A K M Rahmat Ullah Degree College Rover Scout Group

A K M Rahmat Ullah Degree  College Rover Scout  Group স্কাউট সর্বদা সেবায় নিয়োজিত 💖

Happy Birthday Shariful islamOn this occasion, the entire AKM Rahmat Ullah Degree College Rover Scout Group wishes you a...
08/08/2026

Happy Birthday Shariful islam

On this occasion, the entire AKM Rahmat Ullah Degree College Rover Scout Group wishes you a very day, filled with happiness. Thank you for all the energy and spirit you bring to our Rover Scout Unit

May you succeed in achieving your future goals and leading the legacy of our Unit🤍

৩১ জুলাই বাংলাদেশ স্কাউট ঢাকা জেলা রোভার এর আয়োজনে স্কিল বেইজড ডে ক্যাম্পে এ কে এম রহমত উল্লাহ ডিগ্রি কলেজ রোভার স্কাউট ...
03/08/2026

৩১ জুলাই বাংলাদেশ স্কাউট ঢাকা জেলা রোভার এর আয়োজনে স্কিল বেইজড ডে ক্যাম্পে এ কে এম রহমত উল্লাহ ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর অংশগ্রহন।

ঢাকা জেলা রোভার এর আয়োজিত স্কিল বেইজড ডে ক্যাম্পে এ কে এম রহমত উল্লাহ ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ।স্থান: বুয়েট কেন্দ্...
31/07/2026

ঢাকা জেলা রোভার এর আয়োজিত স্কিল বেইজড ডে ক্যাম্পে এ কে এম রহমত উল্লাহ ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ।

স্থান: বুয়েট কেন্দ্রীয় মাঠ, ঢাকা

23/07/2026

আজকে আপনাকে খুব মনে পড়তেছে ভাই। ভাবিনি কখনো আপনি এভাবে হারিয়ে যাবেন এই কলেজ আপনাকে মনে করে, এই কলেজের প্রত্যেকটা ক্লাসরুম আপনাকে মনে করে,আমাদের ছোট্টো সেই স্কাউট ডেন টা ও আপনাকে মনে করে।
মহান আল্লাহ তায়ালা আপনাকে জান্নাত বাসি করুক!!🤲
★★(বলতেছিলাম হাবিব ভাইয়ের কথা) 🥺

আজ ১৬ জুলাই। জাতীয় ইতিহাসে এক শোক ও শক্তির দিন। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার উত্তাল মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন নির্...
15/07/2026

আজ ১৬ জুলাই। জাতীয় ইতিহাসে এক শোক ও শক্তির দিন। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার উত্তাল মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন নির্ভীক আবু সাঈদ। তাঁর সেই বুক পেতে দেওয়ার দৃশ্য আজও আমাদের রক্তে দেশপ্রেমের তীব্র শিহরণ জাগায়। শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনে আত্মদানকারী সকল শহীদ আমাদের শিখিয়েছেন, অন্যায়ের কাছে মাথা নত না করে, দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার অদম্য সাহস।

এ কে এম রহমত উল্লাহ ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে আজকের এই দিনে জুলাইয়ের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

14/07/2026

"পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে ধারণ করে এ কে এম রহমত উল্লাহ ডিগ্রি কলেজে শিক্ষাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং এ কে এম রহমত উল্লাহ ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।



এ কে এম রহমত উল্লাহ  কলেজের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।উ...
13/07/2026

এ কে এম রহমত উল্লাহ কলেজের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কার্যক্রমে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং এ কে এম রহমত উল্লাহ ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

⚜️ হ্যাপি স্কাউটিং⚜️

11/07/2026

Keeping the college campus clean ☺️

01/07/2026

দেশকে যেমন পেয়েছি !! তার থেকে সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা..!!🥀🥰

RoverRenaissance2026 ডে ক্যাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম ছিল কলেজ ক্লিনিং টাস্ক । এ কার্যক্রমের মাধ্যমে রোভাররা ক...
22/06/2026

RoverRenaissance2026 ডে ক্যাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম ছিল কলেজ ক্লিনিং টাস্ক । এ কার্যক্রমের মাধ্যমে রোভাররা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশগ্রহণ করে। এতে শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পায়নি, বরং রোভারদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, সেবার মনোভাব এবং পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পেয়েছে।

রোভার স্কাউটিংয়ের মূল আদর্শ "সেবা"কে বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত এই কার্যক্রমে অংশগ্রহণকারী রোভাররা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে এবং একটি পরিচ্ছন্ন ও সুন্দর শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।

এই টাস্কের মাধ্যমে রোভাররা প্রমাণ করেছে যে, সমাজ ও পরিবেশের উন্নয়নে ছোট ছোট উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Address

Beraid Badda Dhaka
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when A K M Rahmat Ullah Degree College Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share