গীর হোসেনসহ কলেজের কর্মচারীবৃন্দ।

22/06/2020

বিগত কয়েকদিনে আমাদের কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের আগ্রহে সবাই নিজেদের ছবি অথবা কলেজের স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে বিভিন্ন পেইজে শেয়ার করছেন।

সেই ধারাবাহীকতা বজায় রাখার উদ্দেশ্যে এই পেইজ থেকেও আপনাদের কাছে অনুরুধ করা হচ্ছে, আপনাদের ছবি এবং বিস্তারিত লিখে আমাদেরকে মেসেজ করতে পারেন। আমরা এই পেইজ থেকে পোস্ট করে আপনাদেরকে কানেক্ট করতে সাহায্য করবো।
আমাদের সাথেই থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।

Two legends together.
03/03/2020

Two legends together.

নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা - জনাব কামরুল এহসান শান্তি খাঁন আর নেই..ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন.. আল্লাহ...
25/11/2019

নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা - জনাব কামরুল এহসান শান্তি খাঁন আর নেই..
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন.. আল্লাহতালা ওনাকে জান্নাতবাসী করুন..আমিন

নারায়ণপুর ডিগ্রি কলেজের কিছু মেধাবী ছাত্র-ছাত্রীদের সাথে সম্মানিত শিক্ষকবৃন্দ।P.C:
14/10/2019

নারায়ণপুর ডিগ্রি কলেজের কিছু মেধাবী ছাত্র-ছাত্রীদের সাথে সম্মানিত শিক্ষকবৃন্দ।
P.C:

11/10/2019

Address

Https://goo. Gl/maps/tUusL6ELaFgQVjiq 6
Dhaka
NARAYANPUR

Alerts

Be the first to know and let us send you an email when Narayanpur Degree College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share